উদ্দীপকের শিল্প উৎপাদটির প্রস্তুতির মূলনীতি প্রয়োজনীয় বিক্রিয়াসহ লিখ।
উত্তর: উদ্দীপকের শিল্প উৎপাদটি সিমেন্ট। নিচে সিমেন্ট প্রস্তুতির মূলনীতি প্রয়োজনীয় বিক্রিয়াসহ দেওয়া হলো- ১. কাঁচামাল প্রস্তুতি: শুষ্ক পদ্ধতিতে ক্যালসিয়ামঘটিত ও আরজেলিয়াস প্রকৃতির কাঁচামালগুলোকে মিহি চূর্ণে পরিণত করে সমসত্ব মিশ্রণ প্রস্তুত করা হয়। ২. ভস্মীকরণ: ভস্মীকরণ প্রক্রিয়াটি স্টিল নির্মিত একটি ঘূর্ণায়মান চুল্লিতে সম্পন্ন করা হয়। (i) চুল্লির উপরিভাগে 800°C তাপমাত্রায় স্লারি থেকে সমস্ত পানি বাষ্পীভূত হয়। (ii) চুল্লির মধ্যভাগে 1100°C তাপমাত্রায় CaCO3 বিয়োজিত A হয়ে CaO ও CO₂ উৎপন্ন হয়। [গণিত] (iii) চুল্লির নিম্নভাগে 1500°C তাপমাত্রায় লাইম ও ক্লে পরস্পর বিক্রিয়া করে ক্যালসিয়াম অ্যালুমিনেট, ক্যালসিয়াম সিলিকেট এবং টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট উৎপন্ন করে। [গণিত] ৩. ক্লিংকারের চূর্ণীকরণ: ক্লিংকারকে শীতক যন্ত্রে ঠান্ডা বায়ু দ্বারা শীতল করে, বলমিলে মিহিচূর্ণ করা হয়। অতঃপর এই চূর্ণে 2 – - 3% জিপসাম (CaSO4.2H₂O) মেশানো হয়। সিমেন্টে উপস্থিত ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট (CaO, Al₂O₃) সিমেন্টকে পানির উপস্থিতিতে দ্রুত জমাট বাঁধতে সাহায্য করে। কিন্তু জিপসামের উপস্থিতিতে জমাট বাঁধার প্রক্রিয়া মন্দীভূত হয়। 3CaO.Al2O3 + 3(CaSO4.2H2O) + 2H2O 3CaO.Al2O3.3CaSO4.2H2O + 6H2O
HSC Chemistry 2nd Paper Chapter 5: অর্থনৈতিক রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 5: অর্থনৈতিক রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের শিল্প উৎপাদটির প্রস্তুতির মূলনীতি প্রয়োজনীয় বিক্রিয়াসহ লিখ।
উদ্দীপক

Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর