গ্রিন হাউজ প্রভাব সৃষ্টিতে উদ্দীপকের (I) নং গ্যাসটির ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের I নং গ্যাসটি কার্বন ডাইঅক্সাইড (CO₂)। গ্রিন হাউজ প্রভাব সৃষ্টিতে CO₂ গ্যাসটির ভূমিকা নিচে ব্যাখ্যা করা হলো- গ্রিন হাউজ প্রভাব সৃষ্টিতে CO₂ গ্যাসের ভূমিকা সবচেয়ে বেশি (প্রায় ৫০ ভাগ)। বায়ুমণ্ডলে থাকা CO₂ গ্যাস লক্ষ কোটি বছর যাবৎ উদ্ভিদের সালোকসংশ্লেষণ দ্বারা শোষিত হয়ে হ্রাস পেয়ে প্রায় 0.029% এ স্থির ছিল। কিন্তু বিগত 170 বছর যাবৎ মানুষের জীবাশ্ম জ্বালানি কয়লা, পেট্রোলিয়াম অধিক হারে ব্যবহার ও বনাঞ্চল ধ্বংসের কারণে CO2 গ্যাস বায়ুমণ্ডলে বৃদ্ধি পেয়ে প্রায় 0.04% হয়েছে যা 33% বৃদ্ধি হারের সমতুল্য। এ কারণে বিগত 50 বছরে 0.6 °C হারে গ্লোবাল তাপমাত্রা বেড়েছে। কারণ 33% CO2 গ্যাসের বৃদ্ধি বিকিরিত IR রশ্মির তাপ অধিক পরিমাণে শোষণ করেছে। শোষিত তাপের 20% বায়ুর তাপমাত্রা বৃদ্ধিতে এবং ৪০% সমুদ্রের পানি বাষ্পীকরণে খরচ হয়েছে। বায়ুমণ্ডলে CO₂ বৃদ্ধি এভাবে অব্যাহত থাকলে আগামী এক শতকের মধ্যে CO₂ এর পরিমাণ বায়ুমণ্ডলে দ্বিগুণ হবে এবং পৃথিবীর তাপমাত্রা প্রায় 3.8 °C বৃদ্ধি পাবে যা পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্যের জন্য হুমকিস্বরূপ। উপরের আলোচনা থেকে বলা যায়, গ্রিন হাউজ প্রভাব সৃষ্টিতে CO₂ গ্যাসের ভূমিকা সর্বাধিক।
HSC Chemistry 2nd Paper Chapter 1: পরিবেশ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 1: পরিবেশ রসায়ন · সৃজনশীল
গ্রিন হাউজ প্রভাব সৃষ্টিতে উদ্দীপকের (I) নং গ্যাসটির ভূমিকা ব্যাখ্য…
উদ্দীপক

Dhaka · 2017
উত্তর
উত্তর
AlCl3 যৌগে Al পরমাণুর যোজ্যতা স্তর ইলেকট্রন দ্বারা অষ্টক অপূর্ণ থাকায় অষ্টক পূরণের জন্য Al পরমাণু লুইস ক্ষারক থেকে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে। এজন্য AlCl3 একটি লুইস এসিড।উত্তর
উত্তর