কোন কোন শর্তে B গ্যাস A গ্যাসের ন্যায় আচরণ করবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, B বাস্তব গ্যাস এবং A গ্যাস আদর্শ গ্যাস । নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায় এ দুটি শর্তে B গ্যাস A গ্যাসের ন্যায় আচরণ করবে। নিচে তা ব্যাখ্যা করা হলোঃ- খুব নিম্ন চাপঃ খুব নিম্নচাপে গ্যাসের আয়তনের (V) মান বেশি হয়। ফলে গ্যাস অণুগুলোর মধ্যকার দূরত্ব খূব বেশি হয়। এর ফলে গ্যাস অণুগুলোর মধ্যকার আন্তঃআনবিক আকর্ষণ বল খুব কম হয় এবং a এর মান ক্ষুদ্র হয়ে পড়ে। a এর ক্ষুদ্র মান ও [গণিত] এর বৃহৎ মানের জন্য পদটির মান অত্যন্ত কম হয়। তাই [গণিত] পদটিকে P এর সাপেক্ষে আগ্রহ্য করা যায়। আবার খুব বর্ধিত V এর মানের জন্য b এর মানকে V এর সাপেক্ষে অগ্রাহ্য করা যায়। সুতরাং খুব নিম্নচাপে [গণিত] এবং [গণিত] এই অবস্থায় ভ্যান্ডার ওয়ালস সমীকরণটির রূপ হয় [গণিত] কাজেই খুব নিম্নচাপে B বাস্তব গ্যাসটি A গ্যাসের ন্যায় আচরণ করে। উচ্চ তাপমাত্রায়ঃ খুব উচ্চ তাপমাত্রায় গ্যাসের আয়তন অত্যন্ত বেশি হয়। আবার, খুব উচ্চ তাপমাত্রায় গ্যাস অণুগুলোর গতিশক্তি এত বেশি হয় যে, এই গতিশক্তি গ্যাস অণুগুলোর মধ্যকার আন্তঃআনবিক আকর্ষণ বলকে সহজেই অতিক্রম করে। ফলে খুব উচ্চ তাপমাত্রায় [গণিত] এর মান P এর সাপেক্ষে ছোট হয়ে পড়ে। আবার, আয়তনের (V) বর্ধিত মানে b এর মানও V এর সাপেক্ষে নগণ্য হয়। সুতরাং খুব উচ্চ তাপমাত্রায় [গণিত] এবং [গণিত] এই অবস্থায় ভ্যানডার ওয়ালস সমীকরণের রূপ PV = RT। এইভাবেই খুব উচ্চ তাপমাত্রায় B বাস্তব গ্যাস A আদর্শ গ্যাস এর মত আচরণ করে।
HSC Chemistry 2nd Paper Chapter 1: পরিবেশ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 1: পরিবেশ রসায়ন · সৃজনশীল
কোন কোন শর্তে B গ্যাস A গ্যাসের ন্যায় আচরণ করবে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর