A এবং B উভয় যৌগ পরিবেশের জন্য হুমকিস্বরূপ- যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের [গণিত] যৌগটি হলো [গণিত] ও [গণিত] যৌগটি হলো [গণিত] । [গণিত] এর পরিবেশ দূষণ: [গণিত] গ্রীন হাউস প্রভাব সৃষ্টি করে। গ্রিনহাউস প্রভাব হচ্ছে বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধির ঘটনা, যা গ্রিনহাউস গ্যাস দ্বারা সংঘটিত হয়। কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প এদের অন্যতম। বায়ুমণ্ডলের ট্রপোস্ফেয়ারে কার্বন ডাইঅক্সাইড 13 থেকে [গণিত] তরঙ্গদৈর্ঘ্য এবং জলীয় বাষ্প 4 থেকে [গণিত] তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট অবলোহিত রশ্মি (IR) শোষণ করে। ভূপৃষ্ঠ থেকে বিকিরিত 7 থেকে [গণিত] তরঙ্গবৈশিষ্ট্য অবলোহিত রশ্মি কোনো রকম শোষণ ছাড়াই মহাশূন্যে বিলীন হয়ে যায়। কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প অবলোহিত রশ্মি শোষণ করে কম্পনীয় উত্তেজিত অবস্থায় স্থানান্তররিত হয়: [গণিত] (উত্তেজিত অবস্থান); [গণিত] (উত্তেজিত অবস্থান)। এই উত্তেজিত অবস্থায় যৌগগুলো অত্যন্ত অস্থিতিশীল অবস্থায় বিদ্যমান থাকে। তাই, এরা শোষিত রশ্মি বিকিরণ করে পুনরায় স্থিতিশীল অবস্থায় ফিরে আসে। যৌগ কর্তৃক শোষণের ফলে পৃথিবীর উষ্ণ পৃষ্ঠ থেকে বিকিরিত অবলোহিত রশিম মুক্তভাবে শূন্যে বিলীন হতে পারে না। ফলে, বায়ুমণ্ডল এই বিকিরিত রশ্মি বেশি করে ধারণ করছে এবং তা পুনরায় ভূপৃষ্ঠে ফিরিয়ে দিচ্ছে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এটাই হচ্ছে গ্রিনহাউস প্রভাব। সুতরাং গ্রিনহাউস গ্যাসসমূহের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলের তাপ ধারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে, ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রাও বৃদ্ধি পাবে। পরিবেশ দূষণকারী হিসেবে [গণিত] : বিদ্যুৎ কেন্দ্র, ইটভাটা, কলকারখানার জ্বালানি কয়লা ও পেট্রোলিয়াম, সালফার যুক্ত হলে বায়ুমণ্ডলে সালফার ডাই অক্সাইড বিমুক্ত হয়। সালফার ডাই ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক এসিড উৎপন্ন করে। উৎপন্ন সালফার ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের অক্সিজেন ও ওজোনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করে। পরবর্তীতে ট্রাই অক্সাইড বায়ুমণ্ডলের পানির সাথে বিক্রিয়ায় পুনরায় সালফিউরিক এসিড উৎপন্ন করে। [গণিত] উপর্যুক্ত এসিডগুলো বৃষ্টির পানির সাথে ভূ-পৃষ্ঠে এসিড বৃষ্টি হিসেবে পতিত হয়। এভাবে সৃষ্ট এসিড বৃষ্টির ফলে জলাশয় ও মাটির pH মান 4 বা 4-এর চেয়ে কমে যায়। অর্থাৎ মাটি ও পানি এসিডিক হয়ে যায়। মাটি এসিডিক হলে মাটির উর্বরতা হ্রাস পায় এবং ফসল উৎপাদন হ্রাস পায়। জলাশয়ের পানি এসিডিক হলে তা মাছসহ অন্যান্য জলজ প্রাণীর জন্য বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ে। এসিড বৃষ্টির ফলে দালান-কোঠা, বৃহৎ স্থাপনাসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, স্থাপত্য ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়।
HSC Chemistry 2nd Paper Chapter 5: অর্থনৈতিক রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 5: অর্থনৈতিক রসায়ন · সৃজনশীল
A এবং B উভয় যৌগ পরিবেশের জন্য হুমকিস্বরূপ- যুক্তিসহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর