পরিবেশের উপর উদ্দীপকের গ্যাস দুটির বিরূপ প্রভাব সম্পর্কে তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের গ্যাস দুটি হলো যথাক্রমে কার্বন ডাইঅক্সাইড [গণিত] ও সালফার ডাইঅক্সাইড [গণিত] । নিচে পরিবেশের উপর এদের বিরূপ প্রভাবের তুলনামূলক আলোচনা করা হলো: [গণিত] গ্যাসের পরিবেশের উপর প্রভাব: পরিবেশে [গণিত] বৃদ্ধি পেলে পরিবেশের তাপমাত্রা মারাত্মকভাবে বৃদ্ধি পায়। ফলে পরিবেশ যেসব সমস্যার সম্মুখীন হবে- ১. তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। ফলে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী নিচু ধান উৎপাদক জমির পরিমাণ হ্রাস পাবে। ২. সামুদ্রিক পানির তাপমাত্রা বৃদ্ধি এবং দ্রবীভূত [গণিত] এর মাত্রা হ্রাসের জন্য সামুদ্রিক বাস্তুতন্ত্র বিপন্ন হবে এবং অসংখ্য জলজ উদ্ভিদ ও প্রাণী প্রজাতি চিরতরে হারিয়ে যাবে। ৩. মানুষের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়বে। বিভিন্ন জটিল রোগ যেমন- ম্যালেরিয়া, ডেঙ্গু, হাঁপানি, অ্যালার্জি, বিভিন্ন চর্ম রোগের প্রাদুর্ভাব ঘটবে। ৪. প্রাকৃতিক দুর্যোগ যেমন- সাইক্লোন, টর্নেডো, সুনামির প্রবণতা বাড়বে। [গণিত] গ্যাসের পরিবেশের উপর প্রভাব পরিবেশ তথা মানুষ ও উদ্ভিদের উপর সালফার ডাইঅক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইডের বিরূপ ক্ষতিকারক প্রভাব রয়েছে। যেমন: ১. [গণিত] এর প্রভাবে নাকে ও চোখে জ্বালা, শ্বাসনালিতে প্রদাহ এবং ব্রংকাইটিস ও হাঁপানি রোগ সৃষ্টি হয়। ২. [গণিত] এর প্রভাবে ক্ষতিকারক এসিড বৃষ্টি হয়। ফলে সবুজ গাছপালা ও ফসল ঝলসে যায়, জলাশয়ের মাছ মারা যায় এবং দালান কোঠার ক্ষয় সাধিত হয়। ৩. অধিক ঘনত্বে [গণিত] বিষক্রিয়া সৃষ্টি করে। যেমন: এই গ্যাসের প্রভাবে পাতার আন্তঃ শিরাস্থানের স্থানে স্থানে কোষের সবুজ রঞ্জক ক্লোরোফিলের পরিমাণ কমে যায়। ফলে ঐ স্থানে সবুজ বা হলুদ বর্ণের দাগ সৃষ্টি হয়। [গণিত] এর প্রভাবে পাতার কোষগুলো নিষ্ক্রিয় হয়ে মারা যায়। অবশেষে পাতা শুকিয়ে যায়। 8. [গণিত] গ্যাস উদ্ভিদের শ্বসন ও সালোকসংশ্লেষণে বিঘ্ন ঘটায়। ফলে উদ্ভিদের বৃদ্ধি ও উৎপাদনশীলতা কমে যায়।
HSC Chemistry 2nd Paper Chapter 1: পরিবেশ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 1: পরিবেশ রসায়ন · সৃজনশীল
পরিবেশের উপর উদ্দীপকের গ্যাস দুটির বিরূপ প্রভাব সম্পর্কে তুলনামূলক …
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর