উদ্দীপকের A, B ও C যৌগের ক্ষেত্রে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম বিশ্লেষণ কর।
উত্তর: [চিত্র] A, B, C যৌগ তিনটি যথাক্রমে বেনজিন, নাইট্রোবেনজিন এবং অ্যানিলিন। তিনটি যৌগের ইলেকট্রনাকর্ষী বিক্রিয়ার সক্রিয়তার ক্রমঃ [চিত্র] অ্যানিলিনের ক্ষেত্রে বেনজিন চক্রের সাথে -NH2 গ্রুপ যুক্ত থাকায় বেনজিন চক্রে e- এর ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে -NH2 মূলক বেনজিন চক্রকে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপকের নিকট অধিক সক্রিয় করে তোলে। ফলে আক্রমনকারী ইলেকট্রোফাইল খুব সহজেই আক্রমণ করতে পারে। অপরদিকে নাইট্রোবেনজিনের NO2 গ্রুপ বেনজিন চক্রের e- কে নিজের দিকে টেনে নেয় এবং বেনজিন চক্রের e- কে নিজের দিকে টেনে নেয় এবং বেনজিন চক্রের e- ঘনত্ব হ্রাস করে। ফলে প্রতিস্থাপন বিক্রিয়ায় সক্রিয়তা হ্রাস পায়। আর বেনজিনে কোনো গ্রুপ যুক্ত না থাকায় এর সক্রিয়তা অ্যানিলিন ও নাইট্রোবেনজিনের মাঝামাঝি।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের A, B ও C যৌগের ক্ষেত্রে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রি…
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
অতএব C যৌগটি অ্যানিলিন। অ্যানিলিনে প্রতিস্থাপক অর্থো-প্যারা অবস্থানে যুক্ত হয় না কারণ গাঢ় HNO3 ও গাঢ় H2SO4 মিশ্রণ দ্বারা অ্যারোমেটিক অ্যামিন অর্থাৎ অ্যানিলিনকে নাইট্রশন করলে অ্যামিনো মূলক জারিত হয়ে বিভিন্ন প্রকারের রঙিন পদার্থ উৎপন্ন করে। কারণ HNO3 শক্তিশালী জারক। আবার 60 - 70°C তাপমাত্রায় অ্যানিলিনকে গাঢ় HNO3 ও গাঢ় H2SO4 সহ উত্তপ্ত করলে বিন্দু পরিমাণ মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয়।উত্তর
A, B, C যৌগ তিনটি যথাক্রমে বেনজিন, নাইট্রোবেনজিন এবং অ্যানিলিন। তিনটি যৌগের ইলেকট্রনাকর্ষী বিক্রিয়ার সক্রিয়তার ক্রমঃ
অ্যানিলিনের ক্ষেত্রে বেনজিন চক্রের সাথে -NH2 গ্রুপ যুক্ত থাকায় বেনজিন চক্রে e- এর ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে -NH2 মূলক বেনজিন চক্রকে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপকের নিকট অধিক সক্রিয় করে তোলে। ফলে আক্রমনকারী ইলেকট্রোফাইল খুব সহজেই আক্রমণ করতে পারে।
অপরদিকে নাইট্রোবেনজিনের NO2 গ্রুপ বেনজিন চক্রের e- কে নিজের দিকে টেনে নেয় এবং বেনজিন চক্রের e- কে নিজের দিকে টেনে নেয় এবং বেনজিন চক্রের e- ঘনত্ব হ্রাস করে। ফলে প্রতিস্থাপন বিক্রিয়ায় সক্রিয়তা হ্রাস পায়।
আর বেনজিনে কোনো গ্রুপ যুক্ত না থাকায় এর সক্রিয়তা অ্যানিলিন ও নাইট্রোবেনজিনের মাঝামাঝি।