কোন কোন শর্তে উদ্দীপকের Q গ্যাস, P গ্যাসের ন্যায় আচরণ করে যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: P গ্যাস আদর্শ গ্যাস এবং Q গ্যাস বাস্তব গ্যাস। নিম্নলিখিত শর্তে Q গ্যাস, P গ্যাসের ন্যায় আচরণ করবে: সাধারণত উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। গ্যাসের আণবিক গতিতত্ত্ব মর্তে, গ্যাসের অণুগুলোর মোট আয়তন' গ্যাসপাত্রের আয়তনের তুলনায় নগণ্য। আমরা জানি, আদর্শ গ্যাসের 1 mol এর ক্ষেত্রে, [গণিত] Z হলো সংকোচনশীল গুণাঙ্ক। যেসব গ্যাসের ক্ষেত্রে Z=1 হয় তাদের PV = RT হয়। আদর্শ গ্যাসের ক্ষেত্রে, (i) গ্যাস আলুর আয়তনকে সামগ্রিক আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়। (ii) গ্যাস অণুগুলোর মধ্যে পারস্পারিক আকর্ষণ বলকে বহি নগণ্য ধরা হয়। কিন্তু, বাস্তব গ্যাসের ক্ষেত্রে আয়তন এবং গ্যাস আলুগুলোর মধ্যে পারস্পারিক আকর্ষণ বলকে হিসেবের বাইরে রাখা যায় না। ফলে সাধারণ অবস্থায় বাস্তব গ্যাস Q, আদর্শ গ্যাস P এর ন্যায় আচরণ করে না। বাস্তব গ্যাসের ক্ষেত্রে, জান্ডারওয়ালস সমীকরণ, [গণিত] [a = আনু: আণবিক আকর্ষণ বলের পরিমাণ ; b = আয়তন সংশোধন গুণাঙ্ক] খুব নিম্নচাপে ও খুব উচ্চ তাপমাত্রায় বাস্তব প্যাসের আয়তন (v) খুব বেশি হয়। আন্ত: আনবিক দূরত্ব বেড়ে যায় এবং অণুগুলোর গতি বৃদ্ধি পায়। ফলে আন্তঃআণবিক আকর্ষণ বল হ্রাস পায় এ অবস্থায়- i) গ্যাসের আয়তন খুব বেশি হওয়ায় গ্যাস তাণুগুলোর কার্যকর আয়তন ৮ কে নগণ্য ধরে (v-6)=v ধরা যায়। ii) আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধির সাথে আন্তঃআণবিক আকর্ষণ বল যেমন দুর্বল হয়, তেমনি উচ্চ তাপমাত্রায় অণুগুলোর গতিশক্তি বৃদ্ধির ফলে দুর্বল আন: আনবিক বল নগণ্য অর্থাৎ প্রায় শূন্য ধরা হয়। তখন চাপ সংশোধন ফ্যাক্টরকে নগণ্য ধরে [গণিত] ধরা হয়। ∴ জান্ডারওয়ালস সমীকরণটির পরিবর্তিত রূপ, PV = RT যা আদর্শ গ্যাসের সমীকরণ। ∴ নিম্নচাপ ও উচ্চ জপমাত্রায় বাস্তব গ্যাস Q, আদর্শ গ্যাস P এর মতো আচরণ করবে।
HSC Chemistry 2nd Paper Chapter 1: পরিবেশ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 1: পরিবেশ রসায়ন · সৃজনশীল
কোন কোন শর্তে উদ্দীপকের Q গ্যাস, P গ্যাসের ন্যায় আচরণ করে যুক্তিসহ …
উদ্দীপক
[Q গ্যাসের তাপমাত্রা 30OC ও চাপ 2 atm]আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর