উদ্দীপকের নমুনা পানির BOD এর মান কিরূপে নির্ণয় করা যায় লিখ।
উত্তর: উদ্দীপকের নমুনা পানির BOD নির্ণয়ের পদ্ধতি নিচে আলোচনা করা হলো- বিকারক দ্রবণ প্রস্তুতি: একটি উপযুক্ত আয়তনিক বোতলে নির্দিষ্ট পরিমাণ পাতিত পানি নিয়ে এতে 1 মিলি ফসফেট বাফার (pH = 7.2) 1 মিলি MgSO4 (22.5 gm/L), 1 মিলি CaCl₂ (27.5 gm/L) এবং 1 মিলি FeCl3 (0.25 gm/L) যোগ করা হয়। লঘুকরণ প্রস্তুতি: পানির লঘুকরণ নির্ভর করে নমুনার প্রকৃতির উপর। যেমন শিল্পের বর্জ্য পানির জন্য (0.1 – 1)%। পদ্ধতি: অতঃপর প্রাপ্ত দ্রবণকে নলের সাহায্যে পাঁচ মিনিট সময় ধরে নমুনার মধ্যে বায়ু প্রবাহিত করা হয়। নমুনায় DO 7 ppm হলে বায়ু প্রবাহ বন্ধ করা হয়। BOD এর মান যদি DO এর মানের চেয়ে বেশি হয় তবে পানিকে লঘু করা হয়। এ দ্রবণের 50% নিয়ে DO(D₁) পরিমাপ করা হয়। অবশিষ্ট নমুনাকে একটি ছিপিযুক্ত বোতলে (250 – 300 mL) নিয়ে বোতলের মুখ ভালোভাবে বন্ধ করে 20 °C তাপমাত্রায় পাঁচ দিন অন্ধকারে রাখা হয়। এবার নমুনার DO(D₂) পরিমাপ করা হয়। এবার লঘু পানিকে বীজ যোগ করে দুইভাগে ভাগ করা হয়। এ অবস্থায় এক অংশের DO(B₁) পরিমাপ করা হয়। অপর অংশকে পূর্বের ন্যায় পাঁচ দিন অন্ধকারে রাখার পর তার DO (B₂) পরিমাপ করা হয়। অতঃপর নিম্নোক্ত সমীকরণ দ্বারা BOD গণনা করা হয়। গননা : [গণিত] এখানে, D₁ = লঘু নমুনা পানির DO এর পরিমাণ, D₂ লঘু নমুনার ইনকিউবেশনের পর D এর পরিমাণ। B₁ বীজযুক্ত পানির D এর পরিমাণ, B₂ = বীজযুক্ত পানির ইনকিউবেশনের পর DO এর পরিমাণ, f = নমুনার বীজের সাথে নিয়ন্ত্রিত বীজের অনুপাত এবং P = ব্যবহৃত নমুনার দশমিক ভগ্নাংশ।
HSC Chemistry 2nd Paper Chapter 1: পরিবেশ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 1: পরিবেশ রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের নমুনা পানির BOD এর মান কিরূপে নির্ণয় করা যায় লিখ।
উদ্দীপক

Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর