উদ্দীপকে X এর বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত ব্যবহার যথার্থ কী? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের X যৌগটি ইউরিয়া (H₂N – CO – NH₂)। গ হতে প্রাপ্ত বিভিন্ন ক্ষেত্রে ইউরিয়ার অতিরিক্ত ব্যবহার যথার্থ নয়। নিচে তা বিশ্লেষণ করা হলো- উদ্দীপকের 'X [গণিত] হলো ইউরিয়া (গ-থেকে প্রাপ্ত)। ইউরিয়ার অধিক মাত্রার ব্যবহার পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়বে। নিচে উত্তরের স্বপক্ষে যুক্তি দেওয়া হলো- ইউরিয়া আমাদের জন্য আশির্বাদ হলেও এর অধিক মাত্রায় ব্যবহার পরিবেশের মারাত্মক বিপর্যয়ের কারণ। ইউরিয়া উৎপাদনের জন্য প্রাকৃতিক গ্যাস CH4 এর দহনের ফলে CO₂ উৎপন্ন হয়। এটি গ্রিন হাউজ প্রভাবের জন্য প্রায় ৫০ ভাগ দায়ী। তাছাড়া H₂ ও N₂ সমন্বয়ে উৎপন্ন NH3 গ্যাস একটি বায়বীয় পদার্থ ও ক্ষারীয়। এটি বাতাসে মিশে যেমন বায়ুর দূষণ ঘটাতে পারে তেমনি পানিতে মিশে পানির pH মান বাড়িয়ে দিতে পারে। ফলে অধিক pH জনিত কারণে জলজ প্রাণী যেমন মাছ মারাও যেতে পারে। এছাড়া জমিতে ইউরিয়া সার প্রয়োগ করলে তা মাটি দ্বারা বিয়োজিত হয়ে NH3 উৎপন্ন করে। ফলে মাটির ক্ষারকত্ব বৃদ্ধি পায় অর্থাৎ pH মান অধিক হয়। এ কারণে অধিক ইউরিয়া সার জমিতে প্রয়োগ করলে ভালো ফসল জন্মাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়াও এ শিল্প থেকে নির্গত দূষক NOx এসিড বৃষ্টি সৃষ্টির জন্য অন্যতম দায়ী একটি গ্যাস। প্রাকৃতিক গ্যাস থেকে H₂ উৎপাদন ও NH₃ সংশ্লেষণে ব্যবহৃত প্রভাবকসমূহের কার্যকারিতা হ্রাস পেলে তা পরিবেশের বর্জ্য পদার্থরূপে পরিত্যাক্ত হয়। উপরের আলোচনা থেকে বলা যায়, ইউরিয়ার অধিক মাত্রায় ব্যবহার পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
HSC Chemistry 2nd Paper Chapter 5: অর্থনৈতিক রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 5: অর্থনৈতিক রসায়ন · সৃজনশীল
উদ্দীপকে X এর বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত ব্যবহার যথার্থ কী? বিশ্লেষণ…
উদ্দীপক

Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর