২নং লেখচিত্র দ্বারা সমর্থিত সূত্রটি বিবৃত কর এবং গ্যাস সিলিন্ডারজাতকরনে উক্ত সূত্রের প্রয়োগ আছে কিনা – ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ২নং লেখচিত্র দ্বারা বয়েলের সূত্র প্রকাশ পায়। কেননা লেখচিত্রটি হতে দেখা যাচ্ছে স্থির তাপমাত্রায় ও নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন (V) বনাম চাপ (P) এর লেখচিত্র। নিচে বয়েলের সূত্রের বিবৃত এবং গ্যাস সিলিন্ডারজাতকরণে বয়েলের সূত্রের প্রয়োগ আছে কিনা তা ব্যাখ্যা করা হলোঃ- বয়েলের সূত্রঃ “স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ঐ গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যাস্তানুপাতিক।” যদি স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন V এবং গ্যাসের উপর প্রযুক্ত চাপ P হয় তবে বয়েলের সূত্রানুসারে- [গণিত] স্থির] বা, [গণিত] বা, PV = k এটিই বয়েলের সূত্রের গাণিতিক রূপ। গ্যাস সিলিন্ডারজাতকরণে বয়েলের সূত্রের প্রয়োগঃ বয়েলের সূত্রানুযায়ী উচ্চ চাপ প্রয়োগ করলে গ্যাসের অণুগুলো পরস্পরের কাছাকাছি আসে অর্থাৎ গ্যাসের আয়তন কমে যায়। গ্যাসের সিলিন্ডারজাতকরণের মূল উদ্দেশ্য হচ্ছে বিপুল আয়তনের গ্যাসকে তরলীকরণ করে খুব কম আয়তনে নিয়ে আসা। উদাহরণসরূপ, প্রাকৃতিক গ্যাসের (প্রধানত CH4)সংনমনে আদর্শ তাপমাত্রা ও চাপে গ্যাসটির অধিকৃত আয়তনের শতকরা 1 ভাগের নিচে হ্রাস করা হয়। সিলিন্ডারে এটি 200 – 248 atm) চাপে সংরক্ষণ করা হয়। বয়েলের সূত্র প্রয়োগ করে গ্যাস অণুসমূহকে পরস্পরের কাছাকাছি নিয়ে আসা হয়। এতে অণুসমূহের মধ্যে আন্তঃআনবিক আকর্ষণের উদ্ভব হয়। এভাবে নির্দিষ্ট পরিমাণ উচ্চ চাপ প্রয়োগ করলে কোনো কোনো ক্ষেত্রে আন্তঃআণবিক বল এমন সঠিক পর্যায়ে উপনীত হয়, যাতে গ্যাসটি সংনমিত হয় এবং তরলে পরিণত হয়। এভাবে তরলীকৃত গ্যাস সিলিন্ডারে ভর্তি করে বাজারজাত করা হয়। আলোচনা থেকে বুঝা যায়, গ্যাস সিলিন্ডারজাতকরণে বয়েলের সূত্রটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
HSC Chemistry 2nd Paper Chapter 1: পরিবেশ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 1: পরিবেশ রসায়ন · সৃজনশীল
২নং লেখচিত্র দ্বারা সমর্থিত সূত্রটি বিবৃত কর এবং গ্যাস সিলিন্ডারজাত…
উদ্দীপক

Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর