শেয়ারFacebookWhatsApp

পরম শূণ্য তাপমাত্রা কাকে বলে?

উত্তর: যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, তাকে পরমশূন্য তাপমাত্রা বলে।

HSC Chemistry 2nd Paper Chapter 5: অর্থনৈতিক রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 2nd Paper · Chapter 5: অর্থনৈতিক রসায়ন · সৃজনশীল

পরম শূণ্য তাপমাত্রা কাকে বলে?

উদ্দীপক

question image

Dinajpur · 2019

উত্তর

যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, তাকে পরমশূন্য তাপমাত্রা বলে।

উত্তর

তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু ব্যবহার করার কারণ হলো- → লবণ সেতু অর্ধকোষদ্বয়ের উভয় দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করে কোষের বর্তনী পূর্ণ করে। → লবণ সেতুর মধ্যস্থ তড়িৎ বিশ্লেষ্য যেমন,KNO3\mathrm{KNO}_3 উভয় অর্ধকোষের দ্রবণের সাথে কোন রাসায়নিক বিক্রিয়া করে না; বরং উভয় তরলের মধ্যে প্রয়োজনমত ধনাত্মক ও ঋণাত্মক আয়ন বিনিময়ের ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমরূপে কাজ করে। → লবণ সেতু উভয় অর্ধকোষের দ্রবণের তড়িৎ-নিরপেক্ষতা বজায় রাখতে কাজ করে। → লবণ সেতুর অভাবে উভয় অর্ধকোষে জারণ-বিজারণ ক্রিয়া বাধাপ্রাপ্ত হয়ে অল্প সময়ের মধ্যে কোষ বিক্রিয়া তথা বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়।

উত্তর

উদ্দীপকের কাঁচামালটি হচ্ছে চামড়া যার ক্রোম ট্যানিং প্রক্রিয়ায় Na2Cr2O7\mathrm{Na}_2 \mathrm{Cr}_2 \mathrm{O}_7H2SO4\mathrm{H}_2 \mathrm{SO}_4 ব্যবহৃত হয়। এ দুটির মিশ্রণে ক্রোমিক এসিড পাওয়া যায়। এ প্রক্রিয়ায় চামড়ার কোলাজেন এবং ক্রোমিয়াম আয়নের মধ্যে জটিল সন্নিবেশ বন্ধন গঠিত হয়। ক্রোমিয়াম (III)(III) সালফেট [Cr(H2O)6]2(SO4)3\left[\mathrm{Cr}\left(\mathrm{H}_2 \mathrm{O}\right)_6\right]_2\left(\mathrm{SO}_4\right)_3 অত্যন্ত দক্ষ ও কার্যকর ট্যানিং এজেন্ট হিসেবে পরিগণিত। Cr(III)Cr(III) সালফেট দ্রবীভূত হয়ে হেক্সা অ্যাকোয়া ক্রোমিয়াম (III)(III) ক্যাটায়ন [Cr(H2O)6]3+\left[\mathrm{Cr}\left(\mathrm{H}_2 \mathrm{O}\right)_6\right]^{3+} প্রদান করে এবং পলিক্রোমিয়াম (III)(III) যৌগ গঠন করে যা ট্যানিং প্রক্রিয়ার সক্রিয় এজেন্ট হিসেবে কোলাজেন শিকলের সাথে ক্রস সংযোগ গঠন করে। এক্ষেত্রে ক্রোমিয়াম দুটি প্রোটিন চেইনের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি করে এবং বহুসংখ্যক ক্রোমিয়াম অক্সিজেনের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয়ে একটি বৃহদাকার চেইন সৃষ্টি করে। হাইড্রোক্সাইডের উপস্থিতিতে কোলাজেনের আর্দ্রবিশ্লেষণে আয়নিত কার্বক্সিল (RCOO)\left(\mathrm{RCOO}^{-}\right) গঠিত হয়। ট্যানিং এজেন্ট ক্রোমিয়াম লবণ অন্তর্ভুক্তির পূর্বেই লাইমিং প্রক্রিয়ার সময় এ রূপান্তরটি ঘটে। -ক্রোমিয়াম এজেন্ট যোগ করার পরপরই NaHCO3\mathrm{NaHCO}_3 যোগ করে ট্যানিং বাথের pH মান 4.0 – 4.3 পর্যন্ত বৃদ্ধি করা হয়। এতে ক্রোমিয়াম ও কোলাজেনের মধ্যে ক্রস সংযোগ [NH2CrOOC]\left[-\mathrm{NH}_2-\mathrm{Cr}-\mathrm{OOC}-\right] গঠনের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। ক্রোমট্যানিং এ সংঘটিত রাসায়নিক বিক্রিয়া: Na2Cr2O7+3H2SO4+3Na2 S2O34Na2SO4\mathrm{Na}_2 \mathrm{Cr}_2 \mathrm{O}_7+3 \mathrm{H}_2 \mathrm{SO}_4+3 \mathrm{Na}_2 \mathrm{~S}_2 \mathrm{O}_3 \rightarrow 4 \mathrm{Na}_2 \mathrm{SO}_4 +2Cr(OH)SO4+3 S+2H2O+2 \mathrm{Cr}(\mathrm{OH}) \mathrm{SO}_4+3 \mathrm{~S}+2 \mathrm{H}_2 \mathrm{O}

উত্তর

উদ্দীপকের ট্যানারি থেকে সবচেয়ে বেশি নদী দূষণ ঘটবে। কারণ ট্যানারি থেকে বিভিন্ন ধাপে বিভিন্ন দূষক উৎপন্ন হয়, যা পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। বিশেষ করে চামড়া প্রক্রিয়াজাতকরণের ধাপে সবচেয়ে বেশি নদী দূষণ হয়। ট্যানারি শিল্প থেকে উদ্ভুত তরল বর্জ্যের বিশোধন অত্যাবশ্যক। অবিশোধিত ট্যানারি বর্জ্য নদীর পানিতে নিম্নোক্ত প্রভাবসমূহ সৃষ্টি করে। i. ট্যানারি সৃষ্ট তরল বর্জ্যে অতিরিক্ত মাত্রায় জৈব বস্তু যেমন, প্রোটিন, ফ্যাটসহ বিভিন্ন জৈব যৌগের উপস্থিতি রয়েছে। খাল, নদী, জলাশয়ে এসব জৈব বস্তু জীব ভাঙনের সম্মুখীন হয়। অনুজীব কর্তৃক এসব জৈব বস্তু ভাঙনে পানির দ্রবীভূত অক্সিজেন ব্যবহৃত হয়। ফলে, পানির দ্রবীভূত অক্সিজেন ব্যাপকভাবে হ্রাস পায়। পানির দ্রবীভূত অক্সিজেন হ্রাস পেলে জলজ প্রাণীর অস্তিত্ব লোপ পায়। ii. ট্যানারি বর্জ্যের উপাদানের মধ্যে পচনযোগ্য দ্রবীভূত প্রোটিন, ফ্যাট প্রভৃতি থাকে। এগুলোর ভাঙ্গনে দুর্গন্ধযুক্ত পদার্থের সৃষ্টি করে। iii. বর্জ্য পদার্থে NaCl এর পরিমাণ এত বেশি থাকে যে, যা গ্রহণকারী জলাশয়ের পানিকে ব্যবহারের অনুপযোগী করে তোলে। vi. ট্যানারি বর্জ্যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থাকে। যা জলীয় পরিবেশে ক্ষতিকর প্রভাব ফেলে। V. বর্জ্যে দ্রবীভূত ক্রোমিয়াম জলজ প্রাণীর জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ক্রোমিয়াম জীবভাঙনযোগ্য নয় বলে এটি জলজ প্রাণী ও উদ্ভিদের মাধ্যমে খাদ্যচক্রে অন্তর্ভুক্ত হয়ে পরিবেশে মানবদেহে সংক্রমিত হয়। vi. ট্যানারি শিল্পের তরল বর্জ্যে বিদ্যমান ভাসমান কঠিন পদার্থ খালে, নদীতে বা জলাশয়ের গভীরতা হ্রাস করে। ভাসমান কঠিন পদার্থ জলজ উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। অপরদিকে, আর্সেনিক আকরিক যুক্ত মাটি পানিতে মিশে নিম্নলি।খতভাবে খাদ্যচক্রে প্রবেশ করতে পারে। এভাবে আর্সেনিক নদী দূষণ করে। যা খাওয়ার অনুপযুক্ত কিন্তু অন্যান্য যেকোন গৃহস্থলীর কাজ এটা দিয়ে করা সম্ভব। উপর্যুক্ত আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে, ট্যানারী অধিক পরিমাণ নদী দূষণ করে।
HSCChemistry 2nd PaperChapter 5: অর্থনৈতিক রসায়নDinajpur
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ন্যানো কণার দৈর্ঘ্য কোনটি?

  • 1-100 nm
  • 101-200 nm
  • 201-300nm
  • 301-1000 nm

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পাল্প প্রস্তুতিতে প্রাপ্ত ব্ল্যাক লিকারে থাকে

  • Na2S + NaOH
  • Ca(OCl)Cl + H2O2
  • CaO + Na2O
  • NaCO3 + Na2SO4

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রান্নার জন্য সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহৃত হয়?

  • পেট্রোল
  • ডিজেল
  • মিথেন + প্রোপেন
  • বিউটেন + প্রোপেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের কোনটি কাগজের প্রধান উপাদান?

  • স্টার্চ
  • লিগনিন
  • সেলুলোজ
  • কুকিং লিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি কোন গ্যাসেরকারণে হতে পারে?

  • SO2
  • NO2
  • Cl
  • HCOOH

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশে বর্তমান সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোনটি?

সিলেট বোর্ড

  • তিতাস
  • ছাতক
  • বাকরাবাদ
  • হবিগঞ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল কোনটি?

  • CaO
  • Al2O3
  • MgO
  • CaCO3.MgCO3

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সিরামিক সামগ্রীতে লেড অক্সাইড কী হিসেবে ব্যবহৃত হয়?

রাজশাহী বোর্ড

  • বিগালক
  • গ্লেজিং পদার্থ
  • বন্ধনকারক
  • যান্ত্রিকশক্তি বৃদ্ধিকারক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.টিএসপি সারে P এর পরিমাণ কত?

  • 25%
  • 20%
  • 12%
  • 46%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রাকৃতিক গ্যাসে ইথেনের পরিমাণ কত %?

  • 15.44-20.35
  • 8.54-10.94
  • 5.21-7.95
  • 1.21-3.95

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইউরিয়া সারের কাঁচামাল-

  • NH3
  • CH4
  • CO2
  • উপরের সবগুলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি চায়না-ক্লে থেকে অ্যালুমিনা ও সিলিকার মিশ্রণ উৎপন্ন করার তাপমাত্রা?

  • 1000°C
  • 1500°C
  • 650°C
  • 900°C

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।