উদ্দীপকে A ও B যৌগের প্রকৃতি ব্রনস্টেড - লাউরিব মতামতের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের A ও B যৌগদ্বয় যথাক্রমে NH3 ও HCl NH3 যৌগের প্রকৃতি হলো ক্ষারীয় এবং HCI যৌগের প্রকৃতি অম্লীয়। নিচে ব্রনস্টেড লাউরির নীতি অনুসারে ব্যাখ্যা করা হলো- ব্রনস্টেড লাউরির মতামত অনুসারে, "অম্ল হলো এমন একটি যৌগ বা আয়ন, যা অন্য পদার্থকে প্রোটন (H+) দান করতে পারে"। এ মতামত অনুসারে HCl একটি অম্ল। কারণ এটি অপর কোনো ক্ষারককে একটি H+ আয়ন দান করতে পারে। [গণিত] অম্ল ক্ষারক অপরদিকে, “ক্ষারক হলো এমন একটি যৌগ বা আয়ন, যা অম্ল থেকে একটি প্রোটন গ্রহণ করতে পারে। NH3 একটি ক্ষারক। কারণ এটি অম্ল যেমন HCI থেকে একটি প্রোটন (H+) গ্রহণ করতে পারে। [গণিত] অম্ল ক্ষারক সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, ব্রনস্টেড লাউরির মতামত অনুসারে HCI হলো অম্ল এবং NH3 হলো ক্ষারক।
HSC Chemistry 2nd Paper Chapter 1: পরিবেশ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 1: পরিবেশ রসায়ন · সৃজনশীল
উদ্দীপকে A ও B যৌগের প্রকৃতি ব্রনস্টেড - লাউরিব মতামতের আলোকে ব্যাখ…
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর