“A ও B গ্যাসের মোলার আয়তন ভিন্ন"-গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তথ্য মতে, A গ্যাসটির আণবিক ভর 40, যার মোলার আয়তন 22.4 L এবং B গ্যাসটির আণবিক ভর 71, যার মোলার আয়তন 22.2L । সুতরাং, তথ্যমতে, A গ্যাসটি আদর্শ গ্যাস। অ্যাভোগেড্রোর সূত্রানুযায়ী, STP তে আদর্শিকভাবে আচরণকারী সকল গ্যাসের মোলার আয়তন সমান এবং তা 22.4 L। এক্ষেত্রে B. গ্যাসটির আণবিক ভর 71 এবং মোলার আয়তন 22.2 L। সুতরাং, গ্যাসটি একটি বাস্তব গ্যাস। গ্যাসটির আণবিক ভর 71 হওয়ায় এটি ক্লোরিন গ্যাস; যার মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলও কার্যকর। তাছাড়া B গ্যাসের আণবিক ভর A গ্যাস অপেক্ষা বেশি হওয়ায় গ্যাস অণুলোর নিজস্ব কিছু আয়তন থাকায় অবাধ বিচরণের জন্য প্রাপ্ত কার্যকরী আয়তন পাত্রের আয়তনের তুলনায় কিছু পরিমাণ কম হয়। অর্থাৎ, 1 mol গ্যাসের অণুগুলোর কার্যকরী আয়তন b হলে n mole B গ্যাসের অণুসমূহের কার্যকরী আয়তন হবে nb। তাহলে n mole B গ্যাসের অণুগুলোর বিচরণের জন্য আয়তনের পরিমাণ= nb। এক্ষেত্রে ৮ হচ্ছে আয়তনজনিত সংশোধিত পদ। প্রদত্ত B গ্যাসের জন্য এই মান হলো [গণিত] অর্থাৎ, উল্লেখিত বাস্তব গ্যাসটির অণুগুলোর জন্য সংশোধিত আয়তন (V - nb)। এ কারণেই B গ্যাসের মোলার আয়তন (22.2) A গ্যাসের মোলার আয়তন (22.4) অপেক্ষা কম।
HSC Chemistry 2nd Paper Chapter 1: পরিবেশ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 1: পরিবেশ রসায়ন · সৃজনশীল
“A ও B গ্যাসের মোলার আয়তন ভিন্ন"-গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
উদ্দীপক

রংপুর ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর