ল্যাকটিক এসিড আলোক সমাণুতা প্রদর্শন করে কেন?
উত্তর: ল্যাকটিক এসিড আলোক সমাণুতা প্রদর্শন করে। কারণ ল্যাকটিক এসিড অণুতে একটি অপ্রতিসম কার্বন থাকে, ফলে এটি সমবর্তিত আলোর তলকে ভিন্ন ভিন্ন দিকে আবর্তন করে, যার ফলে দুটি ভিন্ন কনফিগারেশন তথা দুটো আলোক সমাণুর সৃষ্টি হয়। [চিত্র]
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
ল্যাকটিক এসিড আলোক সমাণুতা প্রদর্শন করে কেন?
উদ্দীপক

রংপুর ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর

উত্তর
∴ যৌগটি বেনজিন
বেনজিন থেকে গ্লাইঅক্সাল প্রস্তুতি নিম্নরূপ:
বেনজিন তিন অণু ওজোনের সাথে যুক্ত হয়ে বেনজিন ট্রাই ওজোনাইড গঠন করে। একে আর্দ্র বিশ্লেষিত করলে গ্লাই অক্সাইল বা ইথান ডাইঅ্যাল ও হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয়।

উত্তর
টলুইনে বেনজিন বলয়ের সাথে মিথাইল মূলক উপস্থিত থাকে। মিথাইল মূলক ধনাত্মক আবেশধর্মিতা দ্বারা ইলেকট্রন মেঘ বেনজিন বলয়ে ঠেলে দেয়। তখন অনুরণের মাধ্যমে বেনজিন বলয়ে অর্থো ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে আগমনকারী দ্বিতীয় ইলেট্রোফাইল মূলকটিকে অর্থো ও প্যারা অবস্থানে প্রবেশের জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেয় বা নির্দেশ দেয়। এজন্য মিথাইল মূলককে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক বলা হয়। মিথাইল মূলক বেনজিন চক্রে উপস্থিত থাকলে বেনজিন চক্রে ইলেকট্রোফাইলের আক্রমণ সহজতর হয়। ফলে প্রতিস্থাপিত যৌগ গঠিত হয়।
সামগ্রিকভাবে বলা যায়, নাইট্রেশন বিক্রিয়াটি বেনজিনের চেয়ে টলুইনে সহজে ঘটে।