উদ্দীপকে উল্লেখিত ৩নং শিল্পের উপাদান হলো পুরানো জাহাজের স্ক্র্যাপ। যা থেকে পরবর্তীতে লোহা রিসাইকেল করা যায়। প্রধানত ৩টি ধাপে প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। এই তিনটি ধাপ হচ্ছে-
ক. শিপ ব্রেকিং
খ. পৃথকীকরণ এবং ক্ষুদ্রাংশকরণ
গ. গাঁট বাঁধা ও গলন
নিম্নে এসব ধাপগুলোর বর্ণনা করা হলো:
i. শিপ ব্রেকিং: শিপ ব্রেকিং শিপ ইয়ার্ডে সম্পন্ন করা হয়। শক্তিশালী চেইন ক্যাবল ব্যবহার করে জাহাজ শিপ ইয়ার্ডে আনা হয়। প্রথমে জাহাজ থেকে তেল ও বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যাল দূর করা হয়।
তারপর জাহাজটিকে বিভিন্ন যান্ত্রিক উপায়ে ছোট ছোট টুকরায় পরিণত করা হয়।
ii. পৃথকীকরণ এবং ক্ষুদ্রাংশকরণ: সংগৃহীত ধাতুর টুকরাসমূহ থেকে
মাটি, কাদা মরিচা অপসারণের পর এদের পৃথকীকরণ সম্পন্ন করা হয়। পৃথকীকরণ প্রক্রিয়ায় লোহা, স্টিল ও লৌহজাত বস্তুকে অন্যান্য ধাতু বা বস্তু থেকে আলাদা করা হয়। এক্ষেত্রে চুম্বকের ব্যবহার করে লোহা এবং স্টিলজাত বস্তুকে অ্যালুমিনিয়াম থেকে পৃথক করা হয়। অধিকাংশ পুনঃচক্রায়ন কেন্দ্রে বিপুল পরিমাণ স্ক্র্যাপকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করে আয়তন হ্রাস করা হয়। এ
প্রক্রিয়াকে ক্ষুদ্রাংশকরণ বলা হয়।
iii. গাঁট বাঁধা ও গলন: লৌহজাত পদার্থগুলোকে এ ধাপে গাঁট বাঁধা
প্রক্রিয়ায় আনায়ন করা হয়। গাঁট বাঁধনের ফলে পদার্থসমূহের পরিবহন সহজতর হয়। গাঁট বাধাইকৃত ব্লকসমূহকে চুল্লিতে ফেলে 1537°C তাপমাত্রায় গলিত লোহাকে ছাঁচে ঢালাই করে ইনগটে রূপান্তর করা হয়।
ধাতুর ইনগটগুলো ঠাণ্ডা হলে কঠিন রূপ ধারণ করে। এগুলো নতুন লৌহ বস্তু হিসেবে বিভিন্ন উপকরণ নির্মাণে ব্যবহার করা হয়। এদের মধ্যে রয়েছে, গাড়ির চেসিস, ধাতুর পাইপ, টিনের ক্যান, আসবাবপত্র, নির্মাণ সামগ্রী প্রভৃতি।