B গ্যাসটি কেন A গ্যাসের মত আচরণ করেনা এবং কোন কোন শর্তে B গ্যাসটি A গ্যাসের মত আচরণ করবে ব্যাখ্যা কর।
উত্তর: যেসব গ্যাস PV = nRT সূত্র মেনে চলে, এদের আদর্শ গ্যাস হয়। আদর্শ গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় PV বনাম P এর লেখচিত্র P অক্ষের সমান্তরাল হয়। এবং যেকোন চাপে প্রতি মোলের জন্য PV = RT হয়। যা A গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু B গ্যাস অর্থাৎ- No গ্যাসের ক্ষেত্রে PV বনাম P এর লেখচিত্র P অক্ষের সমান্তরাল হয় না বিধায় PV = nRT সূত্রকে সমর্থন করে না। তাই NO আদর্শ গ্যাস নয় এবং কোনো চাপেই PV এর মান RT এর সমান হবে না। কারণ- (i) B গ্যাসের ক্ষেত্রে, চাপবৃদ্ধির ফলে PV এর মান প্রথম দিকে কমতে থাকে এবং চাপের একটি নির্দিষ্ট মানে PV এর মান সর্বনিম্ন হয়। চাপ বাড়াতে থাকলে PV এর মান ক্রমশ বাড়তে থাকে এবং একসময় RT এর মানকে ছাড়িয়ে। এ ধরণের লেখচিত্রে একটি অবতল অংশ থাকে। এসব গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধি করা হলে আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি পায় এবং আয়তন হ্রাস পায়। এক পর্যায়ে অনুসমূহের মধ্যে বিকর্ষণ বল কাজ করে। তখন বিকর্ষণ বল আকর্ষণ বলের চেয়ে প্রাধান্য লাভ করলে অর্থাৎ PV/RT > 1 হলে, সমতাপীয় রেখা ভগ্নরেখা অতিক্রম করে উপরের দিকে বৃদ্ধি পায়। B গ্যাসটি আদর্শ গ্যাসের মতো আচরণ করবে যদি- (i) B গ্যাসকে উচ্চ তাপমাত্রা প্রয়োগ করা হলে গ্যাসের অণুসমূহের গতিশক্তি বেড়ে যায় এবং অণুসমূহ বহুগুনে ছোটাছুটি বৃদ্ধি পায়। আকর্ষণ বল হ্রাস পেতে থাকে এবং আয়তন বৃদ্ধিপ্রাপ্ত হয়। অণুসমূহ পরষ্পর থেকে অনেক দূরে থাকে যা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়। আর্দশ গ্যাসের পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অনুসমূহের আয়তন নগন্য। (ii) আদর্শ গ্যাসের অনুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বল থাকে না। গ্যাসে নিম্ন চাপ প্রয়োগ করা হলে আয়তন বেড়ে যায় এবং গ্যাসের অনুসমূহ পরস্পর থেকে দূরে সরে যায়। তাদের মধ্যে আকর্ষণ বল নগণ্য পরিমাণে থাকে ফলে গ্যাসের অণুসমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এভাবে উচ্চ তাপমাত্রায় ও নিম্ন চাপে B গ্যাসটি A গ্যাসের মত অর্থাৎ আর্দশ গ্যাসের মতো আচরণ করবে।
HSC Chemistry 2nd Paper Chapter 1: পরিবেশ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 1: পরিবেশ রসায়ন · সৃজনশীল
B গ্যাসটি কেন A গ্যাসের মত আচরণ করেনা এবং কোন কোন শর্তে B গ্যাসটি A…
উদ্দীপক

সিলেট এমসি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর