উদ্দীপকের M ও N যৌগের কোনটি স্টেরিও সমাণুতা প্রদর্শন করে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বিক্রিয়াটি আংশিক পূর্ণ করে পাই, [চিত্র] সুতরাং M ও N যথাক্রমে বিউটিন-2 (CH3-CH=CH-CH3) ও বিউটিন-1 (CH3-CH2-CH=CH2) এরমধ্যে বিউটিন-2 স্টেরিও সমাণুতা প্রদর্শন করে। ত্রিমাত্রিক স্থানে যৌগস্থিত পরমাণু বা মূলকের স্থানিক বিন্যাসের পার্থক্যের কারণে যে সমাণুতার উদ্ভব হয়, তাকে স্টেরিও সমাণুতা বলে। এরফলে গঠিত সমাণুকে পরস্পরের স্টেরিও সমাণু বলে। এটি দুই প্রকারের। → জ্যামিতিক বা সিস-ট্রান্স সমাণুতা → আলোক সমাণুতা বিউটিন-2 এক্ষেত্রে, এটিতে দ্বিবন্ধন বিদ্যমান, তাই এটি জ্যামিতিক বা সিস-ট্রান্স সমাণুতা দেখায়। কিন্তু এটিতে কোনো অপ্রতিসম বা কাইরাল কার্বন বা থাকায় এটি আলোকসমাণুতা প্রদর্শন করে না। জ্যামিতিক সমাণুতার শর্তদ্বয় যথাঃ ১) যৌগটি চাক্রিক/ দ্বি-বন্ধন যুক্ত হতে হবে। (২) দ্বিবন্ধন যুক্ত যৌগের কাঠামো (ab)c = c(ab) হবে। যেখানে, a≠b উদ্দীপকের বিউটিন-2 উক্ত শর্তদ্বয়ের দুটিই পূরণ করে এবং সিস-2 বিউটিন ও ট্রান্স-2-বিউটিন গঠন করে। [চিত্র] অন্যদিকে, বিউটিন-1 (CH3-CH2-CH=CH2) এর ক্ষেত্রে যৌগটি জ্যামিতিক সমাণু দেয় না কারণ জ্যামিতিক সমাণুতার শর্ত ab.c= c.ab; a≠b মেনে চলে না। দ্বি বন্ধন যুক্ত কার্বন্টিতে দুটি H থাকে, ফলে বিউটিন - 1 এর পক্ষে জ্যামিতিক সমাণুতা প্রদর্শন সম্ভব না।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের M ও N যৌগের কোনটি স্টেরিও সমাণুতা প্রদর্শন করে তা বিশ্লেষ…
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর

উত্তর
সুতরাং বিক্রিয়াটি আংশিক পূর্ণ করলে দেখা যায় Q যৌগটি বিউটানোন-2 (CH3-CH2-CO-CH3)। বিউটানোন-2 এর কার্যকরীমূলকটি হলো কিটোমূলক (C=O)। কিটোমূলক শণাক্তকারী পরীক্ষা লিখা হলো-
কিটোমূলক শণাক্তকরণঃ
একটি পরীক্ষানল বা টেস্টটিউবে 2, 4 -ডাই নাইট্রোফিশাইল হাইড্রোজিন নিয়ে তাতে 1/2 ফোঁটা জৈব যৌগ যোগ করি এবং ঝাঁকাই।
কমলা-লাল অধঃক্ষেপ কিটোমূলকের উপস্থিতি নিশ্চিত করে।উত্তর
সুতরাং M ও N যথাক্রমে
বিউটিন-2 (CH3-CH=CH-CH3) ও
বিউটিন-1 (CH3-CH2-CH=CH2)
এরমধ্যে বিউটিন-2 স্টেরিও সমাণুতা প্রদর্শন করে।
ত্রিমাত্রিক স্থানে যৌগস্থিত পরমাণু বা মূলকের স্থানিক বিন্যাসের পার্থক্যের কারণে যে সমাণুতার উদ্ভব হয়, তাকে স্টেরিও সমাণুতা বলে। এরফলে গঠিত সমাণুকে পরস্পরের স্টেরিও সমাণু বলে। এটি দুই প্রকারের।
→ জ্যামিতিক বা সিস-ট্রান্স সমাণুতা
→ আলোক সমাণুতা
বিউটিন-2 এক্ষেত্রে, এটিতে দ্বিবন্ধন বিদ্যমান, তাই এটি জ্যামিতিক বা সিস-ট্রান্স সমাণুতা দেখায়। কিন্তু এটিতে কোনো অপ্রতিসম বা কাইরাল কার্বন বা থাকায় এটি আলোকসমাণুতা প্রদর্শন করে না।
জ্যামিতিক সমাণুতার শর্তদ্বয় যথাঃ
১) যৌগটি চাক্রিক/ দ্বি-বন্ধন যুক্ত হতে হবে।
(২) দ্বিবন্ধন যুক্ত যৌগের কাঠামো (ab)c = c(ab) হবে। যেখানে, a≠b
উদ্দীপকের বিউটিন-2 উক্ত শর্তদ্বয়ের দুটিই পূরণ করে এবং সিস-2 বিউটিন ও ট্রান্স-2-বিউটিন গঠন করে।
অন্যদিকে, বিউটিন-1 (CH3-CH2-CH=CH2) এর ক্ষেত্রে যৌগটি জ্যামিতিক সমাণু দেয় না কারণ জ্যামিতিক সমাণুতার শর্ত ab.c= c.ab; a≠b মেনে চলে না। দ্বি বন্ধন যুক্ত কার্বন্টিতে দুটি H থাকে, ফলে বিউটিন - 1 এর পক্ষে জ্যামিতিক সমাণুতা প্রদর্শন সম্ভব না।