ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় A ও B এর মধ্যে কোনটি অধিক সক্রিয় উপযুক্ত রেজোনেন্স কাঠামো সহ বর্ণনা করো
উত্তর: উদ্দীপকে A হচ্ছে বেনজিন এবং B হচ্ছে টলুইন ( গ নং এ বিক্রিয়া হতে পাই)। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় A ও B এর মধ্যে B অর্থাৎ টলুইন A অর্থাৎ বেনজিন থেকে অধিক সক্রিয়। টলুইন (B) এর রেজোন্যান্সঃ [চিত্র] টলুইনের রেজোন্যান্স থেকে দেখা যায় যে, টলুইন হচ্ছে অর্থ্রো ও প্যারা নির্দেশক। কারণ, টলুইনে অবস্থিত মিথাইল মূলকটি (-CH3) হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ যা অর্থ্রো ও প্যারা অবস্থানে সংযুক্ত হয়। টলুইনে অর্থ্রো ও প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে বিধায় ইলেক্ট্রফাইল সহজে আক্রমণ করতে পারে। এবং টলুইনে এই ইলেকট্রন প্রতিস্থাপন বেনজিনের তুলনায় নিম্ন তাপমাত্রায় ও কম গাঢ় এসিড সহযোগে ঘটে। তাই ইলেক্টনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় B অর্থাৎ টলুইন A অর্থাৎ বেনজিন অপেক্ষায় অধিক সক্রিয় হয়।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় A ও B এর মধ্যে কোনটি অধিক সক্…
উদ্দীপক

বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
আমরা জানি, সোডিয়াম বেনজোয়েটকে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় বেনজিনে পরিণত করা যায়। অর্থাৎ A যৌগটি হলো বেনজিন আর বেনজিন কে শুষ্ক AlCl3 এর উপস্থিতিতে CH3 Cl এর সাথে বিক্রিয়া করালে টলুইন (B) উৎপন্ন হয়।
A অর্থাৎ বেনজিন থেকে B অর্থাৎ টলুইন উতপাদনের প্রক্রিয়াটি হলো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রয়া। নিচে বিক্রিয়াটির মেকানিজম দেখানো হলোঃ
১ম ধাপঃ
এই প্রক্রিয়ার প্রথমধাপে অনার্দ্র AlCl3 কে CH3 Cl এর সাথে বিক্রিয়া করালে মিথাইল কার্বোনিয়াম আয়ন H3 C+ ও নিউক্লিওফাইল
পাওয়া যায়।
২য় ধাপঃ
২য় ধাপে বেনজিন বলয়ের ইলেকট্রন দ্বারা C+ H3 (মিথাইল কার্বোনিয়াম) আয়ন আকৃষ্ট হয়ে সিগমা কমপ্লেক্স উৎপন্ন করে। এবং শেষ ধাপে নিউক্লিওফাইল AlCl4- কমপ্লেক্স থেকে প্রোটন (H+) আপসারিত করে টলুইন উৎপন্ন করে।উত্তর
টলুইনের রেজোন্যান্স থেকে দেখা যায় যে, টলুইন হচ্ছে অর্থ্রো ও প্যারা নির্দেশক। কারণ, টলুইনে অবস্থিত মিথাইল মূলকটি (-CH3) হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ যা অর্থ্রো ও প্যারা অবস্থানে সংযুক্ত হয়। টলুইনে অর্থ্রো ও প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে বিধায় ইলেক্ট্রফাইল সহজে আক্রমণ করতে পারে। এবং টলুইনে এই ইলেকট্রন প্রতিস্থাপন বেনজিনের তুলনায় নিম্ন তাপমাত্রায় ও কম গাঢ় এসিড সহযোগে ঘটে।
তাই ইলেক্টনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় B অর্থাৎ টলুইন A অর্থাৎ বেনজিন অপেক্ষায় অধিক সক্রিয় হয়।