উদ্দীপকে উল্লিখিত শিল্পের পরিবেশ দূষণে দূষকসমূহ দূরীকরণ সম্ভব কী? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিল্পটি চামড়া শিল্প। এ শিল্পের প্রধান দূষকগুলো হলো- মারক্যাপটান, সালফাইড, C [গণিত] , রং, তেল, [গণিত] -লবণ, NaCl, H2SO4, অ্যালবুমিন, জৈব পদার্থের কঠিন কণা, দ্রবণীয় প্রোটিন ইত্যাদি। এসব বর্জ্য নদীতে গিয়ে পানি দূষণ করে পরে তা পরিবেশ দূষিত হয়। এ শিল্পের পরিবেশ দূষণে দূষকসমূহ দূরীকরণ সম্ভব। এ দূষকগুলো দূর করতে ETP পদ্ধতি প্রয়োগ করা হয়। ETP এর কার্যপ্রণালি তিনটি পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে- ১. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া: যেসব শিল্পে কারখানার বর্জ্য পানিতে ধাতুর আয়নের পরিমাণ বেশি থাকে, ঐসব ক্ষেত্রে বর্জ্য পানির ধাতব আয়ন পৃথক করার জন্য তড়িৎ বিশ্লেষণ প্রয়োগ করা হয়। চামড়া শিল্পের Cr [গণিত] +, Cr4⁺ প্রভৃতি আয়নকে এ প্রক্রিয়ায় পৃথক করা যায়। [গণিত] ২. প্রভাবন প্রক্রিয়া: বর্জ্য পানিতে বিদ্যমান ক্ষতিকর জৈব যৌগসমূহকে প্রভাবকের উপস্থিতিতে O₂ দ্বারা জারিত করে CO2, H₂O তে পরিণত করা হয়। জৈব N অ্যামোনিয়াম (NH₄+) অথবা NO₃- জৈব ফসফেট অর্থোফসফেট Cr2O42- যৌগটি Cr(OH)3 তে পরিণত হয়। [চিত্র] ৩ . জীব প্রযুক্তি: জীব প্রযুক্তির মাধ্যমে চামড়া শিল্পের বর্জ্য পানিকে দূষণমুক্ত করা হয়ে থাকে। পানিতে [গণিত] ও ক্লোরিনেটেড দ্রব দ্রবণীয় থাকে। এছাড়া অনেক জৈব উপাদান বর্তমান থাকে। ব্যাকটেরিয়া এসবকে বিজারিত করতে পারে। পানির BOD জারণ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে থাকে। ফলে পানিতে দ্রবণীয় দূষকসমূহ পরিবর্তিত হয়ে ক্ষতি করে না এরূপ উপাদানে পরিবর্তিত হয়ে যায় যা সহজেই পানি থেকে অপসারণ করা যায়। এ ভাবে ETP পদ্ধতির সাহায্যে চামড়া পরিবেশ দূষণে দূষকসমূহ দূরীকরণ করা হয়ে থাকে।
HSC Chemistry 2nd Paper Chapter 5: অর্থনৈতিক রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 5: অর্থনৈতিক রসায়ন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পের পরিবেশ দূষণে দূষকসমূহ দূরীকরণ সম্ভব কী? ব…
উদ্দীপক

Jessore · 2017
উত্তর
উত্তর
এভাবে CFC ওজোনস্তরকে ধ্বংস করে।উত্তর
সম্পূর্ণভাবে হলুদ বর্ণ দূর না হওয়া পর্যন্ত এতে HCl যোগ করা হয়। হলুদ বর্ণ দূর হলে চামড়াকে দ্রবণ থেকে তুলে এনে শুকানো হয়। এতে H₂SO₄ যোগ করার কারণ এতে যে খাদ্য লবণ যোগ করা হয় তা সালফেট লবণ হিসেবে অপসারিত হয়। ফলে চামড়াকে ক্রোম টেনিংয়ের উপযোগী করে তোলে। শুকনো চামড়াকে গ্লুকোজ দ্রবণে ভিজানোর ফলে চামড়ার হলুদ বর্ণ দূর হয়ে যায়।

উত্তর
৩ . জীব প্রযুক্তি: জীব প্রযুক্তির মাধ্যমে চামড়া শিল্পের বর্জ্য পানিকে দূষণমুক্ত করা হয়ে থাকে। পানিতে ও ক্লোরিনেটেড দ্রব দ্রবণীয় থাকে। এছাড়া অনেক জৈব উপাদান বর্তমান থাকে। ব্যাকটেরিয়া এসবকে বিজারিত করতে পারে। পানির BOD জারণ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে থাকে। ফলে পানিতে দ্রবণীয় দূষকসমূহ পরিবর্তিত হয়ে ক্ষতি করে না এরূপ উপাদানে পরিবর্তিত হয়ে যায় যা সহজেই পানি থেকে অপসারণ করা যায়। এ
ভাবে ETP পদ্ধতির সাহায্যে চামড়া পরিবেশ দূষণে দূষকসমূহ দূরীকরণ করা হয়ে থাকে।