A উৎপাদনে (ii) নং প্রক্রিয়া ও রিসাইক্লিং প্রক্রিয়ার মধ্যে কোনটি অধিক পরিবেশ-বান্ধব বিশ্লেষণ কর।
উত্তর: [গণিত] উৎপাদনের ২নং প্রক্রিয়া হচ্ছে সাধারণ নিয়মে কাগজ উৎপাদন। অপরদিকে, পুরাতন বা বর্জ্য কাগজকে নতুন কাগজের পাল্পের সঙ্গে মিশিয়ে কাগজ উৎপাদন করার প্রক্রিয়াকে কাগজ রিসাইক্লিং বলে। উদ্দীপকের দ্রব্যটি হলো কাগজ। আর কাগজ উৎপাদনে বর্তমানে পুনঃউৎপাদন থেকে পুনঃচক্রায়নে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এর কারণ- i. প্রথমত কাগজ তৈরি করতে হয় কাঠ হতে। এক টন খবরের কাগজ রিসাইক্লিং করলে প্রায় ১ টন কাঠ বেঁচে যায়, প্রিন্টেড কাগজ রিসাইক্লিং করলে দুই টন কাঠ সাশ্রয় হয়। ii. কাগজ তৈরিতে পানিতে যে পরিমাণ দূষণ ঘটে কাগজ রিসাইক্লিং এ ততটা ঘটে না। iii. কাঠ হতে কাগজ তৈরি করতে যে শক্তি/জ্বালানি খরচ হয় তার প্রায় ৪০-৬০% কম লাগে পুনঃচক্রায়ানে। iv. জমি ভরাট করা হতে রক্ষা পাওয়া যায়। V. নতুন কাগজ উৎপাদনের তুলনায় কাগজ পুনঃচক্রায়ানে পানি দূষণ ৩৫% কম এবং বায়ু দূষণ ৭৪% কম ঘটে। vi. ইউরোপে ব্যবহৃত কাগজের প্রায় ৬০% পুনঃচক্রায়িত কাগজ। সুতরাং উপরোক্ত কারণেই বলা যায়, কাগজ পুনঃচক্রায়ান এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য এবং এটি পরিবেশ বান্ধব ও অর্থ সাশ্রয়ী।
HSC Chemistry 2nd Paper Chapter 5: অর্থনৈতিক রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 5: অর্থনৈতিক রসায়ন · সৃজনশীল
A উৎপাদনে (ii) নং প্রক্রিয়া ও রিসাইক্লিং প্রক্রিয়ার মধ্যে কোনটি অধি…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর