পরিবেশ দূষণে ১ ও ২নং শিল্পের মধ্যে কোনটি ভূমিকা বেশি? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত (১) নং শিল্পটি হলো ইউরিয়া শিল্প ও (২) নং শিল্পটি হল চামড়া শিল্প। ইউরিয়া শিল্পের উৎপন্ন উপজাত ও বর্জ্য বিভিন্নভাবে পরিবেশের ক্ষতি করে। ইউরিয়া উৎপাদনে পরিবেশগত সমস্যাগুলো নিম্নরূপ- i. বিপুল পরিমাণ তরল বর্জ্যের সৃষ্টি: ইউরিয়া উৎপাদনের ক্ষেত্রে প্রতিদিন প্রায় [গণিত] পানি ব্যবহৃত হয়। বর্জ্য পানির অন্যতম বৈশিষ্ট্য হলো উচ্চ ঘনমাত্রার অ্যামোনিয়ার উপস্থিতি। অ্যামোনিয়া উৎপাদন প্ল্যান্ট থেকে উদ্ভুত বর্জ্য পানি অত্যন্ত ক্ষারকীয় হয়ে থাকে। পানিতে ইউরিয়ার বর্জ্য সরাসরি নিক্ষিপ্ত হলে সেটা-জলীয় পরিবেশ ইউট্রোফিকেশন বা অনাকাঙ্ক্ষিত শৈবালের উৎপত্তি ঘটায়। এসব শৈবালের জীবভাঙনে পানির দ্রবীভূত অক্সিজেন (DO) ব্যবহৃত হয়। ফলে, জলজ পরিবেশের দ্রবীভূত অক্সিজেন (DO) ব্যাপকভাবে হ্রাস পায়। ii. গ্যাসীয় দূষক: ইউরিয়া শিল্পে গ্যাসীয় দূষকসমূহের মধ্যে মিথেন, [গণিত] বস্তুকণা ও অ্যামোনিয়া অন্যতম। অপরদিকে চামড়া শিল্পের দুষক সমূহ চামড়া প্রক্রিয়াজাত করণের সময় নির্গত হয়। ট্যানারি বর্জ্য সমূহ চামড়া প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন ধাপে উৎপন্ন হয়। অবিশোধিত ট্যানারি বর্জ্য জলীয় পরিবেশে নিম্নোক্ত প্রভাবসমূহ সৃষ্টি করে। i. ট্যানারি সৃষ্ট তরল বর্জ্যে অতিরিক্ত মাত্রায় জৈব বস্তু যেমন, প্রোটিন, ফ্যাট সহ বিভিন্ন জৈব যৌগের উপস্থিতি রয়েছে। অণুজীব কর্তৃক এসব জৈব বস্তু ভাঙনে পানির দ্রবীভূত অক্সিজেন ব্যবহৃত হয়। ফলে, পানির দ্রবীভূত অক্সিজেন (DO) ব্যাপকভাবে হ্রাস পায়। ii. ট্যানারি বর্জ্যের উপাদানের মধ্যে পচনযোগ্য দ্রবীভূত পদার্থ (প্রোটিন, ফ্যাট প্রভৃতি) থাকে। এগুলোর ভাঙনে দুর্গন্ধযুক্ত পদার্থের সৃষ্টি করে। iii. বর্জ্যের অম্লীয় প্রবাহ কংক্রিট ও ধাতু নির্মিত পাইপের ক্ষয়সাধন করে। iv. বর্জ্য পদার্থে NaCl এর পরিমাণ এত বেশি থাকে, যা গ্রহণকারী জলাশয়ের পানিকে ব্যবহারের অনুপযোগী করে তোলে। V. ট্যানারি বর্জ্যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থাকে। যা জলীয় পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। vi. বর্জ্যে দ্রবীভূত ক্রোমিয়াম জলজ প্রাণীর জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ক্রোমিয়াম জীবভাঙনযোগ্য নয় বলে এটি জলজ প্রাণী ও উদ্ভিদের
HSC Chemistry 2nd Paper Chapter 5: অর্থনৈতিক রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 5: অর্থনৈতিক রসায়ন · সৃজনশীল
পরিবেশ দূষণে ১ ও ২নং শিল্পের মধ্যে কোনটি ভূমিকা বেশি? বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর