উদ্দীপক অনুসারে C উৎপাদনে A এবং B গ্যাস কীভাবে পরিবেশকে দূষিত করে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের A যৌগটি অ্যামোনিয়া, NH3 (NH₄⁺ এর অনুবন্ধী ক্ষারক) B যৌগটি কার্বন ডাইঅক্সাইড (CO₂) এবং উৎপন্ন C যৌগটি ইউরিয়া। ইউরিয়া উৎপাদনে অ্যামোনিয়া (A) ও কার্বন ডাইঅক্সাইড (B) যেভাবে পরিবেশকে দূষিত করে তা নিচে বর্ণনা করা হলো- ইউরিয়া উৎপাদনের প্রতিটি ধাপে কোনো না কোনো দূষক পরিবেশকে দূষিত করে। এসব দূষকের মধ্যে গ্যাসীয়, তরল ও কঠিন দূষক রয়েছে। প্রাকৃতিক গ্যাসের দহনের মাধ্যমে গ্যাসীয় দূষক যেমন কার্বন ডাইঅক্সাইড (CO₂) উৎপন্ন হয়। একই সাথে প্রাকৃতিক গ্যাস হতে H₂ গ্যাস তৈরি হয়। H₂ ও N₂ গ্যাসকে (বায়ু হতে সংগৃহীত) সংযুক্ত করে অ্যামোনিয়া (NH3) উৎপাদন করা হয়। NH, একটি বায়বীয় পদার্থ এবং ক্ষারীয়। এটি বাতাসে মিশে যেমন দূষণ ঘটাতে পারে তেমনি পানিতে মিশে এটি পানিকে ক্ষারীয় করে। অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদনের সময় অ্যামোনিয়া মিশ্রিত পানি নদীতে পড়লে পানি দূষণ ঘটে এবং মাছ মারা যায়। এছাড়া জমিতে ইউরিয়া সার প্রয়োগ করলে তা পানি দ্বারা বিয়োজিত হয়ে NH₃ উৎপন্ন করে। উৎপন্ন NH, মাটির নাইট্রিফাইং ব্যাকটেরিয়া দ্বারা জারিত হয়ে নাইট্রিক এসিডে পরিণত হয় যা মাটির ক্ষারের সাথে বিক্রিয়া করে নাইট্রেট লবণ উৎপন্ন করে। মানবদেহে নাইট্রেট আয়ন প্রবেশ করলে Blue baby syndrome রোগ, ক্যান্সার রোগ হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই ইউরিয়া শিল্প হতে নির্গত NH₃ পানি ও বায়ুদূষণ এবং মানবদেহে রোগ সৃষ্টিতে ভয়াবহ ভূমিকা রাখে।
HSC Chemistry 2nd Paper Chapter 5: অর্থনৈতিক রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 5: অর্থনৈতিক রসায়ন · সৃজনশীল
উদ্দীপক অনুসারে C উৎপাদনে A এবং B গ্যাস কীভাবে পরিবেশকে দূষিত করে? …
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর