উদ্দীপকের বিক্রিয়া সম্পন্ন B যৌগটির উৎপাদন কৌশল ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই, [চিত্র] সুতরাং, B যৌগটি 2- ব্রোমো-2- মিথাইল প্রোপেন । নিচে B যৌগটি উৎপাদনের কৌশল ব্যাখ্যা করা হলো- প্রথম ধাপে বিকারক HBr থেকে ইলেকট্রোফাইলরূপে H+ আয়ন B নিউক্লিওফাইলরূপে Br- আয়ন সৃষ্টি হয়। দ্বি-বন্ধনের [গণিত] ইলেকট্রন দ্বারা ইলেকট্রোফাইল (H+) আকৃষ্ট হলে কম শক্তি সহযোগে অধিক স্থায়ী [গণিত] কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। শেষ ধাপে কার্বোক্যাটায়নের সাথে নিউক্লিওফাইল ব্রোমাইড আয়ন (Br-) যুক্ত হয়ে উৎপাদ গঠন করে। [চিত্র]
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের বিক্রিয়া সম্পন্ন B যৌগটির উৎপাদন কৌশল ব্যাখ্যা কর।
উদ্দীপক

নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং, B যৌগটি 2- ব্রোমো-2- মিথাইল প্রোপেন । নিচে B যৌগটি উৎপাদনের কৌশল ব্যাখ্যা করা হলো-
প্রথম ধাপে বিকারক HBr থেকে ইলেকট্রোফাইলরূপে H+ আয়ন B নিউক্লিওফাইলরূপে Br- আয়ন সৃষ্টি হয়। দ্বি-বন্ধনের ইলেকট্রন দ্বারা ইলেকট্রোফাইল (H+) আকৃষ্ট হলে কম শক্তি সহযোগে অধিক স্থায়ী কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। শেষ ধাপে কার্বোক্যাটায়নের সাথে নিউক্লিওফাইল ব্রোমাইড আয়ন (Br-) যুক্ত হয়ে উৎপাদ গঠন করে।

উত্তর
ইলেকট্রনীয় প্রভাব : অ্যালকাইল মূলক যেমন – CH3 মূলক হলো ধনাত্মক আবেশধর্মী অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব যোগানকারী। তাই – CH3 মূলক কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জ হ্রাস করে। ফলে নিউক্লিওফাইলের আক্রমণের ক্ষেত্র হ্রাস পায়। প্রোপানোনে ২টি – CH, মূলক যুক্ত থাকায় কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জ অনেক বেশি হ্রাস করে মিথান্যাল অপেক্ষা, কারণ মিথান্যালে কোনো – CH3 মূলক নেই।
স্টেরিক বাধা : কার্বনিল কার্বনে যুক্ত মূলকের আকার যত বড় হয়, নিউক্লিওফাইলের আক্রমণের পথ ততই সংকুচিত হয়। এরূপ বড় মূলক দ্বারা কোনো আক্রমণকারী মূলকের প্রতি ত্রিমাত্রিক স্থানিক বাধা সৃষ্টি করাকে স্টেরিক বাধা বলা হয়। মিথান্যালে কার্বনিল মূলকে ২টি H পরমাণু থাকায় কোনো - CH3 মূলক নেই কিন্তু প্রোপানোনে 2টি -CH3 মূলক মুক্ত থাকায় এতে স্টেরিক বাধা বেশি হয়।
উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়ায় মিথান্যাল প্রোপানোন অপেক্ষা অধিক সক্রিয়।
