রেসিমিক মিশ্রণ কী?
উত্তর: সমমোলার পরিমাণ dexto এবং levo এনানসিওমারদ্বয়ের মিশ্রণই রেসিমিক মিশ্রণ।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
রেসিমিক মিশ্রণ কী?
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং A ও B যৌগ দুটি ইথাইন ও ইথিন। নিচে এদের মধ্যে পার্থক্য সূচক বিক্রিয়া সমীকরণসহ দেওয়া হলো-
১. অ্যামোনিয়া মিশ্রিত AgNO3 দ্রবণসহ পরীক্ষা:
ইথাইনের ক্ষেত্রে সিলভার অ্যালকাইনাইডের সাদা অধঃক্ষেপ পড়ে।
ইথিনের ক্ষেত্রে কোনো বিক্রিয়া ঘটে না।
২. অ্যামোনিয়া মিশ্রিত Cu₂Cl₂ দ্রবণসহ পরীক্ষা:
ইথাইনের ক্ষেত্রে কপার অ্যালকাইনাইডের লাল অধঃক্ষেপ পড়ে।
ইথিনের ক্ষেত্রে কোনো বিক্রিয়া ঘটে না।
৩. ব্রোমিন দ্রবণ পরীক্ষা: ইথাইন ব্রোমিনের লাল বর্ণের সাথে যুত বিক্রিয়ায় বর্ণহীন 1, 1, 2, 2-টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন করে। কিনু ইথেন এ বিক্রিয়া দেয় না।

উত্তর
সুতরাং C ও D যৌগদ্বয় যথাক্রমে বেনজিন ও টলুইন। ইলেকট্রনাকষা প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিন অপেক্ষা টলুইন অধিক সক্রিয়। নিচে কারণসহ বিশ্লেষণ করা হলো-
টলুইনে বেনজিন বলয়ের সাথে মিথাইল (- CH3) মূলক উপস্থিত থাকে। মিথাইল মূলক ধনাত্মক আবেশধর্মিতা দ্বারা ইলেকট্রন মেঘ বেনজিন বলয়ে ঠেলে দেয়। তখন অনুরণের মাধ্যমে বেনজিন বলয়ে অর্থো ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে আগমনকারী দ্বিতীয় ইলেট্রোফাইল মূলকটিকে অর্থো ও প্যারা অবস্থানে প্রবেশের জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেয় বা নির্দেশ দেয়। এজন্য মিথাইল মূলককে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক বলা হয়। মিথাইল মূলক বেনজিন চক্রে উপস্থিত থাকলে বেনজিন চক্রে ইলেকট্রোফাইলের আক্রমণ সহজতর হয়। ফলে প্রতিস্থাপিত যৌগ গঠিত হয়।
অন্যদিকে, বেনজিনে কোনো সক্রিয়নকারী মূলক না থাকায় বেনজিনে ইলেকট্রোফাইলের আক্রমণ তুলনামূলকভাবে কঠিনতর হয়। সামগ্রিকভাবে বলা যায়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিনের চেয়ে টলুইন অধিক সক্রিয়।
