মানবদেহে আর্সেনিকের প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর: মানবদেহে আর্সেনিকের প্রভাব- ১. মানুষের স্বাস্থ্যের উপর আর্সেনিকের ক্ষতিকারক প্রভাবগুলোর অন্যতম হচ্ছে 'ব্ল্যাক ফুট ডিজিজ'। ২. আর্সেনিকের দূষণে যকৃত কোষে লিপিডের সঞ্চয় ঘটে। ৩. আর্সেনিকের ক্রনিক বিষ ক্রিয়ায় আক্রান্ত গর্ভবতী মায়ের ভূণের বৃদ্ধি ব্যাহত হয়, জন্মত্রুটি ঘটে এবং অপরিণত ভূণের গর্ভপাত ঘটে। ৪. আর্সেনিকের কারসিনোজেনিক প্রভাবে ক্যান্সার কোষের বৃদ্ধি সহজে ঘটে, তাই আর্সেনিক আক্রান্তদের মধ্যে ফুসফুস ক্যান্সার ও স্কিন ক্যান্সারে মৃতের সংখ্যা বেশি।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
মানবদেহে আর্সেনিকের প্রভাব ব্যাখ্যা কর।
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং A যৌগটি টলুইন। টলুইন থেকে ক্লোরোবেনজিন প্রস্তুতি সমীকরণসহ নিচে দেওয়া হলো-
টলুইনকে এসিডযুক্ত KMnO4 দ্বারা জারিত করলে বেনজোয়িক এসিড উৎপন্ন হয়। বেনজোয়িক এসিডকে NaOH এর সাথে বিক্রিয়া ঘটালে সোডিয়াম বেনজোয়েট পাওয়া যায়। তাকে সোডালাইম দ্বারা উত্তপ্ত করলে ডিকার্বক্সিলেশন ঘটে এবং বেনজিন ও Na₂CO₃ পাওয়া যায়।
উৎপন্ন বেনজিন শুষ্ক AICI3 এর উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরোবেনজিন উৎপন্ন করে।

উত্তর
অনুরণনের ফলে বেনজিন বলয়ে অর্থো ও প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে আগমনকারী দ্বিতীয় ইলেকট্রোফাইল মূলকটিকে অর্থো ও প্যারা অর্থাৎ 2 এবং 4 অবস্থানে প্রবেশের জন্য প্রস্তুত করে বা নির্দেশ দেয়। এজন্য CH3 মূলকের উপস্থিতিতে বেনজিন চক্রে অর্থো ও প্যারা অবস্থানে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন ঘটে। যেমন টলুইনকে নাইট্রেশন করলে অর্থো ও প্যারা উৎপাদ পাওয়া যায়।
অর্থাৎ, টলুইনে মিথাইল অর্থো-প্যারা নির্দেশক হিসেবে কাজ করে ।