'z [গণিত] যৌগটি অধিক মাত্রায় ব্যবহারে পরিবেশের উপর কোনো প্রভাব পড়বে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের 'Z [গণিত] হল ইউরিয়া (গ হতে প্রাপ্ত)। ইউরিয়ার অধিক মাত্রায় ব্যবহার পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়বে। নিচে উত্তরের সপক্ষে যুক্তি দেয়া হলঃ ইউরিয়া আমাদের জন্য আশীর্বাদ হলেও এর অধিক মাত্রা ব্যবহার পরিবেশে মারাত্মক বিপর্যয়ের কারণ। ইউরিয়া উৎপাদনের জন্য প্রাকৃতিক গ্যাস CH4 এর দহনের ফলে CO2 উৎপন্ন হয়। এটি গ্রীন হাউস প্রভাবের জন্য প্রায় 50 ভাগ দায়ী। তাছাড়া H2 ও N2 সমন্বয় উৎপন্ন NH3 গ্যাস একটি বায়বীয় পদার্থ ও ক্ষারীয়। এটি বাতাসে মিশে যেমন বায়ুর দূষণ ঘটাতে পারে তেমনি পানিতে মিশে পানির pH মান বাড়িয়ে দিতে পারে। ফলে অধিক pH জনিত কারণে জলজ প্রাণী যেমন মাছ মারা যেতেও পারে। তাছাড়া জমিতে ইউরিয়া সার প্রয়োগ করলে তা মাটি দ্বারা বিয়োজিত হয়ে NH3 উৎপন্ন করে। ফলে মাটির ক্ষারত্ব বৃদ্ধি পায় অর্থাৎ pH মান অধিক হয়। এ কারণে অধিক ইউরিয়া সার জমিতে প্রয়োগ করলে ভালো ফসল জন্মাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়াও এই শিল্প থেকে নির্গত দূষক NOx এসিড বৃষ্টি সৃষ্টির জন্য অন্যতম দায়ী একটি গ্যাস। প্রাকৃতিক গ্যাস থেকে H2 উৎপাদনে ও NH3 সংশ্লেষণে ব্যবহৃত প্রভাবক সমূহের কার্যকারিতা হ্রাস পেলে তা পরিবেশের বর্জ্য পদার্থ রূপে পরিত্যক্ত হয়। উপরের আলোচনা থেকে বলা যায়, ইউরিয়া অধিক মাত্রায় ব্যবহার পরিবেশের জন্য হুমকি স্বরূপ।
HSC Chemistry 2nd Paper Chapter 1: পরিবেশ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 1: পরিবেশ রসায়ন · সৃজনশীল
'z যৌগটি অধিক মাত্রায় ব্যবহারে পরিবেশের উপর কোনো প্রভাব পড়বে কি? উ…
উদ্দীপক

Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর