X যৌগের প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: অ্যালকাইন ক্ষারীয় পটাসিয়াম পারম্যড্রোনেট দ্রবণ দ্বারা উত্তাপে জারিত হয়ে কার্বক্সিলিক এসিড উৎপন্ন করে। COOH – COOH হলো কার্বক্সিলিক এসিড। অর্থাৎ, x যৌগটি হলো অ্যালকাইন। অ্যালকাইনের প্রকৃতি ব্যাখ্যা করা হলো: ১. অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণির প্রথম তিনটি সদস্য গ্যসীয়, এরপর ১১ পর্যন্ত ৭ টি অ্যালকাইন তরল এবং C12 ও তার চেয়ে উচ্চতর অ্যালকাইনসমূহ কঠিন পদার্থ। ২. অ্যালকাইনসমূহ রাসায়নিক বিক্রিয়ায় অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিনের অনুরূপ এবং ইলেকট্রনকর্ষী সুত বিক্রিয়া দেয়। ৩. কার্বনের সংকরায়নের প্রকৃতির জন্য অ্যালকাইনসমূহ তুলনামূলক কম সক্রিয় হয়। ৪. অ্যালকাইন সমূহ অম্লধর্ম প্রদর্শন করে। অ্যালকাইনের অম্ল ধর্মের জন্য ধাতব অ্যালকাইনাইড গঠন সম্ভব হয়।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
X যৌগের প্রকৃতি ব্যাখ্যা কর।
উদ্দীপক

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
অর্থাৎ, B যৌগটি হলো ক্লোরোবেনজিন এবং C যৌগটি হলো নাইট্রোবেনজিন।
B ও C যৌগটি বৈশিষ্ট্যমূলক বিক্রিয়ার মধ্যে B যৌগটি সহজ বিক্রিয়া দিবে। কারণ B যৌগে বেনজিন বলয়ে Cl এবং C যৌগে বেনজিন বলয়ে NO2 যৌগ আছে। Cl হলো অর্থ-প্যারা নির্দেশক গোষ্ঠী এবং C যৌগটি হলো মেটা নির্দেশক গোষ্ঠী। আমরা জানি, O অর্থ-প্যারা নির্দেশক গোষ্ঠী বেনজিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধি করে এবং মেটা নির্দেশক গোষ্ঠী বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে। Cl এর উপস্থিতিতে বেনজিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধি এবং NO2 এর উপস্থিতিতে বেনজিন বলযের সক্রিয়তা হ্রাস পায় বলে B যৌগটি সহজেই বিক্রিয়া করবে।