শেয়ারFacebookWhatsApp

COD কাকে বলে?

উত্তর: একক আয়তনের পানির নমুনায় পচনশীল ও অপচনশীল সব ধরনের জৈব দূষক পদার্থকে বিযোজনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে COD (Chemical Oxygen Demand) বলে।

HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল

COD কাকে বলে?

Dhaka · 2019

উত্তর

একক আয়তনের পানির নমুনায় পচনশীল ও অপচনশীল সব ধরনের জৈব দূষক পদার্থকে বিযোজনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে COD (Chemical Oxygen Demand) বলে।

উত্তর

কাঁচ শিল্প উৎপাদনের গলন ফার্নেসে মূল কাঁচামাল সিলিকা, সোডা গ্যাস, চুনাপাথর এবং গৌণ উপাদানসমূহ গুড়া করে প্রয়োজন মতো মিশানো হয়। এতে মোট পরিমাণের 8-10% পরিত্যাক্ত বা ভাঙা কাচ ব্যবহার করা হয় যা কিউলেট নামে পরিচিত। কিউলেট বিগালক রূপে কাঁচামাল মিশ্রণে গলন তাপমাত্রা হ্রাস করে। উৎপাদন বৃদ্ধি করে এবং অপচয় রোধ করে। অর্থাৎ গলন তাপমাত্রা হ্রাস, উৎপাদন বৃদ্ধি বা অপচয় রোধে কিউলেট ব্যবহার করা হয়।

উত্তর

উদ্দীপকের বিক্রিয়াটি ২য় অংশ নিম্নরূপ- সুতরাং উদ্দীপকের B যৌগটি হলো মিথেন (CH4)\left(\mathrm{CH}_4\right) । মিথেন হতে একটি গুরুত্বপূর্ণ সার ইউরিয়া প্রস্তুত করা যায়। নিম্নে ইউরিয়া উৎপাদনের মূলনীতি উল্লেখ করা হলো- ইউরিয়া উৎপাদনের মূলনীতি: ইউরিয়া উৎপাদনের দুটি ইউনিট রয়েছে। যথা- অ্যামোনিয়া সংশ্লেষণ ও ইউরিয়া উৎপাদন। অ্যামোনিয়া সংশ্লেষণ: তরল বায়ু হতে আংশিক পাতন প্রণালীতে 196C196^{\circ} \mathrm{C} তাপমাত্রায় N2\mathrm{N}_2 এবং প্রাকৃতিক গ্যাস হতে H2\mathrm{H}_2 সংগ্রহ করা হয়। প্রাপ্ত H2\mathrm{H}_2 এবং N2,200 atm\mathrm{N}_2, 200 \mathrm{~atm} চাপে 1 : 3 অনুপাতে পেষণ যন্ত্রে প্রভাবকের উপস্থিতিতে NH3\mathrm{NH}_3 তে পরিণত হয়। ইউরিয়া উৎপাদন : অ্যামোনিয়া হতে সলভে প্রণালীতে ইউরিয়া উৎপাদন করা হয়। সংকুচিত CO2\mathrm{CO}_2 এবং তরল NH3\mathrm{NH}_3 কে 1 : 2 মোলার অনুপাতে 378 atm চাপে ও 200210C200-210^{\circ} \mathrm{C} তাপমাত্রায় বিক্রিয়া প্রকোষ্ঠে প্রেরণ করা হয়। ফলে প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট ও পরে ইউরিয়ায় পরিণত হয়। উৎপন্ন পিণ্ডকে ফ্লাশ স্ট্রিপারে পাঠালে দানাদার ইউরিয়া উৎপন্ন হয় এবং অপরিবর্তিত CO2\mathrm{CO}_2NH3\mathrm{NH}_3 পুনরায় রিসাইকেল করা হয়।

উত্তর

উদ্দীপকের বিক্রিয়াটির ১ম অংশের পূর্ণরূপ নিম্নরূপ- সুতরাং উদ্দীপকের A যৌগটি হলো মিথানয়িক এসিড (HCOOH)(HCOOH)। মিথানয়িক এসিড সিলভার দর্পণ পরীক্ষা দেয়। কারণ নিচে বর্ণনা করা হলো- মিথানয়িক এসিডের অণুতে একই সাথে কার্বাক্সিল মূলক (COOH)(-COOH) ও অ্যালডহাইড মূলক (CHO)(-CHO) বিদ্যমান। আণবিক গঠনে অ্যালডিহাইড মূলক থাকায় মিথানয়িক এসিড মৃদু বিজারকরূপে জারককে বিজারিত করে। তাই মৃদু বিজারকরূপে যেকোনো অ্যালডিহাইডের মতো মিথানয়িক এসিডের সাথে টলেন বিকারক মিশিয়ে উত্তপ্ত করলে টলেন বিকারক মিথানয়িক এসিড দ্বারা বিজারিত হয়ে ধাতব সিলভার অধঃক্ষিপ্ত করে, ফলে টেস্টটিউবের গায়ে সিলভার প্রলেপ পড়ে। HCOOH+Ag(NH3)2OHAg+(NH4)2CO3+NH3+H2O\mathrm{HCOOH}+\mathrm{Ag}\left(\mathrm{NH}_3\right)_2 \mathrm{OH} \longrightarrow \mathrm{Ag} \downarrow+\left(\mathrm{NH}_4\right)_2 \mathrm{CO}_3+\mathrm{NH}_3+\mathrm{H}_2 \mathrm{O}
HSCChemistry 2nd PaperChapter 2: জৈব রসায়নDhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.Cu এর উপস্থিতিতে 300°C তাপমাত্রায় 1° অ্যালকোহল থেকে কোনটি পাওয়া যায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.C(CH3)3-OH যৌগটির IUPAC নাম কী?

রাজশাহী বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোন জৈব যৌগটিতে হাইড্রোজেন নাই?

রাজশাহী বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা নিচের কোনটি শনাক্ত করা যায়?

কুমিল্লা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের কোনটি লুকাস বিকারক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.C6H4CI2 দ্বারা কয়টি সমাণু লেখা সম্ভব?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.টটোমারিজম প্রদর্শন করে-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বেনজিন চক্রের কার্বন-কার্বন বন্ধনের দৈর্ঘ্য-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপসারণ বিক্রিয়ার ফলে নতুন কোন বন্ধনের সৃষ্টি হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অতিরিক্ত ইথাইল অ্যালকোহলকে 140°C তাপমাত্রার সালফিউরিক এসিডের সাথে বিক্রিয়ায় উৎপন্ন হয়-

ময়মংসিংহ বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.SN2 বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য- i. দুই ধাপে ঘটে ii. নিউক্লিওফাইলের উপর নির্ভর করে iii. ইনভারসন ঘটে নিচের কোনটি সঠিক?

সিলেট বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.SN2 কৌশল অনুসারে R-X এর প্রতিস্থাপন হয় কয় ধাপে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।