(i) নং উদ্দীপকে A ও B যৌগের মধ্যে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় কোনটি অধিক সক্রিয়?
উত্তর: উদ্দীপকের বিক্রিয়ার সম্পূর্ণরূপে হলো: [চিত্র] বেনজিন এবং নাইট্রোবেনজিনের মধ্যে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিন অধিকতর সক্রিয় হবে। ঋণাত্মক মেসোমারিক ফল (-M) বিশিষ্ট মূলক –NO2 মূলক বেনজিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নিয়ে বেনজিন বলয়ে অর্থো ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে। একে বেনজিন বলয় নিষ্ক্রিয়করণ বলা হয় এবং এসব মূলককে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক বলা হয়। বেনজিন বলয় থেকে মূলক ইলেক্ট্রন ঘনত্ব টেনে নেয়। তাই নাইট্রোবেনজিন দ্বিতীয়বার সহজে [গণিত] মূলক দ্বারা আক্রান্ত হয় না। অধিক তাপে আক্রান্ত হয়। [চিত্র] কিন্তু বেনজিনে ইলেকট্রন ঘনত্ব ভিতরের দিকে টেনে নিয়ে যাওয়ার মতো কোনো মূলক থাকে না। ফলে ইলেক্ট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিন অধিকতর সক্রিয় হবে এবং নাইট্রোবেনজিন এ বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী –NO2 মূলক থাকায় এটি কম সক্রিয় হবে।
HSC Chemistry 2nd Paper Chapter 1: পরিবেশ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 1: পরিবেশ রসায়ন · সৃজনশীল
(i) নং উদ্দীপকে A ও B যৌগের মধ্যে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রি…
উদ্দীপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
বেনজিন এবং নাইট্রোবেনজিনের মধ্যে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিন অধিকতর সক্রিয় হবে।
ঋণাত্মক মেসোমারিক ফল (-M) বিশিষ্ট মূলক –NO2 মূলক বেনজিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নিয়ে বেনজিন বলয়ে অর্থো ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে। একে বেনজিন বলয় নিষ্ক্রিয়করণ বলা হয় এবং এসব মূলককে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক বলা হয়। বেনজিন বলয় থেকে মূলক ইলেক্ট্রন ঘনত্ব টেনে নেয়। তাই নাইট্রোবেনজিন দ্বিতীয়বার সহজে মূলক দ্বারা আক্রান্ত হয় না। অধিক তাপে আক্রান্ত হয়।
কিন্তু বেনজিনে ইলেকট্রন ঘনত্ব ভিতরের দিকে টেনে নিয়ে যাওয়ার মতো কোনো মূলক থাকে না। ফলে ইলেক্ট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিন অধিকতর সক্রিয় হবে এবং নাইট্রোবেনজিন এ বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী –NO2 মূলক থাকায় এটি কম সক্রিয় হবে।