আলোক সমাণুর শর্তগুলো লিখ।
উত্তর: আলোক সক্রিয় সমাণুতার শর্তসমূহ নিম্নরূপ : ১. আলোক সমাণুতা প্রদর্শনের জন্য পদার্থকে আলোক সক্রিয় হতে হয়। ২. জৈব যৌগের অণুতে কাইরাল কার্বন থাকলে অণুতে অপ্রতিসম হয় এবং আলোক সক্রিয়তা প্রদর্শন করে। ৩. আলোক সক্রিয় যৌগ তল সমবর্তিত আলোর তলকে ভিন্ন ভিন্ন দিকে আবর্তন করে। ৪. সমাণুতার ফলে দুটো ভিন্ন ভিন্ন কনফিগারেশন তথা দুটো আলোক সমাণুর সৃষ্টি হয়।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
আলোক সমাণুর শর্তগুলো লিখ।
উদ্দীপক

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
বিক্রিয়া হতে, A ও B যৌগ দুটি যথাক্রমে বিউটিন-2 ও বিউটিন-1 । A যৌগ তথা বিউটিন-2 এর সমাণুগুলো হলো সিস বিউটিন-২ ও ট্রান্স বিউটিন-2
এই সমাণু দুটির মধ্যে ট্রান্স সমাণুর গলনাঙ্ক বেশি।
সিস সমাণুর গঠনে দুটি সমজাতীয় গ্রুপ একই পাশে অবস্থান করে। ফলে ট্রান্স সমাণু অপেক্ষা এদের মধ্যে ইলেকট্রন মেঘের পারস্পরিক বিকর্ষণ বল অনেক বেশি হয়। ফলে জ্যামিতিক গঠন কাঠামোতে স্থিতিশীলতা হ্রাস পায় এবং কম তাপমাত্রায় সিস সমাণু বিয়োজিত হয়। অর্থাৎ সিস সমাণুর গলনাঙ্ক কম হয়।
অপরদিকে ট্রান্স সমাণুর স্থায়িত্ব বেশি হওয়ায় স্ফটিক কাঠামোর সাথে ঘনিষ্ঠভাবে আবদ্ধ থাকে। তাই ট্রান্স সমাণুর গলনাঙ্ক উচ্চ হয়ে থাকে।উত্তর
বিক্রিয়ার কৌশল: প্রথম ধাপ: উত্তপ্ত অবস্থায় এর বিয়োজন ঘটে দুটি অ্যালক্সি ) ফ্রি-রেডিক্যাল উৎপন্ন করে। উৎপন্ন অ্যালকক্সি ফ্রি-রেডিক্যাল HBr এর সাথে বিক্রিয়া করে H - OH এবং ব্রোমিন ফ্রি-রেডিক্যাল উৎপন্ন করে।
দ্বিতীয় ধাপ: প্রথম ধাপের ফ্রি-রেডিক্যাল বিউটিন-1 কে আক্রমণ করে। অধিক স্থায়ী 2°-ব্রোমো অ্যালকাইল ফ্রি-রেডিক্যাল গঠন করে। এ ধাপে অপেক্ষাকৃত কম স্থায়ী 1°-ব্রোমো অ্যালকাইল ফ্রি-রেডিক্যাল উৎপন্ন হয়।
তৃতীয় ধাপ : শেষ ধাপে এর বিয়োজনে উৎপন্ন অ্যালকোহল নিজে হাইড্রোজেন পরমাণু দান করে অধিক স্থায়ী 2° ফ্রি-রেডিক্যাল ও কম স্থায়ী 1° ফ্রি-রেডিক্যাল স্থায়ী যৌগে পরিণত করে।
