X গ্যাস কোন কোন শর্তে Y গ্যাসের অনুরূপ আচরণ করবে-ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, X গ্যাসটি আদর্শ গ্যাস; কারণ PV বনাম P এর লেখ আনুভূমিক সরলরৈখিক এবং Y গ্যাসটি বাস্তব গ্যাস, যা আদর্শ রেখা থেকে বিচ্যুত। নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের অনুরূপ আচরণ করবে। নিচে তা বিশ্লেষণ করা হলো-গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য অনুসারে গ্যাস অণুসমূহের মোট আয়তন গ্যাসাধারের আয়তনের তুলনায় অতিশয় নগণ্য। কিন্তু বাস্তবিক অর্থে এ ধারণা সঠিক নয়। কারণ যেকোনো গ্যাসকে উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায় রাখলে গ্যাসগুলো তরলে পরিণত হয়ে যায়। তরল অবস্থায় গ্যাসের নির্দিষ্ট আয়তন আছে যা একেবারে নগণ্য নয়। যদি প্রতি মোল গ্যাসের ক্ষেত্রে গ্যাস অণুসমূহের আয়তন b হয় তবে V আয়তন বাস্তব গ্যাসের ক্ষেত্রে সংশোধিত আয়তন V – b হবে এবং n মোল গ্যাসের আয়তন হবে V-nb। গ্যাসের গতিতত্ত্বের আরেকটি স্বীকার্য হলো- 'গ্যাস অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। এ ধারণা ও সঠিক নয়। কারণ নিম্ন তাপমাত্রা ও উচ্চচাপ প্রয়োগ করলে গ্যাস অণুসমূহ তরল অবস্থা প্রাপ্ত হয়। তরল অবস্থায় এদের আকর্ষণ আছে যা নগণ্য নয়। বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস এ আকর্ষণ বল দেখান যে, P আন্তঃআণবিক আকর্ষণ বলের সমান। তিনি হিসাব করেন। এ আন্তঃআণবিক আকর্ষণের মান [গণিত] । অর্থাৎ বাস্তব গ্যাসের চাপ, [গণিত] । সুতরাং দেখা যায়, আদর্শ গ্যাসের সমীকরণ [গণিত] নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপের কারণে [গণিত] সমীকরণ অর্থাৎ বাস্তব গ্যাসের অনুরূপ আচরণ করে।
HSC Chemistry 2nd Paper Chapter 1: পরিবেশ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 1: পরিবেশ রসায়ন · সৃজনশীল
X গ্যাস কোন কোন শর্তে Y গ্যাসের অনুরূপ আচরণ করবে-ব্যাখ্যা কর।
উদ্দীপক

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর

উত্তর
উত্তর