আমরা জানি, টারসিয়ারি বা 3° অ্যালকোহল লুকাস বিকারকের সাথে তৎক্ষণাৎ বিক্রিয়া করে সাদা অধঃক্ষেপ উৎপন্ন করে এবং সেকেন্ডারি বা 2° অ্যালকোহল লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে ৫-১০ মিনিট পর সাদা অধঃক্ষেপ উৎপন্ন করে।
তাই বলা যায় যে, E ও F যৌগদ্বয় যথাক্রমে 3° অ্যালকোহল ও 2° অ্যালকোহল। আবার আমরা জানি, ফরমালডিহাইড বাদে যেকোনো অ্যালডিহাইডের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায় 2° অ্যালকোহল এবং কিটোনের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায় 3° অ্যালকোহল উৎপন্ন হয়।
তাই C ও D যৌগদ্বয় হলো যথাক্রমে কিটোন ও অ্যালডিহাইড যেহেতু উদ্দীপকের A যৌগটি পাঁচ কার্বন বিশিষ্ট সেহেতু যৌগটির ওজনীকরণে উৎপন্ন অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে যেকোনো একটি তিন কার্বন বিশিষ্ট এবং অপরটি দুই কার্বন বিশিষ্ট হবে। কিন্তু কিটোন হতে হলে সর্বনিম্ন তিন কার্বন বিশিষ্ট হতে হবে। কিটোনটি তিন কার্বন বিশিষ্ট হবে অর্থাৎ প্রোপানোন এবং অ্যালডিহাইডটি হবে দুই কার্বন বিশিষ্ট অর্থাৎ ইথান্যাল। আবার আমরা জানি, ওজোনাইডের আর্দ্র-বিশ্লেষণে ইথান্যাল ও প্রোপানোনের মিশ্রণ পাওয়া গেলে অ্যালকিনটি হবে 2-মিথাইল বিউটিন-2 যা পাঁচ কার্বন বিশিষ্ট। সুতরাং উদ্দীপকের A যৌগটি হবে 2-মিথাইল বিউটিন-2। A যৌগের গঠন-