গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা বিধানে লেখচিত্র ২নং সমর্থিত সূত্র কিভাবে ভূমিকা রাখে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ২নং লেখচিত্র সমর্থিত সূত্রটি বয়েলের সূত্র। গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা বিধানে বয়েলের সূত্রের ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো- বয়েলের সূত্রানুসারে "স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর আরোপিত চাপের ব্যস্তানুপাতিক।” অর্থাৎ [গণিত] হলো বয়েলের সূত্র। সূত্রানুযায়ী উচ্চ চাপ প্রয়োগ করলে গ্যাসের অণুগুলো পরস্পরের কাছাকাছি আসে অর্থাৎ গ্যাসের আয়তন কমে যায়। গ্যাসের সিলিন্ডারজাতকরণের মূল উদ্দেশ্য হচ্ছে, বিপুল আয়তনের গ্যাসকে তরলীকরণ করে খুব কম আয়তনে নিয়ে আসা। উদাহরণস্বরূপ, প্রাকৃতিক গ্যাসের (প্রধানত CH₁) সংনমনে আদর্শ তাপমাত্রা ও চাপে গ্যাসটির অধিকৃত আয়তনের শতকরা 1 ভাগের নিচে হ্রাস করা হয়। সিলিন্ডারে এটি 200 – 248 atm চাপে সংরক্ষণ করা হয়। বয়েলের সূত্র প্রয়োগ করে গ্যাস অণুসমূহকে পরস্পরের কাছাকাছি নিয়ে আসা হয়। এতে অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণের উদ্ভব হয়। এভাবে নির্দিষ্ট পরিমাণ উচ্চ চাপ প্রয়োগ করলে • কোনো কোনো ক্ষেত্রে আন্তঃআণবিক বল এমন সঠিক পর্যায়ে উপনীত হয়, যাতে গ্যাসটি সংনমিত হয় এবং তরলে পরিণত হয়। এভাবে তরলিত গ্যাস সিলিন্ডারে ভর্তি করে বাজারজাত করা হয়। উপরের আলোচনা থেকে বুঝা যায়, গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা বিধানে বয়েলের সূত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Chemistry 2nd Paper Chapter 1: পরিবেশ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 1: পরিবেশ রসায়ন · সৃজনশীল
গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা বিধানে লেখচিত্র ২নং সমর্থিত সূত্র কিভাব…
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর