শেয়ারFacebookWhatsApp

কাইরাল কার্বন কী?

উত্তর: জৈব যৌগের অণুর ক্ষেত্রে কার্বন পরমাণুর সাথে চারটি পরস্পর সম্পূর্ণ ভিন্ন একযোজী পরমাণু বা মূলক যুক্ত থাকলে ঐ কার্বনকে কাইরাল কার্বন বলে।

HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল

কাইরাল কার্বন কী?

Chittagong · 2017

উত্তর

জৈব যৌগের অণুর ক্ষেত্রে কার্বন পরমাণুর সাথে চারটি পরস্পর সম্পূর্ণ ভিন্ন একযোজী পরমাণু বা মূলক যুক্ত থাকলে ঐ কার্বনকে কাইরাল কার্বন বলে।

উত্তর

সব ধরনের কাচেই পান দেওয়া হয়। কারণ কাচে পান না দিলে এটি তাপমাত্রার পরিবর্তন কিংবা আঘাত সহ্য করতে পারে না। প্রতিটি কাচে এর গলনাঙ্কের নিচে একটি সংকট তাপমাত্রা থাকে। কাচকে উত্তপ্ত করে তার সংকট তাপমাত্রার উপর বেশ কিছুক্ষণ রেখে ধীরে ধীরে ঠান্ডা করা হয়। ফলে কাচের পান দেওয়া সম্পন্ন হয়। পান দেওয়ার ফলে কাচ সুষম হয়। ফলে কাচ তাপমাত্রাসহ, ঘাতসহ ও টেকসই হয়।

উত্তর

উদ্দীপকের বিক্রিয়া পূর্ণ করে পাই- question image সুতরাং B যৌগটি বেনজিন ও C যৌগটি নাইট্রোবেনজিন। বেনজিন থেকে নাইট্রোবেনজিন উৎপাদনের কৌশল নিচে আলোচনা করা হলো- বিক্রিয়াটি তিনটি ধাপে ঘটে- ১ম ধাপ: গাঢ় HNO3 ও H₂SO₄ মিশ্রণের বিক্রিয়ায় ইলেকট্রনাকর্ষী বিকারক নাইট্রোনিয়াম আয়ন (NO₂+) তৈরি হয়। question image এখানে H₂SO₄ নাইট্রিক এসিডকে প্রোটন দান করায় HNO3 ও হাইড্রক্সিল আয়ন ত্যাগ করে নাইট্রোনিয়াম আয়ন গঠিত হয়। ২য় ধাপ: ইলেকট্রনাকর্ষী বিকারক নাইট্রোনিয়াম আয়ন NO₂ আয়ন বেনজিন চক্রকে আক্রমণ করে এবং চক্রের কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনের সাহায্যে যুক্ত হয়ে মধ্যবর্তী ধনাত্মক কার্বোনিয়াম আয়ন বা বেনজোনিয়াম আয়ন উৎপন্ন করে। এটি অনুরণন দ্বারা সুস্থিত। question image ৩য় ধাপ: ক্ষারীয় আয়ন যেমন, HSO₄- আয়ন কার্বোনিয়াম আয়ন হতে একটি প্রোটন অপসারণ করে প্রতিস্থাপিত স্থায়ী যৌগ নাইট্রোবেনজিন তৈরি করে। এটি দ্রুত গতিসম্পন্ন ধাপ। question image

উত্তর

উদ্দীপকের A ও C যৌগদ্বয় যথাক্রমে ইথাইন ও নাইট্রোবেনজিন (গ-থেকে পাই)। নাইট্রোবেনজিন (C) এর বিজারণে প্রাপ্ত যৌগ অ্যানিলিন (C6H5-NH₂)। সুতরাং ইথাইন ও অ্যানিলিনের প্রকৃতি ভিন্ন হবে। নিচে তা বিশ্লেষণ করা হলো- যেসব যৌগ প্রোটন প্রদানে সক্ষম তাদেরকে অম্লধর্মী যৌগ বলে। ইথাইন (HCCH)(\mathrm{HC} \equiv \mathrm{CH}) একটি অম্লধর্মী যৌগ। কারণ ইথাইন অণুতে s চরিত্র (50%) তুলনামূলক বেশি হওয়ায় p অরবিটালের চরিত্র কমে যায়। ফলে C - H এর ইলেকট্রন জোড় ক্রমে C-পরমাণুর দিকে অধিক আকৃষ্ট হয় বলে এদের প্রোটন প্রদান ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায়। এজন্য ইথাইন (HCCH)(\mathrm{HC} \equiv \mathrm{CH}) অম্লধর্মী। অপরদিকে, লুইস মতবাদ অনুসারে যেসব যৌগ বা মূলক কমপক্ষে একটি মুক্তজোড় ইলেকট্রন দান করতে সক্ষম তাদেরকে ক্ষারক বলে। অ্যানিলিন (C6H5-NH₂) অণুতে একটি মুক্ত জোড় ইলেকট্রন আছে এবং তা কোনো এসিডকে দান করে অ্যানিলিয়াম আয়ন (C6H5N+H3)\left(\mathrm{C}_6 \mathrm{H}_5 \stackrel{+}{\mathrm{N}} \mathrm{H}_3\right) গঠন করতে পারে বলে অ্যানিলিন ক্ষার। সুতরাং দেখা যায় যে, ইথাইনের প্রকৃতি অম্লীয় হলেও অ্যানিলিনের প্রকৃতি ক্ষারীয়। অর্থাৎ যৌগদ্বয়ের প্রকৃতি ভিন্ন।
HSCChemistry 2nd PaperChapter 2: জৈব রসায়নChittagong
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.Cu এর উপস্থিতিতে 300°C তাপমাত্রায় 1° অ্যালকোহল থেকে কোনটি পাওয়া যায়?

  • অ্যালকেন
  • অ্যালকিন
  • কিটোন
  • অ্যালডিহাইড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.C(CH3)3-OH যৌগটির IUPAC নাম কী?

রাজশাহী বোর্ড

  • 2-মিথাইল প্রোপেন-2-অল
  • আইসো বিউটাইল অ্যালকোহল
  • 2, 2-ডাইমিথাইল ইথানল
  • বিউটানল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোন জৈব যৌগটিতে হাইড্রোজেন নাই?

রাজশাহী বোর্ড

  • ডাইক্লোরো মিথেন
  • আয়োডোফর্ম
  • হেক্সা ক্লোরোবেনজিন
  • সাইক্লোহেক্সেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা নিচের কোনটি শনাক্ত করা যায়?

কুমিল্লা বোর্ড

  • ক্লোরোফরম
  • সেকেন্ডারি অ্যামিন
  • টারসিয়ারি অ্যামিন
  • নাইট্রোবেনজিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের কোনটি লুকাস বিকারক?

  • গাঢ় H2SO4 + ZnCl2
  • গাঢ় KOH + ZnCl2
  • গাঢ় HCl + ZnCl2
  • গাঢ় NaOH + ZnCl2

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.C6H4CI2 দ্বারা কয়টি সমাণু লেখা সম্ভব?

  • 2
  • 3
  • 4
  • 5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.টটোমারিজম প্রদর্শন করে-

  • প্রোপানোন
  • প্রোপান্যাল
  • প্রোপানয়িক এসিড
  • প্রোপানল-২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বেনজিন চক্রের কার্বন-কার্বন বন্ধনের দৈর্ঘ্য-

  • 0.129nm
  • 0.139nm
  • 0.159nm
  • 0.169nm

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপসারণ বিক্রিয়ার ফলে নতুন কোন বন্ধনের সৃষ্টি হয়?

  • সিগমা বন্ধন
  • π\pi বন্ধন
  • ধাতব বন্ধন
  • হাইড্রোজেন বন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অতিরিক্ত ইথাইল অ্যালকোহলকে 140°C তাপমাত্রার সালফিউরিক এসিডের সাথে বিক্রিয়ায় উৎপন্ন হয়-

ময়মংসিংহ বোর্ড

  • CH2=CH2
  • CH=CH
  • CH3CH2-O-CH2CH3
  • CH3-O-CH3

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.SN2 বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য- i. দুই ধাপে ঘটে ii. নিউক্লিওফাইলের উপর নির্ভর করে iii. ইনভারসন ঘটে নিচের কোনটি সঠিক?

সিলেট বোর্ড

  • ii
  • 1 ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.SN2 কৌশল অনুসারে R-X এর প্রতিস্থাপন হয় কয় ধাপে?

  • 1
  • 2
  • 2
  • 3

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

কাইরাল কার্বন কী? | Prosthuti