উদ্দীপকের দ্রব্যটির প্রস্তুতির মূলনীতি সমীকরণ সহ লেখ ।
উত্তর: উদ্দীপকের দ্রব্যটি হলো কাগজ। কাগজ উৎপাদনের জন্য মণ্ড বা পাল্প প্রধান উপকরণ যা কাঠ, বাঁশ, খড় ইত্যাদি থেকে তৈরি করা হয়। কাঠ ও বাঁশ থেকে কাগজ উৎপাদন প্রধান দুইটি ধাপে সম্পন্ন হয়। যথা- ১. কাঠ/বাঁশ থেকে পাল্প বা মণ্ড উৎপাদন: বিভিন্ন রাসায়নিক দ্রব্য যেমন [গণিত] ইত্যাদি দ্বারা তৈরি কুকিং লিকার ব্যবহার করে কাঠ বা বাঁশ থেকে লিগনিন এবং অন্যান্য অসেলুলোজীয় পদার্থ দ্রবীভূত করে পৃথক করা হয় এবং সেলুলোজ সংগ্রহ করা হয়। এভাবে উৎপন্ন সেলুলোজের কাই এর নামই মণ্ড (Pulp)। ২. কাগজ উৎপাদন: প্রাপ্ত মণ্ডকে বিভিন্ন ইউনিট প্রোসেস ও ইউনিট অপারেশন দ্বারা অস্বচ্ছ, ছিদ্রহীন, মসৃণ পৃষ্ঠতল বিশিষ্ট পাতলা শীট এ পরিণত করা হয়। এরই নাম কাগজ শীট। মণ্ডকে কাগজে পরিণত করার জন্য তিনটি ধাপ অনুসরণ করা হ্য়। যথা: i. বিটিং: একটি যান্ত্রিক beater এ মণ্ডকে beating করে সুষম মণ্ডে পরিণত করা হয়। ii. রিফাইনিং: এ মণ্ডের সঙ্গে ফিলার, সাইজিং দ্রব্য হিসাবে [গণিত] , [গণিত] ও বিরঞ্জক হিসেবে [গণিত] যোগ করলে সাদা, মসৃণ পাল্প পাওয়া যায়। iii. পেপার শীট উৎপাদন: একে একটি ফোর ড্রিনিয়ার মেশিনে ড্রাইং ও বারবার চাপ প্রদানের সাহায্যে মসৃণ শীট এ পরিণত করা হয়।
HSC Chemistry 2nd Paper Chapter 5: অর্থনৈতিক রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 5: অর্থনৈতিক রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের দ্রব্যটির প্রস্তুতির মূলনীতি সমীকরণ সহ লেখ ।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর