বায়ু দূষণে A ও C শিল্পের মধ্যে কোনটির ভূমিকা অধিক? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের A ও C শিল্পদ্বয় যথাক্রমে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও কাগজ শিল্পে। বায়ুদূষণে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ভূমিকা অধিক। নিচে তা বিশ্লেষণ করা হলো- কয়লার দহনে প্রচুর পরিমাণে CO₂ উৎপাদিত হয় যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে CO₂ এর শতকরা ভূমিকা 50 ভাগ। এছাড়া কয়লায় সালফার ও নাইট্রোজেন যৌগ বেশি থাকলে কয়লার দহনে প্রচুর পরিমাণে SO2, NO₂ এবং অন্যান্য ক্ষতিকর গ্যাস বায়ুতে মিশে বায়ু দূষিত করে। SO₂ ও NO₂ পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। কারণ, এরা এসিড বৃষ্টি সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে। তাছাড়া এ গ্যাসগুলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ গ্যাসগুলো অন্যান্য গ্যাস ও ধূলিকণার সাথে উদ্ভিদের পাতার পত্ররন্দ্র বন্ধ করে দেয়। কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্লান্ট হতে সৃষ্ট ছাই ও ধূলিকণা পরিবেশের জন্য ক্ষতিকর। তাছাড়া বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহারে খনি এলাকার ভূমির উচ্চতা হ্রাস ও প্রাকৃতিক পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। অন্যদিকে কাগজ শিল্প থেকে পরিবেশ দূষণকারী তেমন দূষক নির্গত হয় না। জ্বালানি থেকে সৃষ্ট CO₂ গ্রিন হাউজ প্রভাব মুক্ত পরিবেশে থাকে বলে পরিবেশের ক্ষতি করতে পারে না। এ শিল্পে উৎপন্ন বর্জ্য সম্পূর্ণ রিসাইকেলযোগ্য হওয়ায় এ শিল্প পরিবেশের কোনো ক্ষতি করে না এবং পরিবেশ বান্ধব। উপরের আলোচনা থেকে বলা যায়, বায়ুদূষণে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ভূমিকা অধিক।
HSC Chemistry 2nd Paper Chapter 5: অর্থনৈতিক রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 5: অর্থনৈতিক রসায়ন · সৃজনশীল
বায়ু দূষণে A ও C শিল্পের মধ্যে কোনটির ভূমিকা অধিক? বিশ্লেষণ কর।
উদ্দীপক

Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর