'Q [গণিত] সামগ্রীর রিসাইক্লিং পরিবেশ সংরক্ষনে খুবই গুরুত্বপূর্ণ- বিশ্লেষন কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'Q [গণিত] শিল্পটি হলো প্লাস্টিক শিল্প। দামে সস্তা এবং ব্যবহার সহজের কারণে বর্তমান বিশ্বে প্লাস্টিক সামগ্রীর ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু প্লাস্টিক সামগ্রী পরিবেশের জন্য হুমকীস্বরূপ কারণ প্লাস্টিক পচনশীল পদার্থ নয়। এটা নন বায়োডিগ্রেডেবল। সাধারণত ৫০০ বছর পর প্লাস্টিক বিয়োজন হতে পারে। তাই প্লাস্টিক রিসাইক্লিং পরিবেশ রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্লাস্টিক রিসাইকেল করা খুবই সহজ ও লাভজনক। এছাড়া প্লাস্টিক রিসাইক্লিং নিম্নলিখিত কারণে খুবই গুরুত্বপূর্ণ- i. প্লাস্টিক রিসাইক্লিং-এ প্লাস্টিককে কাঁচামাল হিসেবে কাজে লাগিয়ে অন্যান্য অনেক মূল্যবান কিন্তু সাশ্রয়ী দ্রব্যাদি তৈরি করা যায়। এতে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। ii. প্লাস্টিক রিসাইক্লিং প্রক্রিয়ায় অর্থের সাশ্রয় হয়। কারণ এ প্রক্রিয়ায় তেল উৎপন্ন করা যায়। সাধারণত এক টন প্লাস্টিক বোতল রিসাইকেল করলে 3.8 ব্যারেল পেট্রোলিয়াম তেল পাওয়া যায়। iii. রিসাইক্লিং করার ফলে প্লাস্টিক বর্জ্য পরিবেশে উৎপন্ন হয় না তাই প্লাস্টিক বর্জ্য দূষক বায়ুতে নির্গত হবেনা ফলে পরিবেশ রক্ষা পাবে এবং গ্রিনহাউজ প্রভাব সীমিত থাকবে। vi. নতুন করে প্লাস্টিক উৎপাদনে প্রচুর পেট্রোক্যামিক্যালস প্রয়োজন পড়ে। অর্থাৎ রিসাইকেল না করে প্লাস্টিক উৎপন্ন করতে গেলে খনিজ সম্পদের উপর প্রচুর চাপ পড়বে এবং উৎপাদন ব্যয়ও বেড়ে যায়। V.প্লাস্টিক উৎপাদনে ফ্লু গ্যাস নির্গত হয় যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে কিন্তু প্লাস্টিক রিসাইকেল করা হলে বায়ুতে ফ্লু গ্যাসের নির্গমন কমে যাবে তথা পরিবেশ দূষণ কমবে। তাই উদ্দীপকের আলোচনার সাপেক্ষে বলা যায় যে প্লাস্টিক রিসাইকেল অর্থনৈতিকভাবে লাভজনক হবার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখে।
HSC Chemistry 2nd Paper Chapter 5: অর্থনৈতিক রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 5: অর্থনৈতিক রসায়ন · সৃজনশীল
'Q সামগ্রীর রিসাইক্লিং পরিবেশ সংরক্ষনে খুবই গুরুত্বপূর্ণ- বিশ্লেষন…
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর