শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের অজৈব কঠিন দূষকসমূহ খাদ্য-শৃংখলে কিরূপ প্রভাব ফেলে ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে আলোচিত কঠিন অজৈব দূষকসমূহ হলো লেড (Pb) এবং ক্যাডমিয়াম (Cd)। উদ্ভিদ ও প্রাণির খাদ্য তৈরির প্রক্রিয়ায় যদি এদের অনুপ্রবেশ ঘটে তবে খাদ্যশৃঙ্খলে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। Pb-এর প্রভাব : খাদ্যশৃঙ্খলের মাধ্যমে Pb শরীরে প্রবেশ করলে হিমোগ্লোবিন সংশ্লেষণ সাহায্যকারী এনজাইমকে নিষ্ক্রিয় করে হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দেয়। ফলে অ্যানিমিয়ার সৃষ্টি হয়। Pb রক্তে হেম (heme) সংশ্লেষণে বাধা প্রদান করে, ফলে হিমোগ্লোবিন বিনষ্ট হয়। হেম সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় এনজাইমের কার্যকারিতা Pb বাধাগ্রস্ত করে। ফলে হিমোগ্লোবিন সংশ্লেষণ বিঘ্নিত হয়। লেডের মাত্রা বেড়ে গেলে কিডনি সিস্টেমের জটিলতা দেখা দেয়। শরীরের হাড়ের Ca কে Pb প্রতিস্থাপিত করে ঐ স্থানে স্থায়ীভাবে নিজে জমা হতে থাকে। জমাকৃত Pb আবার ফসফেট সহযোগে স্থানান্তরিত হয়ে নরম টিস্যুতে জমা হতে থাকে। ফলে দীর্ঘমেয়াদি বিষক্রিয়ার সৃষ্টি হয়। লেড ধাতু শিশুর মস্তিষ্ক কোষের বিভাজনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।ফলে শিশুর আই.কিউ এর মারাত্মক হ্রাস ঘটে। Cd-এর প্রভাব : খাদ্যশস্য বিশেষ করে চাল, গম, ডাল এবং মাছ- মাংস প্রভৃতি খাদ্যশৃঙ্খলের মাধ্যমে Cd ধাতু মানুষের শরীরে প্রবেশ করে। Cd খুবই বিষাক্ত, কারণ মানুষের শরীরে এটি প্রতিহত হতে পারে না। শরীরের জমাকৃত Cd এর এক তৃতীয়াংশ জমা হয় কিডনিতে। এর প্রভাবে কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পায়। শরীরে প্রয়োজনীয় ধাতব উপাদান Cu, Fe, Zn প্রভৃতিকে প্রতিস্থাপিত করে শরীর হতে এদেরকে অপসারণ করে। Cd ধাতু শোষণের ফলে সৃষ্ট রোগের নাম 'ইটাই ইটাই'। মানুষের শরীরের Cd 10-30 বছর পর্যন্ত থাকে, দস্তা ও তামার উপস্থিতিতে এর বিষক্রিয়া আরো অধিক হারে বৃদ্ধি পেয়ে থাকে। শরীরে Cd এর পরিমাণ বেড়ে গেলে হাইপারটেনশন, অন্ত্রের অসুবিধা, গ্লুকোসোরিয়া, হাইপারক্যালসিইউরিয়া, কিডনিতে পাথরের সৃষ্টি প্রভৃতি উপসর্গ দেখা দেয়।

HSC Chemistry 2nd Paper Chapter 1: পরিবেশ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 2nd Paper · Chapter 1: পরিবেশ রসায়ন · সৃজনশীল

উদ্দীপকের অজৈব কঠিন দূষকসমূহ খাদ্য-শৃংখলে কিরূপ প্রভাব ফেলে ব্যাখ্য…

উদ্দীপক

question image

Dhaka · 2017

উত্তর

নাইট্রোজেন ও সালফারের অক্সিএসিড বিশেষ করে নাইট্রিক এসিড (HNO3) ও সালফিউরিক এসিড (H₂SO₄) মিশ্রিত বৃষ্টিপাতই এসিড বৃষ্টি।

উত্তর

গ্যাসের গতিশক্তি নির্ণয়ে rms বেগ গড়বেগ অপেক্ষা অধিক উপযোগী। কারণ rms বেগ হচ্ছে এমন একটি বেগ, যা প্রতিটি অণুর সাধারণ গতিবেগ ধরে অণুসমূহের গতিশক্তি হিসাব করলে তাদের প্রকৃত মোট গতিশক্তি পাওয়া যায়। গড়বেগ থেকে সরাসরি গতিশক্তি পাওয়া যায় না। এ কারণে গতিশক্তি নির্ণয়ে rms বেগ অধিক উপযোগী।

উত্তর

উদ্দীপকের নমুনা পানির BOD নির্ণয়ের পদ্ধতি নিচে আলোচনা করা হলো- বিকারক দ্রবণ প্রস্তুতি: একটি উপযুক্ত আয়তনিক বোতলে নির্দিষ্ট পরিমাণ পাতিত পানি নিয়ে এতে 1 মিলি ফসফেট বাফার (pH = 7.2) 1 মিলি MgSO4 (22.5 gm/L), 1 মিলি CaCl₂ (27.5 gm/L) এবং 1 মিলি FeCl3 (0.25 gm/L) যোগ করা হয়। লঘুকরণ প্রস্তুতি: পানির লঘুকরণ নির্ভর করে নমুনার প্রকৃতির উপর। যেমন শিল্পের বর্জ্য পানির জন্য (0.1 – 1)%। পদ্ধতি: অতঃপর প্রাপ্ত দ্রবণকে নলের সাহায্যে পাঁচ মিনিট সময় ধরে নমুনার মধ্যে বায়ু প্রবাহিত করা হয়। নমুনায় DO 7 ppm হলে বায়ু প্রবাহ বন্ধ করা হয়। BOD এর মান যদি DO এর মানের চেয়ে বেশি হয় তবে পানিকে লঘু করা হয়। এ দ্রবণের 50% নিয়ে DO(D₁) পরিমাপ করা হয়। অবশিষ্ট নমুনাকে একটি ছিপিযুক্ত বোতলে (250 – 300 mL) নিয়ে বোতলের মুখ ভালোভাবে বন্ধ করে 20 °C তাপমাত্রায় পাঁচ দিন অন্ধকারে রাখা হয়। এবার নমুনার DO(D₂) পরিমাপ করা হয়। এবার লঘু পানিকে বীজ যোগ করে দুইভাগে ভাগ করা হয়। এ অবস্থায় এক অংশের DO(B₁) পরিমাপ করা হয়। অপর অংশকে পূর্বের ন্যায় পাঁচ দিন অন্ধকারে রাখার পর তার DO (B₂) পরিমাপ করা হয়। অতঃপর নিম্নোক্ত সমীকরণ দ্বারা BOD গণনা করা হয়। গননা : BOD=(D1D2)(B1B2)×fPmg/L\mathrm{BOD}=\frac{\left(\mathrm{D}_1-\mathrm{D}_2\right)-\left(\mathrm{B}_1-\mathrm{B}_2\right) \times \mathrm{f}}{\mathrm{P}} \mathrm{mg} / \mathrm{L} এখানে, D₁ = লঘু নমুনা পানির DO এর পরিমাণ, D₂ লঘু নমুনার ইনকিউবেশনের পর D এর পরিমাণ। B₁ বীজযুক্ত পানির D এর পরিমাণ, B₂ = বীজযুক্ত পানির ইনকিউবেশনের পর DO এর পরিমাণ, f = নমুনার বীজের সাথে নিয়ন্ত্রিত বীজের অনুপাত এবং P = ব্যবহৃত নমুনার দশমিক ভগ্নাংশ।

উত্তর

উদ্দীপকে আলোচিত কঠিন অজৈব দূষকসমূহ হলো লেড (Pb) এবং ক্যাডমিয়াম (Cd)। উদ্ভিদ ও প্রাণির খাদ্য তৈরির প্রক্রিয়ায় যদি এদের অনুপ্রবেশ ঘটে তবে খাদ্যশৃঙ্খলে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। Pb-এর প্রভাব : খাদ্যশৃঙ্খলের মাধ্যমে Pb শরীরে প্রবেশ করলে হিমোগ্লোবিন সংশ্লেষণ সাহায্যকারী এনজাইমকে নিষ্ক্রিয় করে হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দেয়। ফলে অ্যানিমিয়ার সৃষ্টি হয়। Pb রক্তে হেম (heme) সংশ্লেষণে বাধা প্রদান করে, ফলে হিমোগ্লোবিন বিনষ্ট হয়। হেম সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় এনজাইমের কার্যকারিতা Pb বাধাগ্রস্ত করে। ফলে হিমোগ্লোবিন সংশ্লেষণ বিঘ্নিত হয়। লেডের মাত্রা বেড়ে গেলে কিডনি সিস্টেমের জটিলতা দেখা দেয়। শরীরের হাড়ের Ca কে Pb প্রতিস্থাপিত করে ঐ স্থানে স্থায়ীভাবে নিজে জমা হতে থাকে। জমাকৃত Pb আবার ফসফেট সহযোগে স্থানান্তরিত হয়ে নরম টিস্যুতে জমা হতে থাকে। ফলে দীর্ঘমেয়াদি বিষক্রিয়ার সৃষ্টি হয়। লেড ধাতু শিশুর মস্তিষ্ক কোষের বিভাজনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।ফলে শিশুর আই.কিউ এর মারাত্মক হ্রাস ঘটে। Cd-এর প্রভাব : খাদ্যশস্য বিশেষ করে চাল, গম, ডাল এবং মাছ- মাংস প্রভৃতি খাদ্যশৃঙ্খলের মাধ্যমে Cd ধাতু মানুষের শরীরে প্রবেশ করে। Cd খুবই বিষাক্ত, কারণ মানুষের শরীরে এটি প্রতিহত হতে পারে না। শরীরের জমাকৃত Cd এর এক তৃতীয়াংশ জমা হয় কিডনিতে। এর প্রভাবে কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পায়। শরীরে প্রয়োজনীয় ধাতব উপাদান Cu, Fe, Zn প্রভৃতিকে প্রতিস্থাপিত করে শরীর হতে এদেরকে অপসারণ করে। Cd ধাতু শোষণের ফলে সৃষ্ট রোগের নাম 'ইটাই ইটাই'। মানুষের শরীরের Cd 10-30 বছর পর্যন্ত থাকে, দস্তা ও তামার উপস্থিতিতে এর বিষক্রিয়া আরো অধিক হারে বৃদ্ধি পেয়ে থাকে। শরীরে Cd এর পরিমাণ বেড়ে গেলে হাইপারটেনশন, অন্ত্রের অসুবিধা, গ্লুকোসোরিয়া, হাইপারক্যালসিইউরিয়া, কিডনিতে পাথরের সৃষ্টি প্রভৃতি উপসর্গ দেখা দেয়।
HSCChemistry 2nd PaperChapter 1: পরিবেশ রসায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.CaCO3 এর 10g কে HCI দ্রবীভূত করলে নির্গত CO₂ এর অণুর সংখ্যা কত?

  • 16.023 × 1023
  • 6.023 × 1022
  • 3.0115 x 1022
  • 0.6023 x 1022

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পানীয়জলে Cd এর সহনীয় মাত্রা কত?

  • 5ppb
  • 10ppb
  • 15 ppb
  • 20 ppb

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিম্নের কোন যৌগের ক্ষারীয় ধর্ম ব্রনস্টেড-লাউরী ও লুইস তত্ত্বের আলোকে ব্যাখ্যা করা যায়?

  • NaOH
  • CaO
  • Ca(OH)2
  • NH3

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.NO2- আয়নের অনুবন্ধী অম্ল হচ্ছে-

ময়মংসিংহ বোর্ড

  • HNO3
  • HNO2
  • HNO2-
  • NO3-

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আদর্শ গ্যাস মূলত কী?

  • একটি কাল্পনিক গ্যাস, যা সম্পূর্ণভাবে গ্যাস সূত্র মেনে চলে
  • উচ্চ চাপ এবং নিম্নতাপমাত্রায় একটি বাস্তব গ্যাস
  • উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে একটি বাস্তব গ্যাস
  • শুধুমাত্র বয়েল গ্যাসসূত্র মেনে চলেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.27°C তাপমাত্রায় O₂ এর RMS এর মান কত?

রাজশাহী বোর্ড

  • 453.23 ms-1
  • 463.34 ms-1
  • 473.45 ms-1
  • 483.56 ms-1

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের কোনটি আরহেনিয়াস মতবাদ অনুযায়ী অম্ল?

  • CH4
  • C2H6
  • C6H6
  • HCIO3

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.10 g বিশুদ্ধ CaCO₃ কে উত্তপ্ত করলে STP তে কত লিটার CO₂ গ্যাস পাওয়া যাবে?

কুমিল্লা বোর্ড

  • 0.224
  • 2.24
  • 122.4
  • 224.0

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.1m/s, 2m/s, 3m/s, 4m/s গতিবেগ বিশিষ্ট চারটি অণুর গড় বর্গ বেগের বর্গমূল কত?

  • 1.74
  • 2.74 m/s
  • 3.74
  • 4.74 m/s

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তাজমহলের দূষণের জন্য দায়ী-

  • ওয়াটা কেমিক্যালস
  • মথুরা ওয়েল রিফাইনারী
  • রিলায়েন্স রিফাইনারী
  • বিড়লা গ্রুপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যে উল্লেখ নাই কোনটি?

  • অভিকর্ষ বলের প্রভাব
  • বর্গমূল গড় বর্গবেগ
  • গড়মুক্ত পথ
  • সংঘর্ষ কাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.STP তে 50 cc ক্লোরিন গ্যাসের অণুর সংখ্যা 50 cc নাইট্রোজেন গ্যাসের অণুর-

  • তিনগুণ
  • দ্বিগুণ
  • অর্ধেক
  • সমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।