শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের A-গ্যাসের একটি অণুর গড় গতিশক্তি নির্ণয় কর ৷

উত্তর: এখানে, A গ্যাসের ক্ষেত্রে, [গণিত] গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা জানি, যেকোনো গ্যাসের একটি অণুর গড় গতিশক্তি [গণিত] ∴ A গ্যাসের একটি অণুর গতিশক্তি [গণিত] সুতরাং উদ্দীপকের A গ্যাসের একটি অণুর গড় গতিশক্তি 2.485 x 10-20 J molecule-1

HSC Chemistry 2nd Paper Chapter 5: অর্থনৈতিক রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 2nd Paper · Chapter 5: অর্থনৈতিক রসায়ন · সৃজনশীল

উদ্দীপকের A-গ্যাসের একটি অণুর গড় গতিশক্তি নির্ণয় কর ৷

Dinajpur · 2017

উত্তর

শিল্পকারখানায় বিভিন্ন বিক্রিয়ায় উৎপন্ন যে সকল পদার্থ মানুষ ও পরিবেশের ক্ষতিসাধন করে তাদেরকে দূষক বলে ।

উত্তর

ন্যানো কণার গলনাঙ্ক স্বাভাবিক অণুর গলনাঙ্কের চেয়ে কম । কারণ ন্যানো কণার আকার ক্ষুদ্র হওয়ার সাথে সাথে পৃষ্ঠতল বৃদ্ধি পায়। এতে দশার পরিবর্তন ঘটে বিধায় গলনাঙ্ক হ্রাস পায়। এ কারণে সাধারণ বস্তু ও ন্যানো কণার গলন তাপমাত্রায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন- সাধারণ স্বর্ণের গলনাঙ্ক 1064°C হলেও ন্যানো স্বর্ণ (2.5 nm) এর গলনাঙ্ক মাত্র 300 °C।

উত্তর

এখানে, A গ্যাসের ক্ষেত্রে, R=8.314 J K1 mol1;T=1200 K NA=6.022×1023molec2 mol1\begin{aligned} & \mathrm{R}=8.314 \mathrm{~J} \mathrm{~K}^{-1} \mathrm{~mol}^{-1} ; \mathrm{T}=1200 \mathrm{~K} \\ & \mathrm{~N}_{\mathrm{A}}=6.022 \times 10^{23} \mathrm{molec}^2 \mathrm{~mol}^{-1}\end{aligned} গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা জানি, যেকোনো গ্যাসের একটি অণুর গড় গতিশক্তি 3RT2 NΛ\frac{3 \mathrm{RT}}{2 \mathrm{~N}_{\Lambda}} ∴ A গ্যাসের একটি অণুর গতিশক্তি =3×8.314×12002×6.022×1023=2.485×1020 Jmolecule1\begin{aligned} & =\frac{3 \times 8.314 \times 1200}{2 \times 6.022 \times 10^{23}} \\ & =2.485 \times 10^{-20} \mathrm{~J} \mathrm{molecule}^{-1}\end{aligned} সুতরাং উদ্দীপকের A গ্যাসের একটি অণুর গড় গতিশক্তি 2.485 x 10-20 J molecule-1

উত্তর

উদ্দীপকের কোন গ্যাসটি বাস্তব গ্যাসের মত আচরণ প্রদর্শন করবে তা নিচে গাণিতিকভাবে বিশ্লেষণ করা হলো- অ্যামাগার পরীক্ষার সিদ্ধান্ত থেকে জানা যায় বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখায়। আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির ব্যাখ্যা পেষণ-গুণাঙ্ক (Z) দ্বারা করা যায়। পেষণ-গুণাঙ্ক (Z) আদর্শ গ্যাস সমীকরণের সাথে নিম্নরূপে সম্পর্কিত— PV=Z×nRT\mathrm{PV}=\mathrm{Z} \times \mathrm{nRT} ∴ পেষণ গুণাঙ্ক, (Z)=PVnRT(\mathrm{Z})=\frac{\mathrm{PV}}{\mathrm{nRT}} কোনো একটি, গ্যাসের পেষণ গুণাঙ্কের মান যদি 1 হয় তবে গ্যাসটি আদর্শ গ্যাস। তবে পেষণ গুণাঙ্কের মান 1 অপেক্ষা কম বা বেশি হলে গ্যাসটি বাস্তব গ্যাস । A গ্যাসের জন্য- P = 24.63 atm T = 1200k v= 1L n = 0.25 ml R = 0.082 L atm K -1 mol -1 Z = ? A গ্যাসের ক্ষেত্রে পেষণ গুণাঙ্ক, Z=PVnRT\mathrm{Z}=\frac{\mathrm{PV}}{\mathrm{nRT}} বা , Z=24.63×10.25×0.082×1200\mathrm{Z}=\frac{24.63 \times 1}{0.25 \times 0.082 \times 1200} ∴ Z=1.0 সুতরাং A গ্যাসটি আদর্শ গ্যাস । B গ্যাসের জন্য- P=50 atm T=300 K V=0.35 Ln=1.0R=0.082 L atm1 mol1Z=?\begin{aligned} & \mathrm{P}=50 \mathrm{~atm} \\ & \mathrm{~T}=300 \mathrm{~K} \\ & \mathrm{~V}=0.35 \mathrm{~L} \\ & \mathrm{n}=1.0 \\ & \mathrm{R}=0.082 \mathrm{~L} \mathrm{~atm}^{-1} \mathrm{~mol}^{-1} \\ & \mathrm{Z}=?\end{aligned} আবার, B গ্যাসের ক্ষেত্রে, Z=PVnRT\mathrm{Z}=\frac{\mathrm{PV}}{\mathrm{nRT}} বা, Z=50×0.351×0.082×300Z=\frac{50 \times 0.35}{1 \times 0.082 \times 300} ∴ Z= 0.71 সুতরাং B গ্যাসটি বাস্তব গ্যাস । উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের B গ্যাসটি বাস্তব গ্যাসের আচরণ প্রদর্শন করবে।
HSCChemistry 2nd PaperChapter 5: অর্থনৈতিক রসায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ন্যানো কণার দৈর্ঘ্য কোনটি?

  • 1-100 nm
  • 101-200 nm
  • 201-300nm
  • 301-1000 nm

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পাল্প প্রস্তুতিতে প্রাপ্ত ব্ল্যাক লিকারে থাকে

  • Na2S + NaOH
  • Ca(OCl)Cl + H2O2
  • CaO + Na2O
  • NaCO3 + Na2SO4

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রান্নার জন্য সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহৃত হয়?

  • পেট্রোল
  • ডিজেল
  • মিথেন + প্রোপেন
  • বিউটেন + প্রোপেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের কোনটি কাগজের প্রধান উপাদান?

  • স্টার্চ
  • লিগনিন
  • সেলুলোজ
  • কুকিং লিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি কোন গ্যাসেরকারণে হতে পারে?

  • SO2
  • NO2
  • Cl
  • HCOOH

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশে বর্তমান সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোনটি?

সিলেট বোর্ড

  • তিতাস
  • ছাতক
  • বাকরাবাদ
  • হবিগঞ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল কোনটি?

  • CaO
  • Al2O3
  • MgO
  • CaCO3.MgCO3

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সিরামিক সামগ্রীতে লেড অক্সাইড কী হিসেবে ব্যবহৃত হয়?

রাজশাহী বোর্ড

  • বিগালক
  • গ্লেজিং পদার্থ
  • বন্ধনকারক
  • যান্ত্রিকশক্তি বৃদ্ধিকারক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.টিএসপি সারে P এর পরিমাণ কত?

  • 25%
  • 20%
  • 12%
  • 46%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রাকৃতিক গ্যাসে ইথেনের পরিমাণ কত %?

  • 15.44-20.35
  • 8.54-10.94
  • 5.21-7.95
  • 1.21-3.95

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইউরিয়া সারের কাঁচামাল-

  • NH3
  • CH4
  • CO2
  • উপরের সবগুলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি চায়না-ক্লে থেকে অ্যালুমিনা ও সিলিকার মিশ্রণ উৎপন্ন করার তাপমাত্রা?

  • 1000°C
  • 1500°C
  • 650°C
  • 900°C

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।