শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের দ্বিতীয় শিল্পপণ্য উৎপাদনের মূলনীতি বর্ণনা কর ।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ২য় শিল্পটি হচ্ছে সিমেন্ট। সিমেন্ট উৎপাদনের মূলনীতি: সূক্ষ্মভাবে চূর্ণকৃত চুনাপাথর [গণিত] , ম্যাগনেসিয়াম কার্বনেট [গণিত] এবং [গণিত] (বালি) সমৃদ্ধ কাদামাটি [গণিত] এর মিশ্রণ) এর মিশ্রণকে বিশেষ ধরনের ঘূর্ণায়মান চুল্লীতে [গণিত] উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে এক ধরনের চূর্ণাকার মিশ্রণ পাওয়া যায়, যাকে ক্লিংকার বলে। ক্লিংকারকে পেষণ যন্ত্রে অতি সূক্ষ্মভাবে চূর্ণ করলে এক ধরনের ধূসর বর্ণের পাউডার পাওয়া যায়, যাকে সিমেন্ট বলে। কাঁচামাল হিসেবে ব্যবহৃত বিভিন্ন অক্সাইড (প্রধানত [গণিত] ) চুল্লীর অভ্যন্তরে ভস্মীকরণ (Calcining) তাপমাত্রায় দ্বিবিযোজন বিক্রিয়া দ্বারা ডাইক্যালসিয়াম সিলিকেট ( [গণিত] ); ট্রাইক্যালসিয়াম সিলিকেট [গণিত] ; ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট [গণিত] গঠিত হয়, এগুলোই সিমেন্টের প্রধান উপাদান। MgO মুক্ত অবস্থায় থাকে। [গণিত] এবং [গণিত] এগুলো [গণিত] ইত্যাদির সঙ্গে বিক্রিয়া করে। এছাড়া সিমেন্ট যাতে ধীরে ধীরে জমাট বাঁধে সে উদ্দেশ্যে সিমেন্টে জিপসাম [গণিত] ব্যবহার করা হয়। কারণ সিমেন্ট দ্রুত জমাট বাঁধলে সিমেন্টের ভিতরে ফাঁকা স্থান তৈরি হয়। ফলে সিমেন্টের সেটিং দুর্বল এবং ভঙ্গুর হয়। অতএব সিমেন্টে জিপসাম ব্যবহৃত হলে, সিমেন্টের সেটিং মজবুত, শক্ত ও দীর্ঘস্থায়ী হয়। বিক্রিয়া: [গণিত] (ডাইক্যালসিয়াম সিলিকেট) [গণিত] (ট্রাইক্যালসিয়াম সিলিকেট) [গণিত] (ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট) এসব বিক্রিয়ার সঙ্গে কাদামাটির নির্জলীকরণ এবং চুনাপাথরের ভস্মীকরণও ঘটে। [গণিত]

HSC Chemistry 2nd Paper Chapter 5: অর্থনৈতিক রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 2nd Paper · Chapter 5: অর্থনৈতিক রসায়ন · সৃজনশীল

উদ্দীপকের দ্বিতীয় শিল্পপণ্য উৎপাদনের মূলনীতি বর্ণনা কর ।

উদ্দীপক

বাংলাদেশের পশু সম্পদের উপর ভিত্তি করে একটি শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে। অপরদিকে অবকাঠামোগত উন্নয়ন দ্রুততর হওয়ায় সিমেন্ট শিল্পেরও প্রসার ঘটেছে।

Chittagong · 2019

উত্তর

1-100 nm আকার বিশিষ্ট ত্রিমাত্রিক ক্ষুদ্র কণাকে ন্যানো পার্টিক্যাল বলে।

উত্তর

পুরাতন বা বর্জ্য কাগজকে নতুন কাগজের পাল্পের সঙ্গে মিশিয়ে কাগজ উৎপাদন করার প্রক্রিয়াকে কাগজ রিসাইক্লিং বলে। কাগজ রিসাইক্লিং এর প্রয়োজনীয়তা: i. প্রথমত কাগজ তৈরি করতে হয় কাঠ হতে। এক টন খবরের কাগজ রিসাইক্লিং করলে প্রায় ১ টন কাঠ বেঁচে যায়, প্রিন্টেড কাগজ রিসাইক্লিং করলে দুই টন কাঠ সাশ্রয় হয়। ii. কাঠ হতে কাগজ তৈরি করতে যে শক্তি/জ্বালানি খরচ হয় তার প্রায় ৪০-৬০% কম লাগে রিসাইক্লিং-এ। iii. নতুন কাগজ উৎপাদনের তুলনায় কাগজ রিসাইক্লিং এ পানি দূষণ ৩৫% কম এবং বায়ু দূষণ ৭৪% কম ঘটে। সুতরাং উপরোক্ত কারণেই বলা যায়, কাগজ রিসাইক্লিং এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য এবং এটি পরিবেশ বান্ধব ও অর্থ সাশ্রয়ী।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ২য় শিল্পটি হচ্ছে সিমেন্ট। সিমেন্ট উৎপাদনের মূলনীতি: সূক্ষ্মভাবে চূর্ণকৃত চুনাপাথর (CaCO3)\left(\mathrm{CaCO}_3\right), ম্যাগনেসিয়াম কার্বনেট (MgCO3)\left(\mathrm{MgCO}_3\right) এবং SiO2\mathrm{SiO}_2 (বালি) সমৃদ্ধ কাদামাটি (Fe2O3,SiO2,Al2O3\left(\mathrm{Fe}_2 \mathrm{O}_3, \mathrm{SiO}_2, \mathrm{Al}_2 \mathrm{O}_3\right. এর মিশ্রণ) এর মিশ্রণকে বিশেষ ধরনের ঘূর্ণায়মান চুল্লীতে 14001600C1400 \sim 1600^{\circ} \mathrm{C} উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে এক ধরনের চূর্ণাকার মিশ্রণ পাওয়া যায়, যাকে ক্লিংকার বলে। ক্লিংকারকে পেষণ যন্ত্রে অতি সূক্ষ্মভাবে চূর্ণ করলে এক ধরনের ধূসর বর্ণের পাউডার পাওয়া যায়, যাকে সিমেন্ট বলে। কাঁচামাল হিসেবে ব্যবহৃত বিভিন্ন অক্সাইড (প্রধানত CaO,SiO2,Al2O3,Fe2O3,MgO\mathrm{CaO}, \mathrm{SiO}_2, \mathrm{Al}_2 \mathrm{O}_3, \mathrm{Fe}_2 \mathrm{O}_3, \mathrm{MgO} ) চুল্লীর অভ্যন্তরে ভস্মীকরণ (Calcining) তাপমাত্রায় দ্বিবিযোজন বিক্রিয়া দ্বারা ডাইক্যালসিয়াম সিলিকেট ( C2 S\mathrm{C}_2 \mathrm{~S} ); ট্রাইক্যালসিয়াম সিলিকেট (C3 S)\left(\mathrm{C}_3 \mathrm{~S}\right); ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট (3CaOAl2O3)\left(3 \mathrm{CaO} \cdot \mathrm{Al}_2 \mathrm{O}_3\right) গঠিত হয়, এগুলোই সিমেন্টের প্রধান উপাদান। MgO মুক্ত অবস্থায় থাকে। K2O\mathrm{K}_2 \mathrm{O} এবং Na2O\mathrm{Na}_2 \mathrm{O} এগুলো CaO,Al2O3,SiO2\mathrm{CaO}, \mathrm{Al}_2 \mathrm{O}_3, \mathrm{SiO}_2 ইত্যাদির সঙ্গে বিক্রিয়া করে। এছাড়া সিমেন্ট যাতে ধীরে ধীরে জমাট বাঁধে সে উদ্দেশ্যে সিমেন্টে জিপসাম (CaSO4.2H2O)\left(\mathrm{CaSO}_4 .2 \mathrm{H}_2 \mathrm{O}\right) ব্যবহার করা হয়। কারণ সিমেন্ট দ্রুত জমাট বাঁধলে সিমেন্টের ভিতরে ফাঁকা স্থান তৈরি হয়। ফলে সিমেন্টের সেটিং দুর্বল এবং ভঙ্গুর হয়। অতএব সিমেন্টে জিপসাম ব্যবহৃত হলে, সিমেন্টের সেটিং মজবুত, শক্ত ও দীর্ঘস্থায়ী হয়। বিক্রিয়া: 2CaO+SiO22CaOSiO22 \mathrm{CaO}+\mathrm{SiO}_2 \longrightarrow 2 \mathrm{CaO} \cdot \mathrm{SiO}_2 (ডাইক্যালসিয়াম সিলিকেট) 3CaO+SiO23CaOSiO23 \mathrm{CaO}+\mathrm{SiO}_2 \longrightarrow 3 \mathrm{CaO} \cdot \mathrm{SiO}_2 (ট্রাইক্যালসিয়াম সিলিকেট) 3CaO+Al2O33CaO.Al2O33 \mathrm{CaO}+\mathrm{Al}_2 \mathrm{O}_3 \longrightarrow 3 \mathrm{CaO} . \mathrm{Al}_2 \mathrm{O}_3 (ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট) এসব বিক্রিয়ার সঙ্গে কাদামাটির নির্জলীকরণ এবং চুনাপাথরের ভস্মীকরণও ঘটে। CaCO39001000CCaO+CO2\mathrm{CaCO}_3 \xrightarrow{900 \sim 1000^{\circ} \mathrm{C}} \mathrm{CaO}+\mathrm{CO}_2

উত্তর

উদ্দীপকের উল্লিখিত শিল্পের দূষক অর্থাৎ চামড়া শিল্পের দূষক দূষক সৃষ্টিকারী শিল্পের মধ্যে অন্যতম। এ শিল্পে কঠিন, তরল এবং গ্যাসীয় তিন প্রকারের বর্জ্যই উৎপন্ন হয়। চামড়া শিল্পের বর্জ্য পানিতে দ্রবীভূত ও অদ্রবীভূত এবং জৈব ও অজৈব দূষক বিদ্যমান থাকে। কঠিন দূষকসমূহ হচ্ছে চুন, Na2 S\mathrm{Na}_2 \mathrm{~S}, অ্যামোনিয়াম লবণ প্রভৃতি। তরল দূষকসমূহের মধ্যে H2SO4\mathrm{H}_2 \mathrm{SO}_4, ক্রোমিয়ামের লবণের দ্রবণ উল্লেখযোগ্য। আর গ্যাসীয় দূষকসমূহের মধ্যে H2 S,NH3\mathrm{H}_2 \mathrm{~S}, \mathrm{NH}_3 এবং বিভিন্ন উদ্বায়ী যৌগ। এ শিল্পের এ মারাত্মক দূষকসমূহ দূরীকরণ সম্ভব যদি বর্জ্য পদার্থকে নদীতে বা অন্যকোনো জলাশয়ে পতিত হওয়ার আগে ETP এর সাহায্যে বিশোধন করা হয়। এক্ষেত্রে ETP এর নিম্নোক্ত তিনটি প্রক্রিয়া ব্যবহার করা যেতে পারে। i. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া : এ প্রক্রিয়ায় বর্জ্য পানিতে বিদ্যমান ধাতব আয়ন দূর করা হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিক্রিয়া- Mn++neM[M=\mathrm{M}^{\mathrm{n}+}+\mathrm{ne}^{-} \longrightarrow \mathrm{M}[\mathrm{M}= ধাতব আয়ন] ii. প্রভাবন প্রক্রিয়া : বর্জ্য পানিতে বিদ্যমান ক্ষতিকারক জৈব যৌগসমূহকে প্রভাবকের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত করে CO2,H2O\mathrm{CO}_2, \mathrm{H}_2 \mathrm{O} এবং N2\mathrm{N}_2 গ্যাসে পরিণত করা হয়। iii. জীব প্রযুক্তি : এ পদ্ধতিতে ব্যাকটেরিয়া বা অন্য কোনো জৈব অণু বীজ ব্যবহার করে জৈব ও অজৈব পদার্থকে জারিত বা বিয়োজিত করে CO2,NH3\mathrm{CO}_2, \mathrm{NH}_3H2O\mathrm{H}_2 \mathrm{O} তে পরিণত করা হয় ।
HSCChemistry 2nd PaperChapter 5: অর্থনৈতিক রসায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ন্যানো কণার দৈর্ঘ্য কোনটি?

  • 1-100 nm
  • 101-200 nm
  • 201-300nm
  • 301-1000 nm

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পাল্প প্রস্তুতিতে প্রাপ্ত ব্ল্যাক লিকারে থাকে

  • Na2S + NaOH
  • Ca(OCl)Cl + H2O2
  • CaO + Na2O
  • NaCO3 + Na2SO4

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রান্নার জন্য সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহৃত হয়?

  • পেট্রোল
  • ডিজেল
  • মিথেন + প্রোপেন
  • বিউটেন + প্রোপেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের কোনটি কাগজের প্রধান উপাদান?

  • স্টার্চ
  • লিগনিন
  • সেলুলোজ
  • কুকিং লিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি কোন গ্যাসেরকারণে হতে পারে?

  • SO2
  • NO2
  • Cl
  • HCOOH

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশে বর্তমান সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোনটি?

সিলেট বোর্ড

  • তিতাস
  • ছাতক
  • বাকরাবাদ
  • হবিগঞ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল কোনটি?

  • CaO
  • Al2O3
  • MgO
  • CaCO3.MgCO3

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সিরামিক সামগ্রীতে লেড অক্সাইড কী হিসেবে ব্যবহৃত হয়?

রাজশাহী বোর্ড

  • বিগালক
  • গ্লেজিং পদার্থ
  • বন্ধনকারক
  • যান্ত্রিকশক্তি বৃদ্ধিকারক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.টিএসপি সারে P এর পরিমাণ কত?

  • 25%
  • 20%
  • 12%
  • 46%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রাকৃতিক গ্যাসে ইথেনের পরিমাণ কত %?

  • 15.44-20.35
  • 8.54-10.94
  • 5.21-7.95
  • 1.21-3.95

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইউরিয়া সারের কাঁচামাল-

  • NH3
  • CH4
  • CO2
  • উপরের সবগুলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি চায়না-ক্লে থেকে অ্যালুমিনা ও সিলিকার মিশ্রণ উৎপন্ন করার তাপমাত্রা?

  • 1000°C
  • 1500°C
  • 650°C
  • 900°C

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।