A ও B গ্যাসদ্বয়ের মধ্যে কোনটি আদর্শ গ্যাস সমীকরণ অনুসরণ করে? কারণসহ তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের লেখচিত্র হতে, A গ্যাসটি হচ্ছে আদর্শ গ্যাস। অন্যটি তথা B গ্যাসটি হলো বাস্তব গ্যাস। অর্থাৎ A ও B গ্যাসদ্বয়ের মধ্যে A গ্যাসের সমীকরণ [গণিত] অনুসরণ করে। নিচে কারণ সহ বিশ্লেষণ করা হলোঃ বিজ্ঞানী অ্যামাগা আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসগুলোর বিচ্যুতি সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা পর্যবেক্ষণ করে নির্দিষ্ট তাপমাত্রায় বিভিন্ন চাপে বিভিন্ন গ্যাসের PV এর মান নির্ণয় করে PV বনাম P সমোষ্ণ রেখা অঙ্কন করেন। উদ্দীপকে B গ্যাসের ক্ষেত্রে দেখা যায় চাপ(P) বৃদ্ধির সাথে PV এর মান 1 অপেক্ষা কমে যায়। পরবর্তীতে চাপ বৃদ্ধি করতে থাকলে PV এর মান বাড়তে বাড়তে 1 অপেক্ষা বেশি বৃদ্ধি পায়। বিজ্ঞানী অ্যামাগা বাস্তব গ্যাসের এই বিচ্যুতিকে সংকোচনশীল গুণাঙ্ক z দ্বারা চিহ্নিত করেন। [গণিত] উদ্দীপকের B গ্যাসের ক্ষেত্রে দেখা যায় z এর মান 1 অপেক্ষা কম অর্থাৎ z < 1।এজন্য একই তাপমাত্রা ও চাপে বাস্তব গ্যাস (B) টি আদর্শ গ্যাসের তুলনায় বেশি সংকোচনশীল। এ অবস্থায় গ্যাসটির z এর মান 1 অপেক্ষা ছোট হওয়ায় সৃষ্ট বিচ্যুতি ঋণাত্বক হয়। [চিত্র] চিত্রঃ বাস্তব গ্যাসের ঋণাত্বক বিচ্যুতি পক্ষান্তরে উদ্দীপকের A গ্যাসটি আদর্শ গ্যাস। কারণ এ গ্যাসের PV বনাম P রেখাটি সরলরৈখিক/ তার মান স্থির তাপমাত্রায় PV বনাম P এর রেখাকে অ্যামাগা রেখা বলে। এ অ্যামাগা রেখা সরলরৈখিক হলে লেখটি বয়েলের সূত্র পুরোপুরি মেনে চলে যা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। আবার গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক (z) এর মান 1.0 হলে গ্যাসটি আদর্শ গ্যাস। এক্ষেত্রে গ্যাসটি পুরোপুরি আদর্শ গ্যাসের সমীকরণ PV= nRT অনুসরণ করে।
HSC Chemistry 2nd Paper Chapter 1: পরিবেশ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 1: পরিবেশ রসায়ন · সৃজনশীল
A ও B গ্যাসদ্বয়ের মধ্যে কোনটি আদর্শ গ্যাস সমীকরণ অনুসরণ করে? কারণসহ…
উদ্দীপক

Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
চিত্রঃ বাস্তব গ্যাসের ঋণাত্বক বিচ্যুতি
পক্ষান্তরে উদ্দীপকের A গ্যাসটি আদর্শ গ্যাস। কারণ এ গ্যাসের PV বনাম P রেখাটি সরলরৈখিক/ তার মান স্থির তাপমাত্রায় PV বনাম P এর রেখাকে অ্যামাগা রেখা বলে। এ অ্যামাগা রেখা
সরলরৈখিক হলে লেখটি বয়েলের সূত্র পুরোপুরি মেনে চলে যা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। আবার গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক (z) এর মান 1.0 হলে গ্যাসটি আদর্শ গ্যাস। এক্ষেত্রে গ্যাসটি পুরোপুরি আদর্শ গ্যাসের সমীকরণ
PV= nRT অনুসরণ করে।