X ও Y এর মধ্যে কোনটি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় অধিক সক্রিয়? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের X ও Y যৌগ দুটি ইথান্যাল ( [গণিত] ) এবং মিথান্যাল (H – CHO) [গ থেকে পাই]। নিউক্লিওফিলিক সংযোজন। বিক্রিয়ায় মিথান্যাল (H – CHO) অধিক সক্রিয়। নিচে তা বিশ্লেষণ করা হলো- (i) ইলেকট্রনীয় প্রভাব: ইথান্যাল ( [গণিত] ) যৌগে [গণিত] মূলক হলো ধনাত্মক আবেশধর্মী অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব যোগানকারী। তাই [গণিত] মূলক কার্বানাইল কার্বনের ধনাত্মক চার্জ হ্রাস করে দেয়। ফলে নিউক্লিওফাইলের আক্রমণের ক্ষেত্র হ্রাস পায়। (ii) স্টেরিক বাধা : কার্বনাইল কার্বনের সাথে যুক্ত অ্যালকাইল মূলক (–R) এর সংখ্যা যত অধিক হয় নিউক্লিওফাইল আক্রমণের পথ ততই সংকুচিত হয়। ইথান্যাল এর ক্ষেত্রে একটি অ্যালকাইল মূলক ( [গণিত] ) যুক্ত থাকলেও মিথান্যাল এর ক্ষেত্রে কোনো অ্যালকাইল মূলক থাকে না। ফলে মিথান্যাল যৌগে খুব সহজেই নিউক্লিওফাইল আক্রমণ করতে পারে বলে ইথান্যাল ( [গণিত] ) অপেক্ষা মিথান্যাল (H – CHO) এর সক্রিয়তা বেশি। অর্থাৎ [গণিত] এর সক্রিয়তা H – CHO এর সক্রিয়তা অপেক্ষা কম।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
X ও Y এর মধ্যে কোনটি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় অধিক সক্রিয়? বি…
উদ্দীপক
(তিন কার্বনবিশিষ্ট অ্যালকিন)সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর

উত্তর
উত্তর