উদ্দীপকের কোন শিল্প কারখানার জন্য ETP অপরিহার্য? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের B শিল্প করখানার জন্য ETP অপরিহার্য। 'B [গণিত] শিল্পটি হলো চামড়া শিল্প। কারণ চামড়া শিল্পের অধিকাংশ দূষকই হলো পানি দূষণকারী। ট্যানারী শিল্প থেকে উদ্ভূত তরল বর্জ্যের বিশোধন অত্যাবশ্যক। অবিশোধিত ট্যানারি বর্জ্য জলীয় পরিবেশে নিম্নোক্ত প্রভাবকসমূহ সৃষ্টি করে। i. ট্যানারী সৃষ্ট তরল বর্জ্যে অতিরিক্ত মাত্রায় জৈব বস্তু যেমন, প্রোটিন, ফ্যাটসহ বিভিন্ন জৈব যৌগের উপস্থিতি রয়েছে। খাল, নদী, জলাশয়ে এসব জৈব বস্তু জীব ভাঙনের সম্মুখীন হয়। অনুজীব কর্তৃক এসব জৈব বস্তু ভাঙনে পানির দ্রবীভূত অক্সিজেন ব্যবহৃত হয়। ফলে, পানির দ্রবীভূত অক্সিজেন ব্যাপকভাবে হ্রাস পায়। পানির দ্রবীভূত অক্সিজেন হ্রাস পেলে জলজ প্রাণীর অস্তিত্ব লোপ পায়। ii. ট্যানারি বর্জ্যের উপাদানের মধ্যে পচনযোগ্য দ্রবীভূত প্রোটিন, ফ্যাট প্রভৃতি থাকে। এগুলোর ভাঙনে দুর্গযুক্ত পদার্থের সৃষ্টি করে। iii. বর্জ্যের অম্লীয় প্রবাহ কংক্রিট ও ধাতু নির্মিত পাইপের ক্ষয়সাধন করে। iv. বর্জ্যে NaCl এর পরিমাণ এত বেশি থাকে, যা গ্রহণকারী জলাশয়ের পানিকে ব্যবহারের অনুপযোগী করে তোলে। V. ট্যানারি বর্জ্যের প্রবাহে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থাকে। যা পরিবেশে ক্ষতিকর প্রভাব ফেলে। vi. বর্জ্যে দ্রবীভূত ক্রোমিয়াম জলজ প্রাণীর অত্যন্ত ক্ষতিকর। এই ক্রোমিয়াম জীবভাঙনযোগ্য নয় বলে এটি জলজ প্রাণী ও উদ্ভিদের মাধ্যমে খাদ্যচক্রে অন্তর্ভুক্ত হয়ে পরিশেষে মানবদেহে সংক্রমিত হয়। অরদিকে A শিল্প কারখানা অর্থাৎ সিমেন্ট শিল্পের অধিকাংশ দূষকই বায়ু দূষণ করে। যেহেতু ETP পানি দূষণরোধে ব্যবহার হয় তাই, উদ্দীপকের B শিল্পের জন্য ETP ব্যবহার অপরিহার্য।
HSC Chemistry 2nd Paper Chapter 5: অর্থনৈতিক রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 5: অর্থনৈতিক রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের কোন শিল্প কারখানার জন্য ETP অপরিহার্য? ব্যাখ্যা কর ।
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর