A ও C এর মিশ্রণ থেকে উপাদানদ্বয় কীভাবে পৃথক করবে উপযুক্ত সমীকরণসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে A যৌগটি হলো ইথাইন ও C যৌগটী হলো ইথেন (গ হতে প্রাপ্ত)। ইথাইন (HC≡CH) ও ইথেন (CH3-CH3) এর মিশ্রণ থেকে উপাদানদ্বয় পৃথক করার পদ্ধতি নিচে সমীকরণসহ দেখানো হলোঃ ইথাইন ও ইথেন এর মিশণকে ২টি ধাপে পৃথক করতে পারি। (১) প্রথমে ইথাইন ও ইথেন এর মিশ্রণে অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাসে ক্লোরাইডের দ্রবণ চালনা করলে অম্লধর্মী ইথাইন গ্যাস শোষিত হয়ে লাল বর্ণের কপার অ্যাসিটিলাইড রুপে অধঃক্ষেপ হিসেবে জমা হয়। ইথেনবিক্রিয়া করে না। এরপর এই অধঃক্ষেপকে পৃথক করে লঘু HCl এসিডসহ উত্তপ্ত করে উৎপন্ন ইথাইন (HC≡CH) সংগ্রহ করা যায়। [গণিত] (২) এরপর নির্গত ইথেন গ্যাসের মিশ্রণকে গাঢ় সালফিউরিক এসিড (H2 SO4) এ চালনা করলে ইথেন গ্যাস বুদবুদ আকারে বের হয় এবং ইথেনকে পানি অপসারণ প্রক্রিয়ায় সংগ্রহ করা হয়। এইভাবে আমরা A(ইথাইন) ও C (ইথেন) এর মিশ্রণ থেকে উপাদনদ্বয় পৃথক করতে পারি।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
A ও C এর মিশ্রণ থেকে উপাদানদ্বয় কীভাবে পৃথক করবে উপযুক্ত সমীকরণসহ ব…
উদ্দীপক

বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর

উত্তর