উদ্দীপকের R ও Q গ্যাসদ্বয়ের গ্রাফচিত্র ভিন্ন হওয়ার কারণ যুক্তিসহকারে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের R গ্যাসটি আদর্শ গ্যাস এবং Q গ্যাসটি বাস্তব গ্যাস। Q গ্যাসটি R গ্যাস রেখা থেকে বিচ্যুত হয়েছে। বাস্তব গ্যাস (Q) ও আদর্শ গ্যাস (R) এর গ্রাফচিত্র ভিন্ন হওয়ার হওয়ার কারণ নিচে যুক্তিসহকারে ব্যাখ্যা করা হলো- বাস্তব গ্যাস রেখা আদর্শ আচরণ থেকে বিচ্যুতির তথা লেখচিত্র ভিন্নতার কারণ মূলত দুটি (১) আয়তন ত্রুটি (২) চাপ ত্রুটি। ১. আয়তন ত্রুটি: গ্যাসপাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অণুসমূহের নিজস্ব মোট আয়তন অতি নগণ্য। কিন্তু উচ্চ চাপে অণুসমূহের মোট আয়তন মোটেই নগণ্য নয়। উচ্চ চাপে ও নিম্ন তাপমাত্রায় গ্যাসকে তরল এবং এমনকি কঠিনেও পরিণত করা যায়। তরল ও কঠিন অবস্থায় বস্তুর আয়তন থাকবে। এছাড়াও প্রমাণ তাপমাত্রা ও চাপে। মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। অর্থাৎ যত নগণ্যই হোক না কেন গ্যাস অণুসমূহের একটি নিজস্ব আয়তন আছে। আর তাই, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না। ২. চাপ ত্রুটি: অণুসমূহের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ নেই। ধারণাটি ঠিক নয়। চাপ প্রয়োগ করলে এবং তাপমাত্রা হ্রাস করলে গ্যাসসমূহ তরলে পরিণত হয়। এ তথ্য প্রমাণ করে যে, গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বল কার্যকর রয়েছে। আর এ আন্তঃআণবিক আকর্ষণের জন্য গ্যাসের চাপ আদর্শ গ্যাসের সমীকরণে P ধরলে বাস্তব গ্যাসের জন্য তা হবে কিছু। বেশি যথা, P + আন্তঃআণবিক শক্তি। সুতরাং আন্তঃআণবিক আকর্ষণ বল বিবেচনা না করলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ (PV = nRT) মেনে চলে না তথা আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়। সুতরাং উপরোক্ত দুটি কারণে B, C, D বাস্তব গ্যাসসমূহ A. আদর্শ গ্যাস থেকে বিচ্যুত হয়।
HSC Chemistry 2nd Paper Chapter 1: পরিবেশ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 1: পরিবেশ রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের R ও Q গ্যাসদ্বয়ের গ্রাফচিত্র ভিন্ন হওয়ার কারণ যুক্তিসহকার…
উদ্দীপক

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
ইত্যাদি জৈব বিক্রিয়ার নিয়ন্ত্রক। জৈব যৌগ শনাক্তকরণ, ভৌত ও রাসায়নিক ধর্ম ইত্যাদি কার্যকরী মূলক দ্বারা নিয়ন্ত্রিত। এজন্য কার্যকরী মূলক জৈব বিক্রিয়া নিয়ন্ত্রক।উত্তর
উত্তর