ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণ কিভাবে ঘটে? ব্যাখ্যা কর।
উত্তর: ভূতাত্ত্বিক কারণে আর্সেনিক দ্বারা ভূর্গস্থ পানির সংক্রমিত হওয়ার প্রক্রিয়াকে জিওজেনিক বলে। প্রাকৃতিক কারণেই ভূগর্ভস্থ পানির আর্সেনিক দূষণ ঘটে। আর্সেনিক সংবলিত শিলা, যথা- পাললিক, গ্রানাইট এবং ব্যে-সল্ট-স্তরের সংস্পর্শে ভূগর্ভস্থ পানির অবস্থানের ফলে প্রাকৃতিকভাবে ধীরে ধীরে ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক মুক্ত হয়। এএছাড়া, আর্সেনিকযুক্ত আকরিক, যেমন- আর্সেনো পাইরাইট [গণিত] , কোবালাইট [গণিত] , রিয়্যালগার [গণিত] , এবং অরপিমেন্ট [গণিত] প্রভৃতির সংস্পর্শেও ভূগর্ভস্থ পানি আর্সেনিক দ্বারা সংক্রমিত হয়। ভূগর্ভস্থ পানিতে স্বল্প পরিমাণ আর্সেনিক সবসময়ই থাকে। কিন্তু, বর্তমানে বিপুল পরিমাণ পানীয় জলের চাহিদা মেটানোর প্রেক্ষাপটে ভূগর্ভস্থ পানির ব্যাপক উত্তোলনের ফলে ভূগর্ভস্থ পানির উপরিতল ক্রমশ নিচে নেমে যাচ্ছে। ভূগর্ভস্থ পানির পরিমাণ ক্রমশ কমতে থাকায় আর্সেনিকের ঘনমাত্রাও অনুরূপভাবে বৃদ্ধি পাচ্ছে। আর্সেনিক দ্বারা সংক্রমিত ভূগর্ভস্থ পানি গভীর বা অগভীর নলকূপের সাহায্যে পানীয়জল হিসেবে এবং কৃষি জমিতে সেচের জন্য উত্তেলন করা হচ্ছে। এ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের মাটি, ভূপৃষ্ঠীয় পানি এবং পানীয় জলের মাধ্যমে মানবদেহে আর্সেনিকের সংক্রমণ ঘটছে।
HSC Chemistry 2nd Paper Chapter 5: অর্থনৈতিক রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 5: অর্থনৈতিক রসায়ন · সৃজনশীল
ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণ কিভাবে ঘটে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর