শেয়ারFacebookWhatsApp

BOD অপেক্ষা COD এর মান বেশি কেন?

উত্তর: পানির নমুনায় উপস্থিত বিয়োজনযোগ্য জৈব পদার্থের জৈব বিয়োজনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে BOD বলে। অপরদিকে বর্জ্য পানির নমুনায় উপস্থিত বিয়োজনযোগ্য ও বিয়োজন অযোগ্য জৈব দূষকসমূহের যে অংশ এসিডীয় [গণিত] কর্তৃক জারণের প্রতি সংবেদনশীল সে অংশকে জারিত করতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তাকে COD বলা হয়। BOD অপেক্ষা COD নির্ণয়ে দ্রবীভূত অক্সিজেনের (DO) পরিমাণ বেশি প্রয়োজন। এজন্য পানির BOD এর মান অপেক্ষা COD এর মান বেশি।

HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল

BOD অপেক্ষা COD এর মান বেশি কেন?

উদ্দীপক

question image

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

যে রিডক্স বিক্রিয়ায় দু বিক্রিয়ক পদার্থের অণুর মধ্যে থাকা ভিন্ন জারণ অবস্থার একটি নির্দিষ্ট মৌলের এমন একটি উৎপাদ উৎপন্ন হয় যার মধ্যে উভয় বিক্রিয়কের ঐ নির্দিষ্ট মৌলটি রিডক্স বিক্রিয়ার ফলে মধ্যবর্তী, কোনো একটি জারণ অবস্থা লাভ করে; সে রিডক্স বিক্রিয়াকে সামঞ্জস্যতা বিক্রিয়া বলে।

উত্তর

পানির নমুনায় উপস্থিত বিয়োজনযোগ্য জৈব পদার্থের জৈব বিয়োজনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে BOD বলে। অপরদিকে বর্জ্য পানির নমুনায় উপস্থিত বিয়োজনযোগ্য ও বিয়োজন অযোগ্য জৈব দূষকসমূহের যে অংশ এসিডীয় K2Cr2O7\mathrm{K}_2 \mathrm{Cr}_2 \mathrm{O}_7 কর্তৃক জারণের প্রতি সংবেদনশীল সে অংশকে জারিত করতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তাকে COD বলা হয়। BOD অপেক্ষা COD নির্ণয়ে দ্রবীভূত অক্সিজেনের (DO) পরিমাণ বেশি প্রয়োজন। এজন্য পানির BOD এর মান অপেক্ষা COD এর মান বেশি।

উত্তর

উদ্দীপকের বিক্রিয়াটি পূর্ণ করে পাই, question image অ্যানিলিন বা 1° অ্যামিন শনাক্তকরণ পরীক্ষা: ক্লোরোফর্ম ও অ্যালকোহলীয় কস্টিক পটাশ দ্রবণের সাথে অ্যানিলিন বা 1° অ্যামিনকে 60 – 70° C তাপমাত্রায় উত্তপ্ত করলে তীব্র দুর্গন্ধযুক্ত কার্বিল অ্যামিন বা আইসোসায়ানাইড তৈরি হয় যা অ্যানিলিন বা 1° অ্যামিনের উপস্থিতিকে নিশ্চিত করে। এই বিক্রিয়াকে কার্বিল অ্যামিন পরীক্ষা বলা হয়। question image

উত্তর

উদ্দীপকের Y ও Z যৌগ দুটি যথাক্রমে অ্যানিলিন question image ও বেনজোয়িক এসিড question image অ্যানিলিন ও বেনজোয়িক এসিডকে নাইট্রেশন করলে প্রতিস্থাপক একই অবস্থানে যুক্ত হবে। নিচে তা বিশ্লেষণ করা হলো- উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি পূর্ণ করে পাই, question image সুতরাং, Y যৌগটি প্রোপানোন (CH3COCH3)\left(\mathrm{CH}_3-\mathrm{CO}-\mathrm{CH}_3\right) এবং X যৌগটি ইথান্যাল (CH3CHO)\left(\mathrm{CH}_3-\mathrm{CHO}\right) [গ থেকে পাই]। কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়ায় প্রোপানোন অপেক্ষা ইথান্যাল অধিক সক্রিয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-কার্বনিল যৌগগুলোর বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া। যুত বিক্রিয়ার মূল কারণ হলো কার্বন পরমাণুতে ধনাত্মক আধানের সৃষ্টি। কার্বন পরমাণুতে ধনাত্মক আধানের পরিমাণ যত হ্রাস বা বৃদ্ধি পায়, কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার সক্রিয়তা যথাক্রমে ততই কমে বা বাড়ে। তাই কার্বনাইল মূলক এর সাথে CH3,C2H5-\mathrm{CH}_3,-\mathrm{C}_2 \mathrm{H}_5ইত্যাদি মূলক যুক্ত হলে তখন কার্বনাইল মূলকের সক্রিয়তা হ্রাস পায়। question image এজন্য ইথান্যাল অপেক্ষা প্রোপানোন কম সক্রিয়। মিথাইল মূলকের সংখ্যা বাড়ছে, ধনাত্মক চার্জ কমছে। ইলেকট্রনীয় প্রভাব : মিথাইল মূলক (CH3)\left(-\mathrm{CH}_3\right) হলো ধনাত্মক আবেশধর্মী অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব যোগানকারী। তাই (CH3)\left(-\mathrm{CH}_3\right) মূলক কার্বনাইল কার্বনের ধনাত্মক চার্জ হ্রাস করে। ফলে নিউক্লিওফাইলের আক্রমণের ক্ষেত্র হ্রাস পায়। স্টেরিক বাধা: কার্বনাইল কার্বন যুক্ত মূলকের আকার যত বড় হয়, নিউক্লিওফাইলের আক্রমণের পথ ততই সংকুচিত হয়। ইথান্যালে 1টি (CH3)\left(-\mathrm{CH}_3\right) মূলক থাকে কিন্তু প্রোপানোনে 2টি (CH3)\left(-\mathrm{CH}_3\right) মূলক যুক্ত থাকায় এতে স্টেরিক বাধা বেশি হয়। উপরোক্ত ইলেকট্রনীয় প্রভাব ও স্টেরিক বাধার কারণে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় ইথান্যাল প্রোপানোন অপেক্ষা অধিক সক্রিয়।
HSCChemistry 2nd PaperChapter 2: জৈব রসায়নআনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.Cu এর উপস্থিতিতে 300°C তাপমাত্রায় 1° অ্যালকোহল থেকে কোনটি পাওয়া যায়?

  • অ্যালকেন
  • অ্যালকিন
  • কিটোন
  • অ্যালডিহাইড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.C(CH3)3-OH যৌগটির IUPAC নাম কী?

রাজশাহী বোর্ড

  • 2-মিথাইল প্রোপেন-2-অল
  • আইসো বিউটাইল অ্যালকোহল
  • 2, 2-ডাইমিথাইল ইথানল
  • বিউটানল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোন জৈব যৌগটিতে হাইড্রোজেন নাই?

রাজশাহী বোর্ড

  • ডাইক্লোরো মিথেন
  • আয়োডোফর্ম
  • হেক্সা ক্লোরোবেনজিন
  • সাইক্লোহেক্সেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা নিচের কোনটি শনাক্ত করা যায়?

কুমিল্লা বোর্ড

  • ক্লোরোফরম
  • সেকেন্ডারি অ্যামিন
  • টারসিয়ারি অ্যামিন
  • নাইট্রোবেনজিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের কোনটি লুকাস বিকারক?

  • গাঢ় H2SO4 + ZnCl2
  • গাঢ় KOH + ZnCl2
  • গাঢ় HCl + ZnCl2
  • গাঢ় NaOH + ZnCl2

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.C6H4CI2 দ্বারা কয়টি সমাণু লেখা সম্ভব?

  • 2
  • 3
  • 4
  • 5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.টটোমারিজম প্রদর্শন করে-

  • প্রোপানোন
  • প্রোপান্যাল
  • প্রোপানয়িক এসিড
  • প্রোপানল-২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বেনজিন চক্রের কার্বন-কার্বন বন্ধনের দৈর্ঘ্য-

  • 0.129nm
  • 0.139nm
  • 0.159nm
  • 0.169nm

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপসারণ বিক্রিয়ার ফলে নতুন কোন বন্ধনের সৃষ্টি হয়?

  • সিগমা বন্ধন
  • π\pi বন্ধন
  • ধাতব বন্ধন
  • হাইড্রোজেন বন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অতিরিক্ত ইথাইল অ্যালকোহলকে 140°C তাপমাত্রার সালফিউরিক এসিডের সাথে বিক্রিয়ায় উৎপন্ন হয়-

ময়মংসিংহ বোর্ড

  • CH2=CH2
  • CH=CH
  • CH3CH2-O-CH2CH3
  • CH3-O-CH3

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.SN2 বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য- i. দুই ধাপে ঘটে ii. নিউক্লিওফাইলের উপর নির্ভর করে iii. ইনভারসন ঘটে নিচের কোনটি সঠিক?

সিলেট বোর্ড

  • ii
  • 1 ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.SN2 কৌশল অনুসারে R-X এর প্রতিস্থাপন হয় কয় ধাপে?

  • 1
  • 2
  • 2
  • 3

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।