উদ্দীপকের শিল্প উৎপাদটি প্রস্তুতকালে সৃষ্ট দূষকসমূহ দ্বারা পরিবেশের উপর সম্ভাব্য প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সিমেন্ট প্রস্তুতকালে কতিপয় ধাপে যেসব বায়ুদূষকের উৎপত্তি ঘটে সেসবের পরিবেশের উপর প্রভাব নিচে বিশ্লেষণ করা হলো- সিমেন্ট শিল্পের প্রসার ঘটেছে ঠিকই কিন্তু তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে এ শিল্পের দূষণ। সিমেন্ট শিল্প থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচুর পরিমাণে CO2 উৎপন্ন হয়। আমরা জানি, সিমেন্ট তৈরির জন্য CaCO3 কে তাপ দিয়ে CaO এ পরিণত করা হয়। তখন প্রচুর পরিমাণে CO₂ গ্যাস উৎপন্ন হয় যা সরাসরি বাতাসে মিশে যায়। CO₂ গ্রিন হাউজ গ্যাস নামে পরিচিত এবং পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করে। সিমেন্ট তৈরির সময় উচ্চতাপ প্রয়োগের জন্য বিভিন্ন রকমের জ্বালানি যেমন কোক, কয়লা, গ্যাস, পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য ইত্যাদি ব্যবহার করা হয়। এসব জ্বালানির দহনে প্রচুর CO2 উৎপন্ন হয়। এছাড়া আরও বিভিন্ন গ্যাস যেমন SO₂, NO2 ইত্যাদি কোন কোন ধাপে উৎপন্ন হয়। SO₂, NO2 গ্যাসগুলো জলীয় বাষ্পের সাথে মিশে এসিড বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পড়ে এতে শিল্পাঞ্চল এলাকায় বেশ ক্ষতি হয়। সিমেন্ট শিল্পের বর্জ্যকে ভালোভাবে রিসাইক্লিং করা না গেলে পরিবেশ এক সময় হুমকির মুখে পড়বে।
HSC Chemistry 2nd Paper Chapter 5: অর্থনৈতিক রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 5: অর্থনৈতিক রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের শিল্প উৎপাদটি প্রস্তুতকালে সৃষ্ট দূষকসমূহ দ্বারা পরিবেশের…
উদ্দীপক

Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর