রেসিমিক মিশ্রণ কি?
উত্তর: সমমোলার পরিমাণ dexto এবং levo এনানসিওমারদ্বয়ের মিশ্রণই হলো রেসিমিক মিশ্রণ।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
রেসিমিক মিশ্রণ কি?
উদ্দীপক

Dhaka · 2017
উত্তর
উত্তর
ফেনলের অনুরণনের ফলে -OH মূলকের অক্সিজেন পরমাণুটি আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয়ে পড়ে। এ অক্সিজেন পরমাণুটি O-H বন্ধনের ইলেকট্রনকে আকর্ষণ করে তখন O - H বন্ধন দুর্বল হয়ে জলীয় দ্রবণে H+ তথ্য H3O+ ত্যাগ করে। তাই ফেনল অম্লধর্মী।উত্তর
শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাইঅক্সাইড এর উপর গ্রিগনার্ড বিকারক যোগ করলে যুত যৌগ উৎপন্ন হয়। পরে যুত যৌগকে লঘু সহ আর্দ্র বিশ্লেষিত করলে ইথানোয়িক এসিড উৎপন্ন হয়।
উৎপন্ন ইথানোয়িক এসিড ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে একটি - মূলক দ্মারা প্রতিস্থাপন করে ইথানোয়িল ক্লোরাইড উৎপন্ন করে।

উত্তর
সুতরাং C ও D যৌগদ্বয় যথাক্রমে 1° ও 2° অ্যালকোহল। লুকাস বিকারক যোগ করলে এদের বিক্রিয়ার হারের ভিন্নতার কারণ নিচে ব্যাখ্যা করা হলো-
অনার্দ্র ZnCl₂ ও গাঢ় HCI এর দ্রবণকে লুকাস বিকারক বলে। 1° ও 2° অ্যালকোহলের সাথে লুকাস বিকারক যোগ করলে 2°- অ্যালকোহলের ক্ষেত্রে 5-10 মিনিটের মধ্যে 2°-অ্যালকাইল হ্যালাইডের অধঃক্ষেপ পাওয়া যায়। কিন্তু 1°-অ্যালকোহলের সাথে লুকাস বিকারক সহজে বিক্রিয়া করে না। কিন্তু উত্তপ্ত অবস্থায় দীর্ঘক্ষণ পর অ্যালকাইল হ্যালাইডের অধঃক্ষেপ পাওয়া যায়।
সুতরাং দেখা যায়, 2°-অ্যালকোহলের ক্ষেত্রে বিক্রিয়ার হার 1°- অ্যালকোহল অপেক্ষা অনেক বেশি। এর কারণ 2°-অ্যালকোহলের সাথে দুটি অ্যালকাইল মূলক (- R) যুক্ত থাকায় এবং অ্যালকাইল মূলক ইলেকট্রন প্রদানকারী গ্রুপ হওয়ায় কেন্দ্রীয় কার্বন পরমাণুর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে দেয়। ফলে C - OH বন্ধন দুর্বল হয়ে যায় এবং সহজেই OH অপসারিত হয়। পক্ষান্তরে 1° অ্যালকোহলের ক্ষেত্রে মাত্র ১টি অ্যালকাইল মূলক থাকায় সহজে OH ত্যাগ করতে পারে না। এজন্য C ও D এর মধ্যে লুকাস বিকারক যোগ করলে উভয় ক্ষেত্রে বিক্রিয়ার হার সমান হয় না।