শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের গ্যাস সিলিন্ডারের চাপ নির্ণয় কর?

উত্তর: এখানে, তাপমাত্রা, [গণিত] গ্যাসের ভর, [গণিত] বিউটেন ( [গণিত] ) গ্যাসের গ্রাম আণবিক ভর, [গণিত] গ্যাসের আয়তনু, [গণিত] মোলার গ্যাস ধ্রুবক, [গণিত] গ্যাস সিলিন্ডারের চাপ, [গণিত] ? জানা আছে, [গণিত] বা, [গণিত] গ্যাস সিলিন্ডারের চাপ 248.85 atm ।

HSC Chemistry 2nd Paper Chapter 1: পরিবেশ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 2nd Paper · Chapter 1: পরিবেশ রসায়ন · সৃজনশীল

উদ্দীপকের গ্যাস সিলিন্ডারের চাপ নির্ণয় কর?

উদ্দীপক

২০°C তাপমাত্রায় LPG গ্যাসের সিলিন্ডারে ১২ kg বিউটেন গ্যাস আছে।বিউটেনের আয়তন ২০L।

Sylhet · 2022

উত্তর

TDS (Total Dissolved Solid) দ্বারা বোঝায় কোন নমুনা পানিতে সামান্য পরিমাণে দ্রবীভূত কিছু অজৈব ও জৈব পদার্থসহ অন্যান্য কিছু কঠিন পদার্থ।

উত্তর

লুইস মতবাদ অনুসারে, যেসব প্রশম অণু বা আয়ন মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম তাদেরকে লুইস এসিড বলে। FeCl3\mathrm{FeCl}_3 যৌগে Fe পরমাণুর অষ্টক অপূর্ণ থাকায় তা উপযুক্ত লুইস ক্ষারক হতে একটি মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে। সেজন্য FeCl3\mathrm{FeCl}_3 একটি লুইস এসিড।

উত্তর

এখানে, তাপমাত্রা, T=20C=293 K\mathrm{T}=20^{\circ} \mathrm{C}=293 \mathrm{~K} গ্যাসের ভর, w=12 kg=12×103 gw=12 \mathrm{~kg}=12 \times 10^3 \mathrm{~g} বিউটেন ( C4H10\mathrm{C}_4 \mathrm{H}_{10} ) গ্যাসের গ্রাম আণবিক ভর, M=58 g\mathrm{M}=58 \mathrm{~g} গ্যাসের আয়তনু, V=20 L\mathrm{V}=20 \mathrm{~L} মোলার গ্যাস ধ্রুবক, R=0.0821 L atm.K1 mol1\mathrm{R}=0.0821 \mathrm{~L} \mathrm{~atm} . \mathrm{K}^{-1} \mathrm{~mol}^{-1} গ্যাস সিলিন্ডারের চাপ, P=\mathrm{P}= ? জানা আছে, PV=WMRT\mathrm{PV}=\frac{\mathrm{W}}{\mathrm{M}} \mathrm{RT} বা, P=wRTVM=12×103×0.0821×29320×58=248.85 atm\mathrm{P}=\frac{\mathrm{wRT}}{\mathrm{VM}}=\frac{12 \times 10^3 \times 0.0821 \times 293}{20 \times 58}=248.85 \mathrm{~atm} গ্যাস সিলিন্ডারের চাপ 248.85 atm ।

উত্তর

উদ্দীপকের উল্লেখিত 20 L আয়তনের সিলিন্ডারে 20 °C তাপমাত্রায় 12 kg বিউটেন গ্যাস ভর্তির সময় গ্যাসের বয়েল ও চার্লসের সূত্রের প্রয়োগ ঘটবে। নিচে তা বিশ্লেষণ করা হলো- গ্যাস সিলিন্ডারজাতকরণ করার মূলনীতিই হলো আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি করা। আন্তঃআণবিক আকর্ষণ বলকে যদি উল্লেখযোগ্য পর্যায়ে বৃদ্ধি করা যায় তবে গ্যাস সিলিন্ডারজাতকরণ করা যায়। আন্তঃআণবিক আকর্ষণ বলের বৃদ্ধি দুই ভাগে করা যায়। যথা- ১. চাপ প্রয়োগ: উচ্চ চাপ প্রয়োগ করলে গ্যাসের আয়তন কমে যায়, এটি বয়েলের সূত্রের প্রয়োগভিত্তিক দিক। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসকে উচ্চ চাপ প্রয়োগ করলে (H2 ও He ব্যতীত) গ্যাস অণুসমূহ পরস্পরের কাছাকাছি আসে। এতে অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল জন্মায়। এভাবে নির্দিষ্ট পরিমাণ উচ্চ' চাপ প্রয়োগ করলে আন্তঃআণবিক আকর্ষণ বল এমন সঠিক পর্যায়ে পৌঁছায় যাতে গ্যাসটি সিলিন্ডারজাতকরণ হতে পারে। ২. তাপমাত্রা হ্রাস গ্যাস তরলীকরণে চাপ প্রয়োগের পাশাপাশি গ্যাসের তাপমাত্রা হ্রাস করতে হয়। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে, তাপমাত্রা কমাতে থাকলে গ্যাস অণুসমূহের গতিশক্তিও কমতে থাকে এবং সেই সাথে গ্যাসের আয়তনও কমে যায়। এটি চার্লসের সূত্রের প্রয়োগিক দিক। সুতরাং যথেষ্ট নিম্ন তাপমাত্রায় কাছাকাছি আসা ধীরগতিবিশিষ্ট অণুগুলো পরস্পরের আন্তঃআণবিক আকর্ষণ বলকে প্রতিহত করতে পারে না। ফলে এ আকর্ষণ বলের প্রভাবে গ্যাসটিকে দ্রুত সিলিন্ডারজাতকরণ করা সম্ভব হয়। সুতরাং উদ্দীপকের সিলিন্ডারে উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে বিউটেন ও প্রোপেন গ্যাসকে LPG গ্যাসে পরিণত করা হয়েছে, যেখানে বয়েলের সূত্র ও চার্লসের সূত্রের প্রয়োগ হয়েছে
HSCChemistry 2nd PaperChapter 1: পরিবেশ রসায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.CaCO3 এর 10g কে HCI দ্রবীভূত করলে নির্গত CO₂ এর অণুর সংখ্যা কত?

  • 16.023 × 1023
  • 6.023 × 1022
  • 3.0115 x 1022
  • 0.6023 x 1022

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পানীয়জলে Cd এর সহনীয় মাত্রা কত?

  • 5ppb
  • 10ppb
  • 15 ppb
  • 20 ppb

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিম্নের কোন যৌগের ক্ষারীয় ধর্ম ব্রনস্টেড-লাউরী ও লুইস তত্ত্বের আলোকে ব্যাখ্যা করা যায়?

  • NaOH
  • CaO
  • Ca(OH)2
  • NH3

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.NO2- আয়নের অনুবন্ধী অম্ল হচ্ছে-

ময়মংসিংহ বোর্ড

  • HNO3
  • HNO2
  • HNO2-
  • NO3-

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আদর্শ গ্যাস মূলত কী?

  • একটি কাল্পনিক গ্যাস, যা সম্পূর্ণভাবে গ্যাস সূত্র মেনে চলে
  • উচ্চ চাপ এবং নিম্নতাপমাত্রায় একটি বাস্তব গ্যাস
  • উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে একটি বাস্তব গ্যাস
  • শুধুমাত্র বয়েল গ্যাসসূত্র মেনে চলেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.27°C তাপমাত্রায় O₂ এর RMS এর মান কত?

রাজশাহী বোর্ড

  • 453.23 ms-1
  • 463.34 ms-1
  • 473.45 ms-1
  • 483.56 ms-1

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের কোনটি আরহেনিয়াস মতবাদ অনুযায়ী অম্ল?

  • CH4
  • C2H6
  • C6H6
  • HCIO3

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.10 g বিশুদ্ধ CaCO₃ কে উত্তপ্ত করলে STP তে কত লিটার CO₂ গ্যাস পাওয়া যাবে?

কুমিল্লা বোর্ড

  • 0.224
  • 2.24
  • 122.4
  • 224.0

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.1m/s, 2m/s, 3m/s, 4m/s গতিবেগ বিশিষ্ট চারটি অণুর গড় বর্গ বেগের বর্গমূল কত?

  • 1.74
  • 2.74 m/s
  • 3.74
  • 4.74 m/s

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তাজমহলের দূষণের জন্য দায়ী-

  • ওয়াটা কেমিক্যালস
  • মথুরা ওয়েল রিফাইনারী
  • রিলায়েন্স রিফাইনারী
  • বিড়লা গ্রুপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যে উল্লেখ নাই কোনটি?

  • অভিকর্ষ বলের প্রভাব
  • বর্গমূল গড় বর্গবেগ
  • গড়মুক্ত পথ
  • সংঘর্ষ কাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.STP তে 50 cc ক্লোরিন গ্যাসের অণুর সংখ্যা 50 cc নাইট্রোজেন গ্যাসের অণুর-

  • তিনগুণ
  • দ্বিগুণ
  • অর্ধেক
  • সমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।